Author: jatvadmin

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা গড়িয়েছে টানা দশম দিনে। বুধবার (১৯ মে) রাতেও ভূখণ্ডটিতে হামলা অব্যাহত রাখে দেশটি। টানা এই হামলায় বুধবার আরও ৯ জন নিহত হয়েছেন। এতে করে গত দশদিনে ইহুদি এই দেশটির হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২২৭ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৬৪ জন শিশু এবং ৩৮ জন নারী রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এমন সহিংসতা নিয়ে চতুর্থবারের মতো বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হামলা কমানোর বিষয়ে কথা বলেছেন। সেই সঙ্গে তিনি যুদ্ধবিরতির বিষয়েও কথা বলেছেন। এমনটিই জানিয়েছে হোয়াইট হাউস। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।…

Read More

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সম্প্রতি ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে এক সমাবেশে কর্তব্যরত অবস্থায় এক নারী পুলিশ কর্মকর্তা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দেন। সেই স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিষয়টি নিয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশ রীতিমতো তদন্ত শুরু করেছে। পুলিশি পোশাক পর সমাবেশের লোকজনদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্লোগান দেওয়া সরকারি চাকরির পরিপন্থী একটি কাজ। খবর বিবিসি’র। নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ইসরাইলবিরোধী এক বিশাল সমাবেশের ভিডিও ফুটেজে ওই পুলিশ কর্মকর্তাকে আন্দোলনকারীদের সঙ্গে স্লোগান দিতে দেখা গেছে। এতে আরও দেখা যায়, ওই সমাবেশের পক্ষ থেকে তার হাতে একটি সাদা গোলাপ তুলে দেওয়া হয়। এ সময় এক আন্দোলনকারী তার সঙ্গে কোলাকুলিও করেছেন।…

Read More

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৬০৮ জনের মধ্যে। ঈদের ছুটির পর নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন রোগী ও মৃত্যুর সংখ্যাও ফের বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জন হয়েছে। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ২৪৮ জন। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১ হাজার ৯২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন।

Read More

ক্রমশই তীব্র হয়ে উঠছে ইসরায়েল-ফিলিস্তিন লড়াই। খুব শিগগিরই এটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখান করে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘‘ইসরায়েলে শান্তি ফেরাতে’ যতদিন প্রয়োজন ততদিন ফিলিস্তিনের গাজায় হামলা চলবে। গাজায় নয় দিনের গোলাবর্ষণে ‘হামাস অনেক বছর পিছিয়ে পড়েছে’ বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, বুধবার (১৯ মে) সকাল পর্যন্ত গাজায় ২২০ নিহতদের মধ্যে রয়েছে ৬৫ জনই শিশু। দু’দিন আগে ‍শিশুসংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় প্রতি ঘণ্টায় তিন শিশু হতাহত হচ্ছে। এদিকে, ইসরায়েল-ফিলিস্তিন লড়াই থামানোর চেষ্টায় তৎপর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট জো…

Read More

এখন থেকে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তফসিলি ব্যাংকের শাখা বা ডাকঘর থেকে কেনা যাবে না। শুধু জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় ব্যুরো থেকে কেনা যাবে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশ জারির দিন থেকেই নতুন এ আদেশ কার্যকর করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সঞ্চয়পত্র বিধিমালা ১৯৭৭ এর বিধি ৫ এর উপবিধি ৫ ও ৬ অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে উক্ত বিধিমালার বিধি-৩ এ যাই থাকুক না কেন ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ…

Read More

রাজধানীর গুলশান-২ এলাকার মন্টানা লাউঞ্জ নামে একটি সিসা বারে অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, সিসা বারটি তারকা দম্পতি ওমর সানি ও আরিফা জামান মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীনের। পুলিশের অভিযানের পর সিসা বার অবৈধ কেন ছেলের হয়ে প্রশ্ন রাখেন ওমর সানি। তিনি বলেন, সিসা সিগারেটের চেয়েও কম ক্ষতিকর। এছাড়া গুলশান-বনানীতে এমন আরও ৪০টি সিসা বার রয়েছে। তাহলে সিসা বার কেন অবৈধ হবে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে ওমর সানি ঢাকা পোস্টকে এসব কথা বলেন। ওমর সানি বলেন, মন্টানা লাউঞ্জ আসলে একটি খাবারের রেস্টুরেন্ট। এর মালিক আমার ছেলে এবং তার আর দুই বন্ধু।…

Read More

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা হয়েছে। ইসরায়েলের এই হামলায় ৬০টি জঙ্গিবিমান অংশ নেয়। তাদের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতদের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার। জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ২১৮ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৩টি শিশুও রয়েছে। আর দুই শিশুসহ ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। সেখানে এখন পর্যন্ত আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। উল্লেখ্য, ইসরায়েলি বর্বরতায় প্রতিদিনই ফিলিস্তিন পাড়ায় ভারি হচ্ছে লাশের মিছিল। বাড়ছে নিষ্পাপ শিশুদের প্রাণহানি।  প্রতিদিনই…

Read More

প্রিজন ভ্যানের গ্রিলের ফাঁকে সাংবাদিক রোজিনা ইসলামের চোখেমুখে মুক্তির প্রতিজ্ঞা। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর ঢাকার সিএমএম আদালতের সামনে প্রিজন ভ্যানের গ্রিলের ফাঁকে সাংবাদিক রোজিনা ইসলামের চোখেমুখে মুক্তির প্রতিজ্ঞা। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর ঢাকার সিএমএম আদালতের সামনেছবি: সাজিদ হোসেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে, বিষয়টির দিকে তারা নজর রাখছে। এটি স্পষ্টতই উদ্বেগের বিষয়। গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিককে হয়রানি ও গ্রেপ্তারসংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন। ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী…

Read More

ইহুদি জনগোষ্ঠীকে নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইহুদি জনগণকে নিয়ে এরদোগানের মন্তব্য বিদ্বেষমূলক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এরদোগান এবং অন্যান্য তুর্কি নেতার উসকানিমূলক কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। এ ধরনের মন্তব্য সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে। ‘ইহুদিবিদ্বেষী ভাষার স্থান কোথাও নেই’, যোগ করেন নেড প্রাইস। তবে এরদোগানের কোন মন্তব্যকে যুক্তরাষ্ট্র ইহুদিবিদ্বেষী বলে মনে করছে, তা নির্দিষ্ট করে বলেননি নেড প্রাইস। এ বিষয়ে জানতে চাইলে, রয়টার্সকে তাৎক্ষণিক কোনো জবাবও দেয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইসরাইলি বর্রতার…

Read More

প্রাণঘাতী রোগ করোনায় দৈনিক মৃত্যুর হিসেবে নতুন রেকর্ড করেছে ভারত। মঙ্গলবার (১৮ মে) দেশটিতে মারা গেছেন ৪ হাজার ৫২৯ জন করোনা রোগী। বিশ্বের কোনো দেশে এর আগে করোনায় একদিনে এই পরিমাণ মানুষের মৃত্যু হয়নি। আগের দিন সোমবার (১৭ মে) ভারতে মারা গিয়েছিলেন ৪ হাজার ৩২৯ জন করোনা রোগী। সেটিও ছিল বিশ্বের কোনো দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ভারতে। মঙ্গলবার দেশটিতে করোনা আক্রান্ত নতুন রোগীর সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জনে। সোমবার এই সংখ্যা ছিল ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির অন্যতম…

Read More