Author: jatvadmin

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুততম সময়ের মধ্যে খুলে দিতে চাই। সেজন্য আমাদের সব প্রকার প্রস্তুতি আছে। তবে করোনা পরিস্থিতিকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে তারিখই নির্দিষ্ট করি না কেন, সেই সময়ের আগে করোনা পরিস্থিতি অনুকূলে না এলে মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেব না। শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক সমাজ ও জনতার প্রত্যাশার আয়োজনে আব্দুল মতিন খসরুর স্মরণসভায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। দীপু মনি বলেন, বিশেষজ্ঞরা বলেছেন, সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠানে খুলে দেওয়া উচিত হবে না। ঈদ যাত্রার কারণে সংক্রমণের হার আবারও কিছুটা ঊর্ধ্বগামী। আমরা বলেছি, আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে…

Read More

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে আরও এক কদম এগিয়ে এলো ভারত। ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য প্রতিবেশি মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের কাছে আবেদন পত্র চেয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ইতোমধ্যে এই বিষয়ে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। যেহেতু ভারতে এখনও নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয়নি, তাই ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী জারি করা হয়েছে এই নোটিফিকেশন। নোটিফিকেশনে বলা হয়েছে- রাজস্থান, গুজরাত, পাঞ্জাব, হরিয়ানা ও ছত্তিসগড়ে বসবাসকারী বিভিন্ন দেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিষ্টান ধর্মাবলম্বী শরণার্থীরা ভারতের নাগরিকত্ব চেয়ে আবেদন করতে পারবেন। এতদিন তাদের বিশেষ অনুমতি নিয়ে অথবা ভিসার মেয়াদ বাড়িয়ে ভারতে থাকতে হতো। নোটিফিকেশনে বলা আছে আফগানিস্থান,…

Read More

সিলেটে ১৪ মিনিটের মধ্যে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবারসকাল ১০টা ৩৭ ও ১০টা ৫১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে সিলেট আবহাওয়া অফিস সাথে সাথে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে দুইবার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Read More

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ ঝড়-বৃষ্টি হতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হওয়ায় গুরুত্বহীন হয়ে পড়েছে এবং লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ…

Read More

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।। এঘটনায় সাভার হাইওয়ে থানা পুলিশ ছয়জনকে আটক করেছে। গতকাল গভীর রাতে সাভারের আশুলিয়ার বিশমাইল নবীনগর এলাকার মাঝে ডিসি নার্সারীর সামনে এ ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম বলেন, গতকাল নায়ারণগঞ্জ এর চাষাড়া থেকে এক নারী শ্রমিক মানিকগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে ওই নারী মানিকগঞ্জ থেকে নায়ারণগঞ্জ যাওয়ার জন্য একটি বাসে করে আশুলিয়ার নবীনগর আসেন। সে নবীনগরে তার এক পূর্ব পরিচিত ভাইয়ের সাথে একটি মিনি বাসে উঠলে বাসের চালক বিশমাইল নবীনগর এর মাঝে ডিসি নার্সারীর সামনে নিয়ে ওই নারীর সাথে থাকা যুবককে বেঁধে…

Read More

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাতের বিষয়টি তদন্ত করে দেখার জন্য জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) বিশেষ কমিটি গঠন করে। মানবাধিকার পরিষদের মোট ৪৭ সদস্যের মধ্যে ২৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট পড়েছে নয়টি দেশের। তবে নিরাপত্তা পরিষদের সদর দফতরের অনুষ্ঠিত এই সংক্রান্ত ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে ভারত। এছাড়াও ভোটদান থেকে বিরত থেকেছে আরও ১৪ দেশ। প্রস্তাবটি পাস হওয়ায় এবার গাজা ও জেরুজালেমসহ বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত শুরু করতে চলেছে মানবাধিকার পরিষদ। কিন্তু মানবাধিকার সংক্রান্ত এই প্রস্তাবের তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রিয়াও। অন্যদিকে, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্তের পক্ষে সায় দিয়ে প্রস্তাবটিকে সমর্থন…

