Author: jatvadmin

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮‌টি দানবাক্স খোলা হ‌য়ে‌ছে। ৮‌টি দানবাক্স থে‌কে ১২ বস্তা টাকা পাওয়া গে‌ছে। এখন চল‌ছে টাকা গণনা আজ শনিবার সকাল পৌ‌নে ৯টার দি‌কে জেলা প্রশাস‌নের ঊর্ধ্বতন কর্মকর্তা, মস‌জিদ কমি‌টিসহ ব্যাপক নিরাপত্তাব্যবস্থার ম‌ধ্যে সিন্দুকগু‌লো খোলা হয়। জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের অতিরিক্ত ম্যা‌জি‌স্ট্রেট ফ‌রিদা ইয়াস‌মিন, নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট জুলহাস হোসেন সৌরভ, ‌মো. ইব্রা‌হিম ও মো. উবায়দুর রহমান শা‌হেল জানান, টাকা গোনা শেষ হতে বি‌কেল হ‌য়ে যা‌বে। টাকা গোনা শেষ হ‌লে হিসাব ক‌রে ব্যাং‌কে জমা রাখা হ‌বে। এর আগে সর্বশেষ গত ২৩ জানুয়ারি দান সিন্দুক খোলা হয়েছিল। তখন সর্বোচ্চ দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গিয়েছিল।

Read More

বাংলাদেশের প্রকৃত জনসংখ্যার চেয়ে জন্ম নিবন্ধনের সংখ্যা ৯৯ লাখ ছয় হাজার বেশি! এটা কিভাবে সম্ভব। এক বা দুই লাখ নয়, প্রায় এক কোটি বেশি। জন্ম নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশের নাগরিক হিসেবে এখন পর্যন্ত ১৮ কোটি ২০ লাখের বেশি মানুষের জন্ম নিবন্ধন করা হয়েছে। অথচ আদমশুমারির চলতি বছরের হালনাগাদ তথ্যানুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, দেশের জনসংখ্যা ১৭ কোটি ২০ লাখ ৯৪ হাজার। তাহলে বাড়তি নিবন্ধনকারীরা কারা? সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জন্ম নিবন্ধন নির্ভুলভাবে করা হচ্ছে না। এক ব্যক্তির একাধিক নিবন্ধন, জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন না হওয়া, তথ্য যাচাইয়ে দুর্বলতা, মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন বাতিল করে তালিকা…

Read More

গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় সাম্প্রতিক সময়ে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বর্ষা মৌসুমেও এই রাস্তায় বিআরএ প্রজেক্টের কাজ চলমান থাকায় প্রতিদিন অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী মানুষকে। ভোগান্তি পোহাতে হচ্ছে এই রাস্তা দিয়ে যাতায়াত করা ৩৭টি জেলার মানুষকে। যানজটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। তাদের ভোগান্তি লাঘব করতে আগামী রোববার (২০ জুন) থেকে গাজীপুর-টঙ্গী-ঢাকা ও ঢাকা-টঙ্গী-গাজীপুর রুটে ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। বুধবার (১৬ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। এ বিষয়ে মন্ত্রী ফেসবুকে লিখেন, ‘এই দুর্ভোগের হাত থেকে মানুষদের কিছুটা হলেও রক্ষা করতে আজ (১৬ জুন) রাতে মাননীয়…

Read More

নতুন মহাকাশ স্টেশন স্থাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো মহাকাশে অভিযান চালিয়েছে চীন। শেনঝু-১২ নামে চীনা মহাকাশযানটি তিন নভোচারীকে নিয়ে সফলভাবে যাত্রা করেছে। খবর বিবিসির। ঐতিহাসিক এই অভিযানে অংশ নেয়া তিন নভোচারী হলেন নিয়ে হাইশেং (৫৬), লিউ বোমিং (৫৪) ও তাং হংবো (৪৫)। তারা পৃথিবী থেকে ৩৮০ কিলোমিটার ওপরে তিয়ানহে মডিউলে তিন মাস অবস্থান করবেন। এর আগেও মহাকাশযাত্রা করেছেন নিয়ে হাইশেং। কঠিন পরিস্থিতি সামলাতে তিনি বাকিদের দিকনির্দেশনা দিতে পারবেন বলে আশা করেছেন তার সহকর্মীরা। বাসের চেয়ে সামান্য বড় আকারের তিয়ানহে মডিউলে বিভিন্ন প্রযুক্তি ও কারিগরি দিকসহ জীবন-রক্ষাকারী ব্যবস্থাগুলো পরীক্ষা করে দেখবেন নভোচারীরা। দীর্ঘ সময় মহাকাশে অবস্থান করায় নভোচারীদের শারীরিক ও মানসিক…

