Author: jatvadmin

রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রোববার রাতে গঠিত এই তদন্ত কমিটি সোমবার সকাল থেকে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের উপ পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‌‘পাঁচ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।’ কমিটির প্রধান জিল্লুর রহমান জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে তাদেরকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন এবং আহত…

Read More

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত এই বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। ভবনের ভেতরে এখনও মিথেন গ্যাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। বোম্ব এক্সপ্লোশন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে বিস্ফোরণের কারণ তলিয়ে দেখা হবে বলেও জানান আইজিপি। সোমবার (২৮ জুন) বেলা ১১টার দিকে মগবাজারের ওই ভবন পরিদর্শনের আসেন আইজিপি। আইজিপি বলেন, গতকাল সন্ধ্যায় (সোমবার) মগবাজারে একটি মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাণহানি হয়েছে। পথযাত্রী, দোকানের কাস্টমার কর্মচারী ও শিশুসহ ৬ জনকে হারিয়েছি। মর্মান্তিক এ দুর্ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। এবছর…

Read More

রাজধানীর কদমতলীতে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় রহস্য বেড়েই চলেছে। স্বজনদের মতো মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারাও মনে করছেন, মেহজাবিন ইসলাম মুন এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করলেও এর পেছেনে তার স্বামী শফিকুল ইসলামের বড় ভূমিকা থাকতে পারে। বুধবার রিমান্ডের দ্বিতীয় দিনে শফিকুল ঘটনার সময় অসুস্থ থাকার কথা বললেও তার পরকীয়া এবং শ্বশুরের সম্পত্তির ওপর নজরের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এ কারণেই তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কদমতলী এলাকা ঘুরে জানা গেছে, মেহজাবিন একা তিনজনকে পরিকল্পিতভাবে খুন করেছেন—এ কথা কেউ বিশ্বাস করতে চাইছে না। স্থানীয়রা মনে করছে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম এবং তার ঘনিষ্ঠ আরও কেউ জড়িত…

Read More

আজ সন্ধ্যায় পুব আকাশে দেখা মিলবে পূর্ণাঙ্গ চাঁদের। এ চাঁদের রং সোনালি হতে পারে। তবে এ চাঁদ স্ট্রবেরি মুন নামে পরিচিত। এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায় পৃথিবীর কাছাকাছি আসার কারণে। সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদ ‘স্ট্রবেরি মুন’ হিসেবে পরিচিত। আর এটা দেখা যাবে আজ। তবে বাংলাদেশসহ উপমহাদেশে এই চাঁদ দেখার সম্ভাবনা নেই। স্ট্রবেরি মুনের মাধ্যমে উত্তর গোলার্ধে বসন্তের শেষ পূর্ণিমাকে চিহ্নিত করা হয়। এরপর থেকেই গ্রীষ্ণ শুরু হচ্ছে ধরা হয়। স্ট্রবেরি চাষাবাদের সময়ের এই জুন মাসে এই চাঁদ দেখা যায় বলে এর নাম দেওয়া হয়েছে ‘স্ট্রবেরি মুন’। যুক্তরাষ্ট্রের উপজাতিরা এই…

Read More

নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলায় করোনা সনাক্তে পূর্বের রেকর্ড ভঙ্গ হয়েছে। ২৩ জুন বুধবার জেলায় মোট ৪৩ জন কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। এরমধ্যে সৈয়দপুরেই হয়েছে ১৩ জন। একদিনে এত বেশি সংখ্যক কোভিড-১৯ আক্রান্ত রোগী এ জেলায় বা উপজেলায় এর আগে হয়নি। সৈয়দপুরেই গত বুধবার (২৩ জুন) ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে রেপিড এন্টিজেন নমুনা পরীক্ষায় ২৩ জনের মধ্যে ১১ জন এবং ঢাকা থেকে আসা রংপুরে দেয়া ১৬ জুনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৪৭.৮২ ভাগ। সৈয়দপুরের রোগীদের মধ্যে শহরের পুরাতন বাবুপাড়ার ২ জন, বিমানবন্দর পশ্চিম পাড়ার ২ জন ( স্বামী স্ত্রী),  বাঁশবাড়ীর…

