Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, June 25
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»প্রকল্পের অফিস সাজানোর ব্যয় ১ কোটি ৭৫ লাখ টাকা
বাংলাদেশ

প্রকল্পের অফিস সাজানোর ব্যয় ১ কোটি ৭৫ লাখ টাকা

May 22, 20213 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

একটি প্রকল্পের কার্যালয় সাজসজ্জার জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ১২ কোটি টাকা ব্যয়ে একটি চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিজ নির্মাণেরও প্রস্তাব করা হয়েছে।

বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।
ওই প্রকল্পের নাম ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ঈদের আগেই পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক ও অবকাঠামো বিভাগ প্রকল্পের ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির সভা হয়। সঠিকভাবে প্রকল্পের ফিজিবিলিটি স্টাডিও করা হয়নি বলে উল্লেখ করে পরিকল্পনা কমিশন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান  বলেন, বুধবার পিইসি সভা হয়েছে। ঈদের আগে শেষ কর্ম দিবসে সভা হওয়ার কারণে পূর্ণাঙ্গ আলোচনা হয়নি। চলতি মাসে পুনরায় পিইসি সভা হবে।

প্রকল্প কার্যালয়ের সাজসজ্জা ব্যয়ই ১ কোটি ৭৫ লাখ টাকা ধরার প্রসঙ্গে ইউজিসি সচিব বলেন, প্রকল্পটি নানা সংস্থা বাস্তবায়ন করবে। সামনে পিইসি সভা ডাকা হয়েছে। সভায় সব কিছু বিস্তারিত আলোচনা হবে। এখনো কিছু চূড়ান্ত হয়নি।

প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের শিক্ষা উইং মতামত তুলে ধরে জানায়, ৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুশাসন হলো ‘বিস্তারিত স্টাডি না করে এবং যথাযথভাবে সম্ভাব্যতা যাচাই না করে কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না’ এবং ‘সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন পদ্ধতি-২০১৬’ পরিপত্র অনুযায়ী নতুন প্রকল্প গ্রহণে সম্ভাব্যতা যাচাই বাধ্যতামূলক থাকলেও এ প্রকল্প গ্রহণে পরিকল্পনা কমিশনের অনুমোদিত ছক মোতাবেক সম্ভাব্যতা যাচাই করা ও সে আলোকে ডিপিপি গঠন করা হয়নি। তাই বৈদেশিক ঋণ সহায়তায় এ ধরণের প্রকল্প গ্রহণের যৌক্তিকতা সম্পর্কে মন্ত্রণালয়ের বক্তব্য শোনা যেতে পারে বলে জানায় কমিশন।

প্রকল্পে ৯১ জন জনবলের প্রস্তাব করা হলেও এতে সুস্পষ্ট দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করা হয়নি। এত বিপুল সংখ্যক জনবলের আদৌ প্রয়োজনীয়তা আছে কি না তা সুষ্পষ্ট নয়। এছাড়া অর্থ বিভাগের নির্ধারিত কমিটির অনুমোদিত জনবল কাঠামো সংযুক্ত করা হয়নি। এছাড়া জনবলের রূপরেখা সম্পর্কিত তথ্য দেওয়া হলেও তা অস্পষ্ট নয়। প্রকল্পের অনুমোদিত জনবল কাঠামো প্রতিবেদন ও জনবলের সুস্পষ্ট সংখ্যা ও হিসাব সম্পর্কিত তথ্য পিইসি সভায় উপস্থাপন করা যেতে পারে।

ক্রয় পরকিল্পনায় অনেক আইটেমের সংখ্যা নেই। তাহলে ব্যয় কিসের ভিত্তিতে নির্ধারণ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন।

ইউজিসি চলতি সময় থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২২২ কোটি টাকা। প্রকল্পের আওতায় ১ হাজার ৬৪২ কোটি টাকা ঋণ দেবে বিশ্ব ব্যাংক।

বাংলাদেশের সব সরকারি ও ইউজিসির অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি অব ওমেন্স( চট্টগ্রাম) প্রকল্প এলাকা হিসেবে ধরা হয়েছে।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় চ্যালেঞ্জ হলো, কম শিক্ষিতদের চাকরির সুযোগ সৃষ্টি। প্রায় ৩৯ শতাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ৪৬ শতাংশ মহাবিদ্যালয় থেকে ১-২ বছরে স্মাতক উত্তীর্ণ শিক্ষার্থীরা চাকরির সুযোগ পাচ্ছে না। দক্ষিণ এশিয়া অঞ্চলে নারীদের সম্ভাবনার একটি বিরাট সুযোগ রয়ে গেছে। এছাড়া বিশ্ব কোভিড -১৯ মহামারি পরিস্থিতির কারণে দক্ষিণ এশিয়ার শিক্ষা ক্ষেত্রে যে অবর্ণনীয় ক্ষতি হয়েছে তা অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জকে বাড়িয়ে দিয়েছে। এ লক্ষ্যে উচ্চ শিক্ষিত শিক্ষার্থীদের চাকরির সুযোগ সৃষ্টিসহ নারী শিক্ষার্থীদের হার বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে প্রকল্পটির পরিকল্পনা করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026

ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

June 24, 2026

দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ

June 24, 2026

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য

June 23, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.