Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»ভারত ও চীন থেকে ৪৪ লাখ টিকা উপহার পেয়েছে বাংলাদেশ
বাংলাদেশ

ভারত ও চীন থেকে ৪৪ লাখ টিকা উপহার পেয়েছে বাংলাদেশ

June 15, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারত ও চীন থেকে বাংলাদেশ ৪৪ লাখ টিকা উপহার পেয়েছে। প্রথম দিকে ভারত-বাংলাদেশকে টিকা উপহার দিলেও চীন দেয়নি।

তবে, পরবর্তীতে চীনও বাংলাদেশকে টিকা উপহার দিয়েছে। বাংলাদেশকে ভারত এ পর্যন্ত তিন দফায় টিকা উপহার দিয়েছে ৩৩ লাখ। আর চীন দুই দফায় টিকা উপহার দিয়েছে ১১ লাখ।

ভারত প্রথম দফায় চলতি বছর ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় এলে ১২ লাখ টিকা উপহার দেন। তৃতীয় দফায় ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এলে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে এক লাখ উপহারের টিকা হস্তান্তর করেন।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ তিন কোটি টিকা কিনতে চুক্তিবদ্ধ হলেও নির্ধারিত সময়ে টিকা পাওয়া যায়নি। ভারত থেকে চুক্তির মাত্র ৭০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। ভারতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম না হওয়ায় টিকা রপ্তানি বন্ধ করে দেয় দেশটি। তবে, চুক্তি অনুযায়ী টিকা না দিতে পারলেও প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে ৩৩ লাখ টিকা উপহার দিয়েছে ভারত।

এদিকে চীন থেকে প্রথম দফায় গত ১২ মে ৫ লাখ সিনোফার্ম টিকা উপহার পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় দফায় ১৩ জুন আরো ৬ লাখ সিনোফার্ম টিকা উপহার দেয় চীন। এছাড়া চীনা টিকার সঙ্গে বেশ কিছু মেডিক্যাল সামগ্রী ঢাকায় এসেছে। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগকে এসব মেডিক্যাল সামগ্রী উপহার দেওয়া হয়।

বাংলাদেশকে দেওয়া উপহারের টিকায় ভারত কোনো শর্ত দেয়নি। তবে চীনের উপহারের টিকায় একটি শর্ত দেওয়া আছে। বাংলাদেশে যেসব চীনা নাগরিক বিভিন্ন প্রকল্পে কাজ করছেন, তাদেরকে চীনা টিকা দেওয়ার জন্য শর্ত দিয়েছে চীন। বাংলাদেশে অবস্থানরত ১৫ হাজার চীনা নাগরিককে ৩০ হাজার সিনোফার্ম টিকা দেওয়ার জন্য শর্ত দেয়া হয়েছে। সে অনুযায়ী চীনা নাগরিকরা টিকা পাচ্ছেন।

ভারত ও চীন টিকা উপহারের পাশাপাশি বিভিন্ন সময়ে মেডিক্যাল সামগ্রীও বাংলাদেশকে উপহার দিয়েছে। আবার বাংলাদেশকেও ভারত ও চীনকে টিকা না দিলেও মেডিক্যাল সামগ্রী উপহার দিয়েছে।

ভারত ও চীন দুই প্রতিদ্বন্দ্বী দেশ হলেও উভয় দেশের সঙ্গে বাংলাদেশ কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে চলেছে। উভয় দেশের সঙ্গেই বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উষ্ণ। সে কারণে করোনা মোকাবিলায় উভয় দেশই বাংলাদেশকে সহযোগিতায় এগিয়ে এসেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশের টিকা প্রয়োজন। যেকোনো দেশ টিকা দিলে বাংলাদেশ সেটা গ্রহণ করবে। ভারত ও চীনের টিকা উপহারে দেশ দুইটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
March 12, 2026

হিলিতে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

March 12, 2026
সর্বশেষ
  • মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
  • কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড
  • নওগাঁর নিয়ামতপুরে কিশোরী নিখোঁজ সন্ধান চায় পরিবার

মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

April 19, 2026

গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

April 19, 2026

গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

April 19, 2026

কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড

April 19, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.