Read More

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এক দিনে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে গত ৪ ও ২৩ জুন এই ইউনিটে ১৬ জন করে প্রাণ হারান। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান। বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ১৮ জনের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১০ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৩ জনই…

Read More

ব্র্যাক ব্যাংকের পর এবার ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্সের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন বন্ধ করেছে ব্যাংক এশিয়া। নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি। বিভিন্ন গণমাধ্যমে এসব অনলাইন মার্কেট প্লেস-এর বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করেছে ব্র্যাক ব্যাংক। ‘টেকনিক্যাল কারণে’ এসব ই-কমার্সের সঙ্গে লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে নিজ গ্রাহকদের জানিয়েছে ব্যাংকটি। বুধবার (২৩ জুন) ব্যাংক এশিয়ার নিজ গ্রাহকদের পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘টেকনিক্যাল কারণে ব্যাংক এশিয়া কার্ডে কিছু লোকাল ই-কমার্স লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে।’ এ বিষয়ে…

Read More

করোনাকালে স্বাস্থ্য মন্ত্রণালয় কত টাকার মাস্ক কিনেছে, তা জানতে চেয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্প সার্জিক্যাল মাস্ক ১ লাখ ৭ হাজার ৪০০টি। গড়ে প্রতিটির দাম ৩৫৬ টাকা ৯৬ পয়সা। এন-৯৫ মাস্ক ৫ লাখ ২৯ হাজার ৬২০টি। গড়ে প্রতিটির দাম ২৯৩ টাকা ৭৭ পয়সা। কেএন-৯৫ মাস্ক ৪ লাখ ৬০ হাজার। গড়ে প্রতিটির দাম ৪২৮ টাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নেওয়া একটি প্রকল্পের আওতায় অস্বাভাবিক দামে সার্জিক্যাল মাস্ক কিনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকি এন-৯৫ মাস্কের চেয়েও বেশি দামে কেনা হয়েছে এসব মাস্ক। গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে দেওয়া হিসাবে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে ওই প্রকল্পের…

Read More

রাজধানীর বিভিন্ন সামাজিক ক্লাব ও বারে নিষিদ্ধ হচ্ছেন আলোচিত নায়িকা পরীমণি। তার সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সবাই এ সিদ্ধান্ত নিচ্ছেন। এর মধ্যে সামাজিক ক্লাবগুলোর কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে পরীমণিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে। পরীমণি কিংবা তার মত কাউকে ক্লাবে কোনো সদস্য নিয়ে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, কোন অনাকাংঙ্খিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সদস্যের সদস্যপদ খারিজ করা হবে। ক্লাব ও বারগুলোর এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী ও প্রদর্শকরা। তারা বলছেন, ব্যক্তি বিশেষের দায়ভার কোনোভাবেই পুরো চলচ্চিত্র জগত নিতে পারে না। পরীমণি বাংলাদেশের সিনেমার বড় ধরণের ক্ষতি সাধন করেছেন। নেতিবাচক ধারণা তৈরি করেছেন চলচ্চিত্র…

Read More

১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণকারী শিশুটির জন্মশতবর্ষ উদযাপন বাঙালির জীবনে দিগন্তবিস্তারী একদিন। এই শিশুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না এবং একই সঙ্গে স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপিত হতো না। বাঙালির সামনে মুক্তিযুদ্ধের সাহসী চেতনার বিস্তার হতো না। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের উচ্চারণ বাংলাদেশের মানুষকে স্বাধীনতার যুদ্ধে উদ্বুদ্ধ করেছিল। মানুষ বীরদর্পে মুক্তিযুদ্ধকে ধারণ করেছিল সাহসী চেতনায়। নারী-পুরুষ নির্বিশেষে ত্রিশ লাখ শহীদের জীবন উৎসর্গকারী যুদ্ধ নিয়ে এসেছিল গৌরবময় বিজয় অর্জন। এই বিজয় উদ্ভাসিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ সঙ্গে করে। হাজার বছরের বাঙালির ইতিহাসে এ এক মাহেন্দ্রক্ষণ। স্বাধীনতার স্থপতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একশতম জন্মদিনে পৌঁছেছেন।…

Read More