Read More

টাইট জিন্স পরা নিষিদ্ধ করলেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি দেশটিতে স্কিনি ফিট বা টাইট ফিটিংয়ের জিন্স পরা নিষিদ্ধ করেছেন। এছাড়া তিনি নিজ দেশের তরুণদের পোশাক আর হেয়ার স্টাইলে বিভিন্ন কড়াকড়ি আরোপ করেছেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার তরুণরা এখন থেকে টাইট জিন্স পরতে পারবেন না। তাছাড়া প্যান্টের ডিজাইনে থাকতে পারবে না কোনো রকম নকশা কিংবা ছেঁড়া। পাশাপাশি নিষেধাজ্ঞা দেও য়া হয়েছে স্লোগান লেখা থাকা টি-শার্টেও। কিমের দাবি, এসব পশ্চিমা ফ্যাশনের অনুকরণ তরুণদের উচ্ছৃঙ্খল করে তোলে।

Read More

অবশেষে জল্পনাই সত্যি হলো, রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিনেদিন জিদান। বুধবার (২৬ মে) সকালে রিয়াল ম্যানেজমেন্টকে জিজু জানিয়ে দিলেন তিন আর থাকছেন না। স্প্যানিশ পত্রিকা এএস’র খবরে বলা হয়েছে, লা লিগার শিরোপা জিততে ব্যর্থ হওয়ার পর রিয়ালে তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করতে দিনকয়েকের সময় নিয়েছিলেন জিদান। অবশেষে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্তই নিয়েছেন। প্রথম দফায় রিয়ালের কোচিংয়ের দায়িত্ব নিয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি লা লিগা শিরোপা জিতেছিলেন ফরাসি এই কিংবদন্তী। তবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়াটা খুব একটা সুখকর হয়নি তাঁর। প্রতিবেদনে বলা হয়েছে, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে খুব অল্প ব্যবধানে লিগ শিরোপা হারানোর পর এ…

Read More

ভারতের দক্ষিণী নায়কদের শীর্ষে এখন প্রভাস। ‘বাহুবলী’ মুক্তির পর পুরোই বদলে গেছে তার ক্যারিয়ারের চিত্র। এক সিনেমা দিয়েই আন্তর্জাতিক পর্যায় তার খ্যাতি পৌঁছে গেছে। সেই পরিচিতি এবার তাকে সুযোগ করে দিল হলিউডে পা রাখার। প্রভাসের ভক্তদের জন্য দারুণ খবর এটি। শোনা যাচ্ছে, হলিউড তারকা টম ক্রুজের ‌‘মিশন ইম্পসিবল ৭’- এ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে ভারতের এই অভিনেতাকে। সিনেমায় তার চরিত্র ছোট হলেও গল্পকে এগিয়ে নেওয়ার জন্য অতন্ত্য গুরুত্বপূর্ণ। সামাজিক মাধ্যমে এই ঘটনার সত্যতা জানতে চেয়ে টুইট করেন এক নেটিজন। যা নজরে এসেছে ‘মিশন ইম্পসিবল ৭’- এর পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়্যারিকের। সেই পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘যদিও তিনি একজন অত্যন্ত…

Read More

প্রথমবারের মতো ভারতের ‘জনপ্রিয়’ মাদক এলএসডি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ মে) মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগ এক অভিযানে মারাত্মক এই মাদক উদ্ধার করে। গতকাল দিবাগত মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। ডিএমপি জানায়, নতুন এই মাদক উদ্ধার, অভিযান ও অভিযুক্তদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলন করবেন ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। লাইসার্জিক অ্যাসিড ডাই-ইথ্যালামাইড বা এলএসডি এক ধরনের তরল। ভারতের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই মাদকটি আলোচনায় আসে। তার বিরুদ্ধে এই মাদক নেওয়ার অভিযোগ উঠেছিল। এলএসডি অত্যন্ত দামি…

Read More