Author: jatvadmin

তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ এবার তৃণমূলের নেতাদের প্রার্থী করেছে। ঢাকা-১৪ আসনে দলের মনোনয়ন দেওয়া হয়েছে আগা খানকে (মিন্টু)। তিনি শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি। সিলেটে-৩ আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমানকে। আর কুমিল্লা-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খানকে। শনিবার (১২ জুন) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ১৮৭ ঢাকা-১৪ আসনের এমপি আসলামুল হক আসলাম, ২৫৩ কুমিল্লা-৫ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও ২৩১ সিলেট-৩ আসনের…

Read More

দিনভর তিনি বিয়ে করতে যাচ্ছেন বলে কানাঘুষো চলছিল। কিন্তু দিন শেষে জানা গেলো, বিয়ে করতে যাচ্ছেন নয়, বরং ৫ দিন আগেই বিয়ে করে ফেলেছেন রেলমন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন। দিনাজপুরের বিরামপুরের মেয়ে শাম্মী আকতার মনিকে গত শনিবার (৫ জুন) বিয়ে করেন তিনি। শাম্মী আকতার মনির বড় ভাই মো. মিলন হোসেন বৃহস্পতিবার (১০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘরোয়াভাবে শনিবার প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমার বোনের সঙ্গে রেল মন্ত্রীর বিয়ে হয়েছে। বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী। কনে পক্ষে আমি ও আমার ভাই উপস্থিত ছিলাম। তিনি বলেন, আনুষ্ঠানিক ভাবে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। আমার বোন উত্তরায় থাকে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিনে চাকরি করতো। এরইমধ্যে ল’ পাস করে হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে…

Read More

চলমান ‘লকডাউনে’র মধ্যে ৪০ কার্যদিবসে ভার্চ্যুয়াল শুনানিতে এক হাজার ১৭ জন শিশু জামিন পেয়ে মুক্ত হয়েছে। একই সময়ে নিম্ন আদালতে ৬৩ হাজার ৭৫ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। ১২ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত মোট ৪০ কার্যদিবসের এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। সুপ্রিম কোর্টের তথ্য মতে, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। ১২ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত মোট ৪০ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে এক লাখ…

Read More

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ হাজার ছাড়িয়ে গেল। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তদের মধ্যে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের বিস্তার রোধে লকডাউনের মধ্যেই গত ১১ মে দেশে করোনায় মৃতের মোট সংখ্যা ১২ হাজার পেরিয়ে যায়। তার সঙ্গে আরো এক হাজার নাম যুক্ত হলো এক মাসে। মাঝে কিছুদিন দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এলেও জুনের শুরু থেকে তা ৩০ থেকে ৪০ এর ঘরে ঘোরাফেরা করছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে গত এক দিনে আরো ২ হাজার ৪৫৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। ফলে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ…

Read More

দেশের ক্রিকেটে সাকিব আল হাসান মানেই যেনো আলোচিত সব ঘটনা এবং পক্ষে-বিপক্ষে নানান তর্ক-বিতর্ক। বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে জমজমাট আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালীন সময়ে, আম্পায়ারের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় প্রথমে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দেন সাকিব। এর পরের ওভারে তিনটি স্ট্যাম্পই তুলে সজোরে মাটিতে আছড়ে ফেলেন তিনি। যা নিয়ে বিকেল থেকেই চলছে আলোচনা-সমালোচনা। আবাহনী ও মোহামেডান; বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় দুই দল। ক্রিকেট, ফুটবল, হকি- সব খেলাতেই দুই দলের লড়াই বাড়তি উত্তেজনার সষ্টি করে। কিন্তু বহু বছর ধরে দুই দলের লড়াইয়ে সেই উত্তেজনা নেই। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টি-২০ প্রিমিয়ার…

Read More

জাতীয় সংসদের তিন আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ব্যাপক হারে মনোনয়ন ফরম কিনছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে তিনটি আসনে প্রায় একশ’ মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম কিনেছেন। আগামী ১৪ জুলাই অনুষ্ঠেয় জাতীয় সংসদের ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন পেতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ব্যাপক তৎরতা চালিয়ে যাচ্ছেন। শুধু নেতাই নন, আওয়ামী লীগের তৃণমূলের অনেকে, যারা এক সময় ছাত্রলীগের জেলা, উপজেলা, থানাসহ বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন, তারাও মনোনয়ন প্রত্যাশা করছেন, দলীয় মনোনয়নের জন্য দলের ফরম কিনছেন। গত ছয়দিনে এ তিনটি আসনে মোট ৯৪ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে কুমিল্লা-৫ আসনে ৩৫ জন, ঢাকা-১৪…

