ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২০৭ জন মারা গেছেন। এছাড়াও একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন। বুধবার দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪২০০ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনে। এছাড়াও ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। সবমিলিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লাখ ২ হাজার। করোনা দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে ভারতে।
Author: jatvadmin
যুক্তরাজ্যে গত বছরের মার্চ মাসে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর মঙ্গলবার (১ জুন) প্রথম মৃত্যুশূন্য দিন দেখল দেশটি। এদিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে একজন মানুষও মারা যাননি। এছাড়া আগের দিনের তুলনায় মঙ্গলবার শনাক্তের সংখ্যাও কমেছে। এদিন দেশটিতে ৩ হাজার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৩৮৩ জন। তবে ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। গত সাতদিন ধরে শনাক্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যাচ্ছে। প্রথমবারের মতো করোনায় কেউ মারা না যাওয়ায় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই সংবাদ শুনে সারা দেশ ‘ভীষণ আনন্দিত’ হবে। তিনি বলেন, ‘ভ্যাকসিন নিশ্চিতভাবে কাজ করছে…
কয়রার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ মেরামতে স্বেচ্ছাশ্রমে কয়েক হাজার মানুষ কাজ করছিল। সকাল সাড়ে ১১টার দিকে সেখানে একটি ট্রলার নিয়ে খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান উপস্থিত হলে তাঁকে দেখে লোকজন উত্তেজিত হয়ে ওঠে। তারা কাদা ছুড়ে মারতে থাকে ট্রলারের দিকে। প্রায় ১০ মিনিট বৃষ্টির মতো কাদা ছোড়ার এক পর্যায়ে ট্রলারটি পিছু হটে নদীর অন্য পারে চলে যায়। প্রায় আধাঘণ্টা পর তিনি আবার ওই ভাঙা বাঁধের কাছে যান। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। ওই সময় কয়রা থানার ওসিসহ আরো কয়েকজন সংসদ সদস্য আক্তারুজ্জামানের সঙ্গে ছিলেন।পিছু হটার প্রায় আধাঘণ্টা পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত…
২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার বিকেলে অধিবেশন শুরু হবে। করোনা পরিস্থিতির কারণে অধিবেশন হবে সংক্ষিপ্ত। জানা যায়, স্বাস্থ্য সুরক্ষায় যাবতীয় প্রস্তুতিসহ সার্বিক পরিকল্পনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গতবারের মতো এবারও রোস্টার করে সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নেবেন। প্রতি কার্যদিবসে উপস্থিতি সংখ্যা ১০০ থেকে ১২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। এক্ষেত্রে একজন সংসদ সদস্য তিন থেকে চার কার্যদিবস অধিবেশনে যোগ দেবেন। যোগদানের জন্য তাদের করোনা নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক। একদিন করোনার টেস্টের নেগেটিভ ফলাফলের ভিত্তিতে পরপর দুদিন অধিবেশনে যোগ দেওয়া যাবে। ফলে সংসদে যোগদানের জন্য সংসদ…
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ শিল্প এলাকার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানায় দৈনিক ভিওিক শ্রমিক ছাঁটাই এবং স্থায়ী শ্রমিক/কর্মচারীদেরকে হয়রানী মূলক বদলী বন্ধ করার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সারকারখানার প্রধান ফটকের সামনে সকাল ১১ টা থেকে সাড়ে বারটা পর্ষন্ত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার স্থায়ী ও অস্থায়ী কয়েকশ শ্রমিক-কর্মচারীরা এতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৮ সাল থেকে ঘোড়াশাল ইউরিয়া সারকারখানা এবং ১৯৮১ সাল থেকে পলাশ ইউরিয়া সারকারখানার উৎপাদন শুরু হয়। তখন থেকে দৈনিক ভিত্তিক (অস্থায়ী) শ্রমিক, স্থায়ী শ্রমিক নিরলস পরিশ্রম করে কারখানার উৎপাদন চালু রেখে আসছিলেন। ২০১৯ সালের ২ জুলাই ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার মেগা প্রকল্প নামে নতুন আধুনীক সারকারখানা তৈরী করার…
