Author: jatvadmin

করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপণে বলা হয়েছে, আন্তঃজেলাসহ সকল ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। যাত্রীসহ সকলকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকানসমূহে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়া যাবে।

Read More

চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙনের গুঞ্জন বেশ পুরনো। এতদিন শুধু গুঞ্জন হিসেবে থাকলেও এবার ফেসবুক পোস্টে চূড়ান্ত ভাঙনের সুর শোনালেন মাহি। শনিবার রাত একটার দিকে মাহি তার ফেসবুক পোস্টে ডিভোর্সের ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। ’ শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। ’ শ্বশুর বাড়ির লোকদের কাছে ক্ষমা চেয়ে মাহি লিখেছেন, ‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।…

Read More

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরে বলসোনারো। বরাবরই করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। এবার কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই দেশটির মারানহাও প্রদেশে করলেন বিশাল জনসভা। সেখানে কোনো শারীরিক দূরত্বও বজায় রাখা হয়নি। মাস্ক পরেননি প্রেসিডেন্টসহ কেউই। এজন্য শাস্তিস্বরূপ তাকে জরিমানা করতে চলেছেন প্রদেশটির প্রশাসন। করোনায় মোট মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। কোভিডবিধি কার্যকর করা নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বলসোনারো। এমনকি, করোনা টিকার প্রতিও অনীহা প্রকাশ করেন তিনি। পরে অবশ্য নিজেই করোনা আক্রান্ত হন। তবু বিধিনিষেধ মানার বালাই নেই তার। মারানহো প্রদেশের প্রশাসন জানিয়েছে, গত শুক্রবার একটি অনুষ্ঠানে এই প্রদেশে যান প্রেসিডেন্ট বলসোনারো। সেখানে বহু মানুষের জমায়েত…

Read More

একটি প্রকল্পের কার্যালয় সাজসজ্জার জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ১২ কোটি টাকা ব্যয়ে একটি চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিজ নির্মাণেরও প্রস্তাব করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। ওই প্রকল্পের নাম ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। ঈদের আগেই পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক ও অবকাঠামো বিভাগ প্রকল্পের ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির সভা হয়। সঠিকভাবে প্রকল্পের ফিজিবিলিটি স্টাডিও করা হয়নি বলে উল্লেখ করে পরিকল্পনা কমিশন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান  বলেন, বুধবার পিইসি সভা হয়েছে। ঈদের আগে শেষ কর্ম দিবসে সভা হওয়ার কারণে পূর্ণাঙ্গ আলোচনা…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণ বিএনপি নামক বর্ণচোরা দলটিকে ভালো করে চেনে। তাদের কোনো অপকর্ম সফল হবে না। যারা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছিল তারাই এখন গণমাধ্যমের বন্ধু সেজে সরকারবিরোধী উসকানি দিচ্ছে।’ মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানরি বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। নিজ সরকারি বাসভবন থেকে তিনি যুক্ত হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি জোট যে দানবীয় অত্যাচার চালিয়েছিল তা দেশের মানুষ এখনও ভুলে যায়নি। এ দেশে হত্যা, সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতির ধারক ও বাহক বিএনপি। তারা…

Read More

স্যাটেলাইটের বকেয়া ভাড়া পরিশোধ করার পর বেসরকারি টেলিভিশন এসএ টিভি আবার চালু করা হয়েছে। তবে চ্যানেল নাইনের সম্প্রচার এখনো বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এসএ টিভির সম্প্রচার আবার চালু হয়। এসএ টিভির ডেপুটি হেড অব নিউজ বেলাল হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা বকেয়া পরিশোধ করেছি। পরে বিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গণমাধ্যমকে বলেন, এসএ টিভি সম্প্রচার চালু করা হয়েছে। আশা করছি, চ্যানেল নাইনও রোববার সকাল ১০টার মধ্যে ঠিক হয়ে যাবে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে টেলিভিশন দুটির সম্প্রচার বন্ধ করে দেয় স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর মাধ্যমে সেবা নেওয়া এই দুই প্রতিষ্ঠান বকেয়া বিল পরিশোধ না করায় এ সিদ্ধান্ত…

Read More

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারতীয় ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সীমান্ত বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু মানুষের আসা ঠেকানো সম্ভব হয়নি। যেসব বাংলাদেশি ভারতে গিয়েছিলেন তাদের অনেকেই এখন ফিরছেন। তাদের মাধ্যমে ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে আসার আশঙ্কা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে আমরা সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছি। তিনি বলেন, বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র বাংলা সংস্করণ এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে প্রায় ১ কোটি ৬০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়ার ঘোষণাকে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী স্বাগত…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দুই পক্ষের মধ্যে সংঘাতের একমাত্র সমাধান হলো দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা। ওয়াশিংটন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাইডেন বলেন, ইসরাইলিদের ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি যাতে অব্যাহত থাকে, সেজন্য তিনি প্রার্থনা করছেন। তিনি বলেন, ইসরাইলের নিরাপত্তার বিষয়ে আমার প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসেনি। একটা বিষয় স্পষ্ট করা দরকার: একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব যতদিন না ওই অঞ্চলের স্বীকৃতি পাবে, ততদিন কোনো শান্তি আসবে না। ‘তবে আমি আপনাদের বলছি, একটা পরিবর্তন আছে। সেই পরিবর্তন হচ্ছে, দুই রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। এটিই একমাত্র জবাব, এটিই একমাত্র পথ।’…

Read More

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ চলছেই। এ থেকে নিস্তার পাচ্ছে না ক্রীড়াঙ্গনও। এবার এতে আক্রান্ত হয়েছেন বিসিবি পরিচালক ও সাবেক বাংলাদেশ অধিনায়ক খালেদ মাহমুদ। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছিলেন সুজন। তারপরও করোনা আক্রান্ত হলেন তিনি। আগামী ২৩ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের টিম লিডারের দায়িত্বে থাকার কথা ছিল খালেদ মাহমুদ সুজনের। তবে সিরিজের শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। এজন্য দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। সুজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান…

Read More

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনআমুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র‌্যাব। চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে তাকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শফি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এনামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

Read More