Read More

করোনায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু ।কিছুক্ষণ আগে পাওয়া খবরে এ তথ্য জানা গেছে। এ কয়দিনে রামেক হাসপাতালে করোনায় মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা। এর আগে, মঙ্গলবার (৮ জুন)  রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও পাবনার একজন রয়েছেন। এছাড়া, রোববার (৬ জুন) সকাল ১০টা থেকে সোমবার (৭ জুন) সকাল ১০টা পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়।  তাদের মধ্যে তিনজন ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনা জেলার একজন করে রয়েছেন। অপর দিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে…

Read More

সারাদেশের ন্যায় সমাজসেবা অফিসের মাধ্যমে বয়স্ক, প্রতিবন্ধি, বিধবা ভাতা সুবিধাভোগীদের মোবাইলে যাওয়ার কার্যক্রম চলমান রয়েছে । এরমধ্যে  গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে একাধিক সুবিধাভোগীর অর্থ অন্যের মোবাইলে যাওয়ায় অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পলাশবাড়ী থানায় দিয়েছে এক ভুক্তভোগী । সরেজমিনে গিয়ে দেখা যায়, পলাশবাড়ী উপজেলা পরিষদের সমাজসেবা অফিসের সামনে সুবিধাভোগীদের বিশাল এক জটলা বেধে রয়েছে ।সকলের কথা ভাতার অর্থ অন্যের নাম্বারে গিয়েছে বলে অভিযোগ করছেন গণমাধ্যম কর্মীদের নিকট । তারা বলছেন ভাতার অর্থ সুবিধাভোগীরা অনেক আগে পাওয়ার কথা থাকলেও এখনো তারা পায়নি। সমাজসেবা অফিসের কর্মকর্তাদের নিকট গিয়ে ভুক্তভোগীরা বললেও অর্থ পাওয়া যাবে বলে জানানো হয় কিন্তু দিনের পর দিন যায়…

Read More

প্রাণঘাতী রোগ করোনায় দৈনিক মৃত্যুর হিসেবে ফের রেকর্ড করেছে ভারত। বুধবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ১৩৮ জন। বিশ্বের অন্য কোনও দেশে এর আগে একদিনে এত বেশি মানুষের মৃত্যু হয়নি। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারতেই হয়েছিল। গত মার্চ থেকে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই সেখানে প্রতিদিন হু হু করে বাড়ছিল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর ধারাবাহিকতায় গত মে মাসে এক দিনে সাড়ে ৪ হাজার করোনা রোগীর মৃত্যুর মধ্যে দিয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও করে ফেলে দেশটি। বুধবার সেই পুরোনা রেকর্ডকে অতিক্রম করল ভারত। তবে এই দিন দেশে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখের…

Read More

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের একই দাম নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রাজধানী ঢাকা হোক, আর দেশের কোনো ইউনিয়ন হোক—ইন্টারনেট সেবাদাতাদের একই দামে সংযোগ দিতে হবে। নির্ধারিত দামের কম নেওয়া যাবে, বেশি নয়। বিটিআরসি এই কর্মসূচির নাম দিয়েছে ‘এক দেশ, এক রেট’। ইন্টারনেট সেবাদাতাদের সূত্রে জানা গেছে, ‘এক দেশ, এক রেটের’ আওতায় ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিনটি প্যাকেজ থাকবে। এই প্যাকেজগুলোর দাম আনুষ্ঠানিকভাবে জানায়নি বিটিআরসি। আজ রোববার এক অনুষ্ঠানে দামের বিষয়ে তারা জানাবে। সূত্র জানিয়েছে, প্রথম প্যাকেজের মূল্য হতে পারে মাসে সর্বোচ্চ ৫০০ টাকা, গতি হবে ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)। দ্বিতীয় প্যাকেজের মূল্য হতে পারে মাসিক ৮০০ টাকার…

Read More