বাংলাদেশের একসময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শমী কায়সারের জন্ম ১৯৬৯ সালের ১৫ জানুয়ারি। সে হিসেবে তার বয়স এখন ৫১ বছর। শমী কায়সার শহীদ বুদ্ধিজীবী শহিদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের মেয়ে।বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্না কায়সারের বোন। ফলে, শমী এবং রাজনীতিবিদ মাহি বি. চৌধুরী খালাতো ভাই-বোন। শমীর একজন ছোট ভাই আছেন, অমিতাভ কায়সার।এবিষয়গুলো হয়তো অনেকেই জানেন। তবে আর একটি বিষয় আছে যেটি হয়তো দেশের অনেক সাধারণ মানুষ জানেন না। উইকিপেডিয়াতে তে শমী কায়সার লিখে সার্চ দিয়ে দেখা যায় তার জন্ম ১৯৬৯ সালের ১৫ জানুয়ারি। অন্যদিকে তার মা পান্না কায়সার লিখে সার্চ দিলে দেখা ১৯৬৯ সালে শহীদুল্লা কায়সারকে বিয়ে…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে যে প্রচণ্ড প্রতিরোধ ও পরাজয়ের মুখে পড়েছে তার জের ধরে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার তৎপরতা শুরু করেছে ইসরাইলের ‘চেইঞ্জ ব্লক’। এ বিষয়ে ইসরায়েলের রাজনীতিবিদদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী তারা একটি জোটবদ্ধ মন্ত্রিসভা গঠন করতে চেষ্টা চালাচ্ছেন। গত মার্চ মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নেতানিয়াহু ডানপন্থী ৩০টি আসনে বিজয়ী হয়েছে তবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপরও প্রেসিডেন্ট রুভেন রিভলিন নেতানিয়াহুকে লিকুদ পার্টির প্রধান হিসেবে ২৮ দিনের মধ্যে সরকার গঠনের দায়িত্ব দেন। কিন্তু তিনি নতুন সরকার গঠনে ব্যর্থ হন এবং গত ৪ মে চূড়ান্ত সময়সীমা শেষ হয়েছে। পরে…
ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবিতে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে এই বিক্ষোভ-সমাবেশে যোগ দেন। আমেরিকার বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে এ সমস্ত মানুষ ওয়াশিংটনে এসে সমবেত হন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানান এবং তেল আবিব যে বর্ণবাদী নীতি অনুসরণ করছে তার নিন্দা করেন। পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বেরও অবসান দাবি করেন তারা। এছাড়া, বর্ণবাদী ইসরায়েল সরকারকে যে অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে মার্কিন সরকার তাও বাতিল করার কথা বলেন। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে যুদ্ধাপরাধ করে যাচ্ছে তা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের যেসব আইনজীবী…
প্রাণঘাতী করোনাভাইরাসে দিশেহারা হয়ে পড়েছে গোটা ভারত। এর মধ্যেই দেশটিতে ভয়ঙ্কর রূপ নিয়েছে ছত্রাকজনিত সংক্রমণ ‘ব্ল্যাক ফাঙ্গাস’। এরই মধ্যে এই সংক্রমণকে মহামারী ঘোষণা ভারতের কেন্দ্রীয় সরকার ও দেশটির বিভিন্ন রাজ্য সরকার। ভয়ঙ্কর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে দেশটির হরিয়ানা রাজ্যে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে এই ভয়ানক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত ৬৫০ জন। রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তারি। খবর এনডিটিভি’র। মনোহর লাল বলেন, এখন পর্যন্ত হরিয়ানায় ৭৫০ জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে ৫৮ জন এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন এবং ৫০ জন মারা গেছেন।…
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় চট্টগ্রামের পটিয়া পৌরসভার নির্বাচন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকিট পাবেন কারা, সেটি নির্ধারণ করতেন ওই আসনের এমপি হুইপ সামশুল হক চৌধুরী। কাউন্সিলর পদে দলীয় টিকিট পাইয়ে দেওয়ার বিনিময়ে ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল খালেকের কাছ থেকে নেন ১০ লাখ টাকা। খালেককে আশ্বস্ত করে হুইপ বলেন, ‘১০ লাখ টাকা পাইয়ি (পেয়েছি)। তোর জনপ্রিয়তা তুঙ্গে। তুই নিশ্চিন্তে ঘুমা, তোরটা হয়ে গেছে। প্রধানমন্ত্রীর টেবিলে তোর নাম চলে গেছে।’ হুইপের মুখ থেকে আশ্বাস পেয়ে সত্যিই নিশ্চিন্ত হয়েছিলেন খালেক। কিন্তু যেই কথা, সেই কাজ হয়নি। আওয়ামী লীগের টিকিটে মনোনয়ন পান বিএনপি ঘরানার মো. নাসির। ক্ষুব্ধ খালেক খোঁজখবর নিয়ে জানতে পারেন, নাসিরের…