গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান। এর আগে গত ৪ জুনও রামেক হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বাংলানিউজকে জানান, মৃত ১৬ জনের মধ্যে আট জন করোনা পজিটিভ ছিলেন। আর সাত জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আটজন রাজশাহী জেলার। আর তিনজন চাঁপাইনবাবগঞ্জের, দু’জন নাটোরের, দু’জন নওগাঁর এবং একজন ঝিনাইদহের। এ…
Author: jatvadmin
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছেই যাচ্ছে। এ বিষয়টি স্পষ্ট করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ফের চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে এনআইডি সেবা দেয়ার দায়িত্ব নিজেদের কাছে রাখার যুক্তি দেখিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছিল ইসি। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ইসিকে ফিরতি চিঠি দিল মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২০ জুন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম স্বাক্ষরিত একটি চিঠি ইসি সচিবকে পাঠানো হয়। ‘জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের পরিবর্তে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্তকরণ’ শিরোনামে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘১৭ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো পত্রের আলোকে সরকার জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম আইনানুগভাবে নির্বাচন…
বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে দলের নেতাকর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সূর্য উদয় ক্ষণে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতাকর্মীরা সেখানে যান। এরপর একে একে তারাও শ্রদ্ধা জানান। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী দল হিসেবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে। প্রথম কাউন্সিলে…
আওয়ামী লীগ জনগণের দল, জনগণের সঙ্গে আছে ও থাকবে, কেউ দূরে রাখতে পারবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অতীতে যেমন জনগণের সঙ্গে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো যড়যন্ত্র করে আওয়ামী লীগকে দেশের মাটি ও জনগণের কাছ থেকে দূরে রাখতে পারবে না। তিনি বলেন, আজকের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং সম্প্রদায়িক শক্তির মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্ব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির…
বৃহত্তম-প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসাবে গণমানুষের পাশে ৭২ বছর – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধ, স্বদেশ বিনির্মাণ এবং তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন জননেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ বিশ্বের বুকে সফল রাজনৈতিক সংগঠন হিসাবে দেশের ও জনগণের উন্নয়নে কাজ করছে। মেড ইন বাংলাদেশ বিশ্বের আমরা বেশ । ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনালগ্নে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আজ ২৩ জুন রাত্রী ১২টা০১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কেক কাটার মধ্য…
আলজাজিরা টিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা ও দেশবিরোধী সংবাদপ্রচারের সংঙ্গে সংশ্লিষ্ট বিকাশের অংশীদার কোম্পনি’র পরিচালক ডেভিড বর্গম্যানসহ সর্বশেষ নগদ কোম্পানিকে ঘীরে আরো ষড়যন্ত্রমূলক প্রচার ঘটানোর প্রেক্ষিতে একাত্তর টিভিতে প্রচারিত ও প্রকাশিত প্রতিবেদন সে সঙ্গে জনসমাগম থেকে তথ্য উপাত্ত সংগ্রহর্পূবক জাতীয় অর্থনীতি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনকে অসত্য ও মিথ্যা বলে বিকাশ দৈনিক জাতীয় অর্থনীতি’র সম্পাদক ও যুগ্ন সম্পাদক এর বিরুদ্ধে ডিজিটাল আইনে আই সি টি ট্রাইবুনালে মামলা করে।বিকাশের সেই দায়ের করা মামলা থেকেআজ সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতের বিজ্ঞ বিচারক শহিদুল আলমের আদালতে ‘দৈনিক জাতীয় অর্থনীতি’র সম্পাদক এম.জি কিবরিয়া চৌধুরী ও যুগ্ম সম্পাদক নাইবুর…
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনতে হবে। চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক অপশক্তি ও বিতর্কিত ব্যক্তিদের কোনো অবস্থাতেই দলে টানা যাবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।’ রবিবার সকালে রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এই বর্ধিত সভায় উপস্থিত থেকে নেতাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। ওবায়দুল কাদের বলেন, ‘অপকর্মের জন্য বিএনপি আমলে তাদের নেতাদের কোনো বিচারের মুখোমুখি হতে হতো না। কিন্তু…
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ৬০ বছর বয়সী ইব্রাহিম রাইসি। তার পুরো নাম সৈয়দ ইব্রাহিম রাইসুল-সাদাতি। বর্তমান ইরানের প্রধান বিচারপতি তিনি। ৬০ বছর বয়সী রাইসি দেশটির ক্ষমতাসীন সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম ইব্রাহিম রাইসি। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং রাইসির জন্ম একই স্থানে, তথা দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহর মাশহাদে। খামেনির মতো না হলেও দেশটির সংখ্যাগুরু শিয়া সম্প্রদায়ের কট্টরপন্থীমহলে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ব্যাপক। খামেনির মতো রাইসিরও দাবি, বিশ্বনবী হযরত মুহম্মদের (সঃ) বংশধর তিনি। বিশ্বনবীর রক্তসম্পর্কিত উত্তরাধিকার হওয়ার কারণে সবসময় কালো রঙের পাগড়ি পরেন তিনি। তবে ইরানের গণতন্ত্রপন্থী বলয়ে তার জনপ্রিয়তা তেমন নেই। কারণ, আশির দশকে ইরান-ইরাক যুদ্ধের সময়…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে সংবিধান দিয়ে গেছেন সেখানে মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সংবিধানে গৃহের অধিকার, শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই আমরা মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজ রবিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর দেওয়ার কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ৭৫ এর পরে যারা ক্ষমতা এসেছিল তারা লুটপাটের রাজনীতি করেছে। মানুষের ভাগ্য উন্নয়ন তাদের লক্ষ্য ছিল না। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেক মানুষের একটা ঠিকানা তৈরিরর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তবে এটা শুধু…
পরীমণির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর তদন্ত চলছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রাথমিক তদন্তে তার অবাধ জীবনযাপনের নানাদিক উঠে এসেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মধ্যরাত হলেই বেরিয়ে পড়তেন পরীমণি। শুধু অল কমিউনিটি ক্লাব বা বোট ক্লাবই নয়, রাজধানীর অনেক ক্লাব বা অনুষ্ঠানে তার ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে। একটি চলচ্চিত্র অনুষ্ঠানে ভাঙচুরের অভিযোগ করেছেন চলচ্চিত্রের একাধিক নির্মাতা। তাছাড়া তার ফেসবুকে দেখা যায়, বাড়ির ভিতরে রয়েছে বিশাল বার। বোট ক্লাবের ঘটনা নিয়ে প্রথম সংবাদ সম্মেলনের দিনে সাংবাদিকরা তার সেই বারের ছবি তুলতে গেলে, পরীমণি কাঁদতে কাঁদতে বলেছিলেন, বারের ছবিগুলো ছাপাবেন না। এদিকে পরীমণির বাল্যবন্ধু যার সঙ্গে তিনি বোট ক্লাবে গিয়েছিলেন,…