Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার সংযোগ রক্ষাকারী কালভার্টের বেহাল অবস্থা
বাংলাদেশ

সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার সংযোগ রক্ষাকারী কালভার্টের বেহাল অবস্থা

June 16, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
সাদুল্লাপুর-ভাতগ্রাম-ঠুটিয়াপুকুর সড়কে একটি বক্স কালভার্টের অংশ বিশেষ ভেঙে যাওয়ায় যানবাহন ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাদুল্লাপুরের ইদিলপুর ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। এছাড়া এটি সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার মধ্যে সংযোগ রক্ষাকারী সড়ক। কয়েক হাজার লোক ছাড়াও শত শত যানবাহন এসড়কে চলাচল করে।
সম্প্রতি সড়কটির পাকুরিয়াবিল বাজারের অদূরে কৃষ্ণপুর জোড়া গাবেরতল এলাকায় বক্স কালভার্টের বেশকিছু অংশ ভেঙে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অবহিত হয়েও কালভার্টটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি।
উপজেলা এলজিইডি ও এলাকাবাসী জানায়, এটি একটি গ্রামীণ সড়ক। এই সড়কে সাইকেল, মোটারসাইকেল, রিক্সা, টেম্পু, কার, মাইক্রোবাস চলাচল করার কথা; কিন্তু তা না মেনে অতিরিক্ত মালপত্র ও যাত্রী নিয়ে ভারী যানবাহন (ট্রাক, ট্রাক্টর, কাঁকড়া, যাত্রীবাহী নৈশ কোচ) চলাচল করছে। এই কারণে বক্স কালভার্টটি ভেঙেছে বলে সংশ্লিষ্টদের ভাষ্য।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজু মিয়া বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ার পরদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সেটি মেরামত না করায় জনদুর্ভোগ বেড়েছে। তিনি মনে করেন, এখনই এটি মেরামত করার উদ্যোগ নেওয়া না হলে অচিরেই এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়বে। কারণ ধীরে ধীরে কালভার্টটির অপর অংশও ভেঙে যাচ্ছে।
উপজেলা প্রকৌশলী এএইচএম কামরুল হাসান রনি বলেন, এ সড়ক যতটুকু ধারণ ক্ষমতার যান চলাচল করার কথা, বাস্তবে তার চেয়ে অনেক বেশি মালপত্র নিয়ে চলাচল করছে বেশকিছু ভারী যানবাহন। বিশেষ করে রাতের আঁধারে অতিরিক্ত মালপত্র নিয়ে ট্রাক, ট্রাক্টর, কাঁকড়া, ঢাকাগামী যাত্রীবাহী কোচ অবাধে চলাচল করায় সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূলত এই কারণেই বক্স কালভার্টটিও ভেঙে পড়েছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে সড়ক বা কার্লভার্ট জরুরিভাবে সংষ্কার করার কোনো অর্থ উপজেলা এলজিইডির তহবিলে নেই। তারপরও স্থানীয়ভাবে উপজেলা পরিষদের তহবিল থেকে এটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ বলেন, বক্স কালভার্টটি যাতে দ্রুত সময়ের মধ্যে মেরামত করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
March 12, 2026

হিলিতে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

March 12, 2026
সর্বশেষ
  • মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
  • কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড
  • নওগাঁর নিয়ামতপুরে কিশোরী নিখোঁজ সন্ধান চায় পরিবার

মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

April 19, 2026

গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

April 19, 2026

গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

April 19, 2026

কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড

April 19, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.