রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় আর. এস. সি এন জি গ্যাস স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে ট্রাকে গ্যাস নেয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা হাজারীবাগ থানা এলাকায় টহল ডিউটিতে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। জানতে পারি বেড়িবাঁধের সিএনজি স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় ট্রাকের পাশে থাকা এক নারী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক অজ্ঞাত ওই নারীকে মৃত ঘোষণা…
Author: jatvadmin
ভারত ও চীন থেকে বাংলাদেশ ৪৪ লাখ টিকা উপহার পেয়েছে। প্রথম দিকে ভারত-বাংলাদেশকে টিকা উপহার দিলেও চীন দেয়নি। তবে, পরবর্তীতে চীনও বাংলাদেশকে টিকা উপহার দিয়েছে। বাংলাদেশকে ভারত এ পর্যন্ত তিন দফায় টিকা উপহার দিয়েছে ৩৩ লাখ। আর চীন দুই দফায় টিকা উপহার দিয়েছে ১১ লাখ। ভারত প্রথম দফায় চলতি বছর ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় এলে ১২ লাখ টিকা উপহার দেন। তৃতীয় দফায় ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এলে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে এক লাখ উপহারের টিকা…
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার রাজধানীর বিমানবন্দর থানায় এ মামলা হয়। এ মামলায় আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করে মঙ্গলবার ঢাকার আদালতে হাজির করবে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মামলার বাকি তিন আসামি হলেন- লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদসহ ওই পাঁচ আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আসামিদের গ্রেপ্তারে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার…
অবশেষে বেনিয়ামিন নেতানিয়াহু’র এক যুগের শাসনের অবসান ঘটিয়ে নতুন যুগে প্রবেশ করলো ইসরায়েল। রবিবার (১৩ জুন) অনুষ্ঠিত গণভোটে জোট সরকারের জয়ের মাধ্যমে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নাফতালি বেনেত। ইসরায়েলের সংসদ “নেসেট” এর ৬০ সদস্য জোট সরকারের পক্ষে, ৫৯ সদস্য জোটের বিপরীতে এবং একজন সদস্যের অনুপস্থিতে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী বেনেত আটদলীয় জোট সরকারের হয়ে ক্ষমতার প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। পরে জোটের স্থপতি লাপিদের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের মামলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৪ জনকে অব্যাহতির সুপারিশ করে চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে দুই আসামিকে অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান চার্জশিট দাখিল করেন।গত ৮ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল দাখিল করেন তিনি। আজ সোমবার (১৪ জুন) আদালতের সংশ্লিষ্ট জিআর শাখা থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেছে পুলিশ। অভিযোগ…
দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে এবং তাকে ধর্ষণ করতে না পেরে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে এ অবস্থায় তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। রবিবার (১৩ জুন) রাতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেদিন তাঁর সঙ্গে কী ঘটেছিল সেটাও জানিয়েছেন পরীমনি। এই অভিনেত্রী অভিযোগ করেছেন ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে পরীমনি নিজ বাসায় পুরো ঘটনার বর্ণনা করতে গিয়ে বার বার কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি সাংবাদিকদের বার বার বলেন, ‘আমি মরে গেলে বুঝবেন খুন করা হয়েছে, আত্মহত্যা নয়। কারণ, আমি আত্মহত্যা করার মতো মেয়ে নই। ‘আমি…
সাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় ১৪ থেকে ১৬ জুন তিনদিন সারাদেশে গ্যাসের সংকট থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে। এর ফলে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না। এজন্য ১৪-১৬ জুন পর্যন্ত তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহ ব্যাহত হবে। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ বলেন, বৈরী আবহাওয়ার কারণে এলএনজি ঢুকতে পারছে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আবহাওয়া খারাপ থাকবে। ফলে এলএনজি…
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের ১৬৩ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার সকালে কোম্পানীগঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের উপর হামলার প্রতিবাদে তার সমর্থকরা তাৎক্ষণিক ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়। শনিবার হরতাল চলাকালে বাদলের অনুসারীরা উপজেলার বসুরহাট চাপরাশিরহাট সড়কের চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজারে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন। এসময় তাদের সরিয়ে দিতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদসহ তিন জন পুলিশ সদস্য আহত হন। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম…
বিশ্বে ক্রমেই করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর হার কমতে শুরু করেছে। যা স্বস্তিদায়ক। এদিকে করোনা মহামারীর দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের মধ্যে তিন মাসের বেশি সময় পর বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ ৩ লাখের গণ্ডিতে নেমে এসেছে। প্রায় কাছাকাছি সময়ের ব্যবধানে দৈনিক মৃত্যুও কমে ৭ হাজারে নিচে নেমেছে। ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ লাখ ১৭৩ জনের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে যা ৩ মাস ৫ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৮ মার্চ ২ লাখ ৯৪ হাজার ৭১৮ জন সংক্রমিত হয়েছিলেন। বিশ্বে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৬৭ লাখ ৭ হাজার ৬১১ জনে। গত ২৪ ঘণ্টায় মারা…
ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় পরীমণির অভিযোগ লিখিত আকারে গ্রহণ করেছে পুলিশ। লিখিত অভিযোগটি তিনি রুপনগর থানা ও সাভার থানায় করেছেন। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। আজ সকালে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরীমণি রুপনগর থানা ও সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি যেহেতু সাভার থানার অন্তর্গত সেহেতু রুপনগরের অভিযোগটি আমরা সাভারে পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি। এর আগে রোববার (১৩ জুন) প্রথমে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে অভিযোগ তোলার পর রাতে সাংবাদিকদের বনানীর বাসায় ডেকে ঘটনার বর্ণনা তুলে ধরেন…