করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও ১১ দিন বাড়ল। আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বৃহস্পতিবার (৬ মে) থেকে জেলার মধ্যে বাস চলবে। তবে বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন। এছাড়া আগের মতো ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে সাতদিন করে দু-দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে বুধবার দিবাগত মধ্যরাতে। আগের মতোই লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও…
Author: jatvadmin
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রথমে অভিনেত্রীর বাবা প্রকাশ পাড়ুকোন আক্রান্ত হয়ে বেঙ্গালুরুরে একটি হাসপাতালে ভর্তি হন বলে জানা যায়। আজ মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম জি-নিউজ সূত্রে জানা গেছে, দীপিকা পাড়ুকোন বর্তমানে বেঙ্গালুরুতে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। পাড়ুকোন পরিবারের ঘনিষ্ঠ বিমল কুমার জি-নিউজকে জানান, ‘১০ দিন আগ থেকেই প্রকাশ পাড়ুকোন, তার স্ত্রী উজালা ও ছোট মেয়ে অনিশার মধ্যে করোনার কিছু উপসর্গ দেখা যায়। পরীক্ষা করালে রিপোর্ট কোভিড পজিটিভ আসে। এরপর থেকে তিন জনই বাড়িতে আসোলেশনে ছিলেন।’ তিনি আরও জানান, ‘প্রকাশ বর্তমানে অনেকটাই সুস্থ, হয়তো ২-৩ দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। উজালা ও অনিশা এখন পর্যন্ত বাড়িতেই…
স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট। টুইটারের নিয়মবিধি লঙ্ঘন করে পোস্ট করায় এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সহিংসতা নিয়ে একাধিক টুইট করেছিলেন কঙ্গনা। এমনকি তৃণমূল শাসিত বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করেন বিজেপি সমর্থক এই অভিনেত্রী। নির্বাচনে বিজেপি’র হারের পর একাধিক টুইট ভেসে উঠেছিল কঙ্গনার দেওয়ালে। প্রত্যেকটি টুইট যে তার পছন্দের দলকে সমর্থন করে লেখা, তা আর বলার অপেক্ষা রাখে না। নির্দিষ্ট একটি টুইটে পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন অভিনেত্রী। তার দাবি, যেসব জায়গায় বিজেপি জয়ী হয়েছে, সেখানে কোনও রকম সহিংসতামূলক কর্মকলাপ দেখা যায়নি। তবে পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পরই…
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৭০৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯১৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জনে। মঙ্গলবার (৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
বিশ্বের সবচেয়ে আলোচিত ও ধনী দম্পতি বিল ও মেলিন্ডা গেটস বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ৩ মে টুইটারে যৌথ বিবৃতিতে তারা এ ঘোষণা দেন। বিল ও মেলিন্ডা জানিয়েছেন, তারা চেষ্টা করেছেন একসঙ্গে থাকার। কিন্তু তাদের পক্ষে আর দম্পতি হয়ে একসঙ্গে থাকা সম্ভব নয়। বিল ও মেলিন্ডার সংসারে তিনটি সন্তান রয়েছে। বড় সন্তানের নাম জেনিফার গেটস। বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে ইনস্টাগ্রামে জেনিফার লিখেছেন, ‘এ ঘোষণায় পুরো পরিবার কঠিন সময় পার করছে। এ পরিস্থিতিতে কীভাবে নিজের আবেগ সামলানো যায় এবং সেই সঙ্গে পরিবারের সদস্যদের সামলে রাখা যায়, তা নিয়ে এখনো আমি কাজ করছি। এতে আমাকে সুযোগ ও সমর্থন দেওয়ায় আমি কৃতজ্ঞ।’ ২৫ বছর বয়সী জেনিফার…
তিস্তাসেচ প্রকল্পের কমান্ড এলাকার সম্প্রসারণ ও পুনর্বাসনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রায় ১১ হাজার ৯০১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্পের অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৯৯২ কোটি ৪৪ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ ২ হাজার ৯৯ কোটি ৯১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০৯ কোটি ৯৮ লাখ টাকা। মঙ্গলবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। তিস্তাসেচ প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ৪৫২ কোটি টাকা। এর মাধ্যমে এক লাখের বেশি হেক্টর জমি…
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য ভবনের সামনে অবস্থানরত দুর্নীতি বিরোধী সমাজের শিক্ষকদের গুলি করে মারার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়াদের শেষ সিন্ডিকেট সভা তার বাসভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শিক্ষকদের বাধার মুখে ১১টার দিকে সভা স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের এই সিন্ডিকেট সভা স্থগিত করার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের দুর্নীতি বিরোধী শিক্ষকেরা। উল্লেখ্য, এর আগে থেকেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। সকাল ১০টা ১৫টার দিকে উপাচার্যের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্য তার বাসভবনে ঢোকার চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার…
দেশে করোনাভাইরাসের টিকার চাহিদা নিশ্চিত করতে বিভিন্ন উৎসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। ভারতের সেরামের অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হলেও, পরবর্তীতে দেশটিতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে টিকা পেতে অনিশ্চয়তায় পড়ে বাংলাদেশ। জরুরিভিত্তিতে টিকা পেতে দ্বিতীয় ও তৃতীয় উৎস হিসেবে চীন ও রাশিয়ার দিকে হাত বাড়ায়। এবার চতুর্থ উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও টিকা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে টিকা পেতে ওয়াশিংটনকে কূটনৈতিক চিঠি দিয়েছে ঢাকা। সেই চিঠিতে অনুদান হিসেবে টিকা চেয়েছে বাংলাদেশ। যদি তা না হয় তবে ওয়াশিংটনের কাছ থেকে টিকা কিনতে বাংলাদেশ রাজি আছে বলেও উল্লেখ করা হয়। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড.…
আইপিএল দলগুলোতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আইপিএল স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখনো পর্যন্ত আট ফ্র্যাঞ্চাইজির চারটিতে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। আইপিএলের সহ-সভাপতি রাজীব শুক্লা অবশ্য এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) কে জানিয়েছেন, এই মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেছে আইপিএল।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনার জন্য মেডিকেল বোর্ড বসছে। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ‘ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ। উনার পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্টগুলো নিয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ড দুপুরে বসছে। এরপর সব কিছু জানানো যাবে।’ সোমবার সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। গত ২৭ এপ্রিল গুলশানের ওই হাসপাতালে ভর্তির পরদিনই তার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।…