Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 24
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»ভারতে আবারো নতুন রেকর্ড, একদিনে মৃত্যু ৩৬৮৯ জন
আন্তর্জাতিক

ভারতে আবারো নতুন রেকর্ড, একদিনে মৃত্যু ৩৬৮৯ জন

May 2, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে। একদিন আগেই দেশটিতে প্রথমবারের মতো সংক্রমণ ছিল ৪ লাখের বেশি। একদিনের ব্যবধানে এই সংখ্যা কমেছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার। তবে এই সময়ের মধ্যে মারা গেছে ৩ হাজার ৬৮৯ জন। যা একদিন আগের চেয়ে সামান্য বেশি। একদিন আগেই দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪ লাখ ১ হাজার ৯৯৩ এবং মারা গেছে ৩ হাজার ৫২৩ জন।

এদিকে শনিবার সকালে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গত মাসে জাতির উদ্দেশে এক ভাষণে মোদি বলেছিলেন, করোনার দ্বিতীয় ঢেউ দেশটিতে ঝড়ের মতো আঘাত করেছে।

এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ জন। অপরদিকে এখন পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৪২ জনের।

করোনার প্রথম ধাক্কার মতো দ্বিতীয় ঢেউয়েও সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে মহারাষ্ট্রে। শনিবারের মতো রোববারও ওই রাজ্যে আক্রান্ত হয়েছে ৬৩ হাজারের বেশি মানুষ।

তবে কর্নাটক এবং কেরালায় রোববার আক্রান্তের সংখ্যা শনিবারের তুলনায় একটু কমেছে। ওই দুই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪০ হাজার ৯৯০ এবং ৩৫ হাজার ৬৩৬।

এদিকে, উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার ১৮০ জন। দিল্লিতে ২৫ হাজার ২১৯ জন। সংক্রমণে এরপরেই রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, ছত্তীসগড়, হরিয়ানা, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ এবং ওড়িশা। এই রাজ্যেগুলোতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ থেকে ২০ হাজারের মধ্যে।

ভারতে গত কয়েকদিনে সক্রিয় রোগীর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমানে দেশটিতে মোট সক্রিয় রোগী রয়েছেন ৩৩ লাখ ৪৯ হাজার ৬৪৪ জন। বিপুল পরিমাণ সক্রিয় রোগী দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে শয্যা সঙ্কট বেড়ে গেছে। অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। বিদেশ থেকে অক্সিজেন এনে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

এই পরিস্থিতির মধ্যেও ভ্যাকসিন কার্যক্রম ভালো ভাবেই চলছে। আজ থেকেই ভারতে ১৮ থেকে ৪৪ বছর বয়সীরাও ভ্যাকসিন পাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে ভ্যাকসিন নিয়েছেন ১৮ লাখের বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে ভ্যাকসিনে ডোজ দেওয়া হলো ১৫ কোটি ৬৮ লাখ।

এদিকে, শনিবার সকালে দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এই আটজনের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন বলে জানা গেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
February 20, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম

February 20, 2026
January 14, 2026

বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ

January 14, 2026
সর্বশেষ
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026

ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

June 24, 2026

দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ

June 24, 2026

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য

June 23, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.