Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Monday, April 20
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»কানাডায় স্কুলে ২১৫ শিশুর গণকবরের সন্ধান
আন্তর্জাতিক

কানাডায় স্কুলে ২১৫ শিশুর গণকবরের সন্ধান

May 30, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কানাডার একটি পরিত্যক্ত আবাসিক স্কুলে গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে পাওয়া গেছে ২১৫টি শিশুর দেহাবশেষ। আদিবাসীদের জন্য চালু করা কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল নামের স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ হয়ে যায়। এ ঘটনাকে হৃদয়বিদারক হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ফাস্ট নেশন নামে দেশটির আদিবাসীদের বিশ্লেষকরা এ ঘটনার কারণ ও সময়কাল জানার জন্য চেষ্টা করছেন। ৬০’এর দশকে এ বিদ্যালয়ে পড়াশোনা করতেন হার্ভে ম্যাকলিওড। সিএনএনের কাছে এ ঘটনাকে তিনি মর্মান্তিক ও হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি কল্পনা করা যায় না। আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে কী হতো, তার একটি চিত্র এটি।

এদিকে এ ঘটনাকে দেশের জন্য লজ্জাজনক হিসেবে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডো। তিনি বলেন, এটা মর্মান্তিক স্মৃতি। আমাদের দেশের ইতিহাসের জন্য এটি কলঙ্কজনক একটি অধ্যায়।
আদিবাসী ওই সম্প্রদায়টির ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপস শহরের প্রধান রোসান্নে কাসিমির বলেন, এটি একটি অপূরণীয় ক্ষতি। এমন ঘটনার বিষয়টি কখনও স্কুল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি।

১৯ ও ২০ দশকে কানাডার আবাসিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের বাধত্যমূলকভাবেই থাকতে হতো। এসব স্কুলগুলো সরকার ও ধর্মীয় নেতারা পরিচালনা করতো। মূলত আদিবাসী যুবকদের মাঝে নিজেদের বিশ্বাস ও ধ্যান-ধারণা জোরপূর্বক ছড়িয়ে দেয়ার জন্যই এসব স্কুল পরিচালনা করা হতো। সে সময় পরিচালিত এসব বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বড় ছিল কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলটি।
রোমান ক্যাথলিক প্রশাসনের অধীনে এ স্কুলটি ১৮৯০ সালে চালু করা হয়। ১৯৫০ দশকে স্কুলটিতে সর্বোচ্চ ৫০০ জনের মতো শিক্ষার্থী ছিল। পরে ১৯৬৯ সালে স্কুলটি কেন্দ্রীয় সরকার নিজেদের অধীনে নিয়ে নেয়। বন্ধের আগে ১৯৭৮ সাল পর্যন্ত স্কুলটিকে স্থানীয় শিক্ষার্থীদের জন্য আবাসিক ভবন হিসেবে ব্যবহার করা হতো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
February 20, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম

February 20, 2026
January 14, 2026

বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ

January 14, 2026
সর্বশেষ
  • মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
  • কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড
  • নওগাঁর নিয়ামতপুরে কিশোরী নিখোঁজ সন্ধান চায় পরিবার

মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

April 19, 2026

গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

April 19, 2026

গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

April 19, 2026

কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড

April 19, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.