Read More

ভয়ংকর জালিয়াতি আর অবিশ্বাস্য রকমের দুর্নীতি করে তাঁরা চারজন এখন দেশজুড়ে আলোচিত চরিত্র। অনেকের কাছে তাঁরা করোনাকালের দুর্নীতির প্রতীক। এই চারজনই কোনো না কোনোভাবে স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত ছিলেন। গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তাঁদের ‘কীর্তির’ খবর জানতে পারে দেশের মানুষ। এরপর আট মাসের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু আবজাল হোসেন, আবদুল মালেক ও সাহেদ করিমের বিরুদ্ধে করা মামলার তদন্ত এখনো শেষ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর সাবরিনার অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ এখনো অনুসন্ধান পর্যায়েই রয়েছে। অথচ মালেক, সাহেদ ও সাবরিনার বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলার বিচার অনেক দূর এগিয়ে গেছে। এর মধ্যে অস্ত্র মামলায়…

Read More

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘মানবিক বিবেচনায় আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। তবে এই সঙ্কটের সমাধান নিহিত রয়েছে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের ওপর, যা গত চার বছরে সম্ভব হয়নি। আমরা চাই প্রত্যাবর্তন বিষয়ে জাতিসংঘ স্পষ্ট একটি রোডম্যাপ তৈরি করুক।’ নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস. বার্গনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে তিনি একথা বলেন। ১৬ জুন এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে। কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘসময় ধরে অবস্থানের নেতিবাচক দিক, বিশেষ করে ওই এলাকায় বসবাসরত মূল জনগোষ্ঠীর ওপর এর বিরূপ প্রভাবের কথা উল্লেখ…

Read More

নিখোঁজ ইসলামি বক্তা ও সাবেক ক্রিকেটার আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভ। বুধবার (১৬ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহরাওয়ার্দী শুভ লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার নিখোঁজের ঘটনায় আমি একজন ধর্মপ্রাণ মুসলমান এবং ক্রিকেটার হিসেবে মর্মাহত। আমার প্রশাসনের প্রতি দৃঢ় বিশ্বাস তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে তাকে দ্রুত খুঁজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তর করবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন (আমিন)।’ গত ১০ জুন…

Read More

সাদুল্লাপুর-ভাতগ্রাম-ঠুটিয়াপুকুর সড়কে একটি বক্স কালভার্টের অংশ বিশেষ ভেঙে যাওয়ায় যানবাহন ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাদুল্লাপুরের ইদিলপুর ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। এছাড়া এটি সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার মধ্যে সংযোগ রক্ষাকারী সড়ক। কয়েক হাজার লোক ছাড়াও শত শত যানবাহন এসড়কে চলাচল করে। সম্প্রতি সড়কটির পাকুরিয়াবিল বাজারের অদূরে কৃষ্ণপুর জোড়া গাবেরতল এলাকায় বক্স কালভার্টের বেশকিছু অংশ ভেঙে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অবহিত হয়েও কালভার্টটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। উপজেলা এলজিইডি ও এলাকাবাসী জানায়, এটি একটি গ্রামীণ সড়ক। এই সড়কে সাইকেল, মোটারসাইকেল, রিক্সা, টেম্পু, কার, মাইক্রোবাস চলাচল করার কথা; কিন্তু তা না মেনে অতিরিক্ত মালপত্র…

Read More

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারণে এলপিজি (লিকুইড পেট্রোলিয়াম গ্যাস) শিল্প ধ্বংসের মুখে বলে উল্লেখ করেছেন এলপিজি অপারেটরদের সংগঠনের লোয়াবের প্রেসিডেন্ট আজম জে চৌধুরী। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বল রুমে লোয়াব আয়োজিত ‘এলপি গ্যাসের মূল্যহার এবং এলপি গ্যাস শিল্প, বাজার ও ভোক্তাসাধারণের ওপর ঘোষিত মূল্যহারে প্রভাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ বলেন। সংবাদ সম্মেলনে  আজম জে চৌধুরী বলেন, ৩০ হাজার কোটি টাকার এলপিজি শিল্প ধ্বংস হতে চলেছে। প্রতি বছরে আমরা ৫০ হাজার কিউবিক মিটার গ্যাস বিক্রি করছি। এর সুবিধা সারা বাংলাদেশে মানুষ প্রতিটা ক্ষেত্রেই গ্রহণ করছে। সেটা বন্ধ হতে চলেছে। একটি পক্ষ রয়েছে যাদের ভাবটা এমন,দেশপ্রেম শুধুমাত্র…

Read More

চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানায় পাসপোর্ট আইনে আরো একটি মামলা করা হয়েছে। তার দুই সহযোগীকে দক্ষিণখান এলাকা থেকে আটক করেছে পুলিশ। বুধবার দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। আটক দুইজন হলেন- বাছির ও মশিউর মিয়া। আজিজ বলেন, দক্ষিণখান থানাধীন আশকোনা হাজী ক্যাম্প সংলগ্ন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে অমির। মঙ্গলবার রাতে সেখানে সাভার ও দক্ষিণখান থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। আটকের পর সাভার থানা পুলিশ বাদী হয়ে দক্ষিণখান থানায় পাসপোর্ট আইনে একটি মামলা করে। এ মামলায়…

Read More