Author: jatvadmin

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ডান কানের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের ওই কানে অস্ত্রোপচার করাতে হবে। না করলে তাকে কৃত্রিম যন্ত্র ব্যবহার করে কানে শুনতে হবে। এ ছাড়া তার চোখের ছানির অস্ত্রোপচারও জরুরি হয়ে পড়েছে। কিশোরের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিম তার স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন গতকাল রবিবার বিশ্লেষণ করে। এ ছাড়া কিশোরের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত পর্যায়ে অর্থাৎ ৮-১২ মাত্রায় রয়েছে। সেই সঙ্গে তার রক্তচাপও ওঠানামা করছে বলে শনাক্ত হয়েছে। কিশোর যে হাসপাতালে আছেন সেখানকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক গণমাধ্যমকে জানান, কিশোর যে অবস্থায় হাসপাতালে এসেছিলেন তখনকার চেয়ে এখন (গতকাল সন্ধ্যার পর) অনেকটা ভালো। কিন্তু এখনো তিনি…

Read More

বৈশ্বিক মহামারী করোনায় পুরো বিশ্ব থমকে যায়। বিভিন্ন দেশে দফায় দফায় লকডাউনের ঘোষণা আসে। সব দেশেই মানুষ ঘরবন্দি হয়ে পড়ায় কাজহীন হয়ে পড়ে সব শ্রমিক। এ অবস্থা প্রবাসীরা দলে দলে ফিরেছেন দেশে। গত এক যুগ ধরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ছয় থেকে সাত লাখ মানুষ বিদেশে কাজের জন্য যান। এ হিসেবে প্রতি মাসে গড়ে ৫০ থেকে ৬০ হাজার কর্মী বিদেশ যান। কিন্তু করোনার কারণে গত বছর মাত্র দুই লাখের মতো কর্মী বিদেশে যেতে পেরেছেন। এ সময়ে ফিরে এসেছেন প্রায় সোয়া চার লাখ শ্রমিক। সংশ্লিষ্টরা বলছেন, করোনায় একদিকে নতুন কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। অন্যদিকে প্রতিদিনই চাকরি হারিয়ে বিদেশ থেকে ফিরছে…

Read More

প্রথমবারের মতো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ‘জুডিশিয়াল এক্সপার্ট’ বা বিচারবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের অধস্তন আদালতের চার নারী বিচারক। তারা আগামী এক বছর সুদান ও সোমালিয়ায় বিচারিক অভিজ্ঞতা বিনিময় করবেন। পাশাপাশি ওই দুই দেশের বিচার বিভাগকে সমৃদ্ধ করতে গবেষণাসহ বিচারিক বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন। আন্তর্জাতিক নারী দিবসে সোমবার দু’জন এবং চলতি মাসেই অন্য দু’জন জাতিসংঘ মিশনে অংশ নিতে বাংলাদেশ ছাড়ছেন। দেশের বিচার বিভাগের ইতিহাসে এর আগে কোনো বিচারপতি এ ধরনের মিশনে অংশ নেননি। এই চার নারী বিচারক হলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা, জামালপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ লুবনা জাহান, আইন মন্ত্রণালয়ের সংযুক্ত যুগ্ম…

Read More

নারী দিবসে বিশ্বের সকল নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘নারী আন্দোলনের ইতিহাসে আজ এক গৌরবময় দিন। দীর্ঘ কর্মঘণ্টা আর মজুরি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে নারী আদায় করেছিল তার অধিকার। আদায় করেছিল বিশ্ব সমীহ। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সম-অংশীদারি। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।’ সোমবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের পথে এগিয়ে চলেছে। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ…

Read More

বাংলাদেশ দূতাবাস, টোকিও যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে । আজ (০৭-০৩-২০২১-রবিবার) সকালে দূতাবাস প্রাঙ্গনে অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের কর্মকর্তা – কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয়াংশ হয় ডিজিটাল ফরম্যাটে, অনলাইন অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত…

Read More

দেশে যাত্রাপালা নেই, নেই বিবেকের পিনপতন নীরবতা নামানো গান-সংলাপ। তাতে কী? ইসি আর ভিসিদের সার্কাস মহাসমারোহে চলছে।  দেখতেও আনন্দ, শুনতেও আনন্দ, লিখতেও আনন্দ। কেবল তাদের কোনো বিকার নেই, প্রতিকার নেই। মানুষের আনন্দে তারা গর্বিত। পৃথিবীতে মানুষকে আনন্দ আর বিনোদন দেওয়ার মধ্যে যে শক্তি তা কতজন রাখেন? আমাদের ইসি আর ভিসিরা পারেন। মানুষ এখন আর ত্যক্ত-বিরক্ত হন না। সরকারও বিব্রত হওয়া ভুলে গেছে। বিরোধী দল সমালোচনা বিবৃতিতেই শেষ। মানুষ সইতে সইতে এখন কেবল হাসে। যা করেন, যা বলেন তারা, তাই আমাদের বিনোদন। সিইসি নূরুল হুদা থেকে ইসি মাহবুব তালুকদারের বক্তব্য, একের পর এক নির্বাচন মিলে সিনেমা ভাঙার মতো আনন্দই নয়, যাত্রাপালার…

Read More

বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছেন ইতালির রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সের্জিও মাত্তারেল্লা। ইতালিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান ৪ মার্চ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তার পরিচয়পত্র পেশ করেন। তখন ইতালির রাষ্ট্রপতি এই প্রশংসা করেন। তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে উষ্ণ অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনের সময় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূতও রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। শনিবার তথ্য অধিদফতরের এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা সম্পর্কে রাষ্ট্রদূত ইতালির রাষ্ট্রপতিকে বলেন, “উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্যের কারণে উন্নয়নশীল দেশগুলোর কাছে বাংলাদেশ একটি ‘রোল মডেল’ হিসেবে সারাবিশ্বে…

Read More

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের খেতাব ‘বীর উত্তম’ বাতিলের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জিয়ার খেতাব বাতিল করা হয়নি। শুধু সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’ আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘১৯ শে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত বা সাজাপ্রাপ্ত খুনি তাদের খেতাব বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কমিটি তদন্ত করছে। তদন্ত করার পর জাতির সামনে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হবে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যদি…

Read More

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির কর্মসূচি লোক দেখানো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করে এখন বিএনপি ৭ মার্চের কর্মসূচি পালন করছে যা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। বিএনপির এই কর্মসূচি ইতিহাস বিকৃতির আস্ফালন, যা জাতিকে হতাশ করেছে বলেও জানান ওবায়দুল কাদের। শনিবার (৬ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক যৌথসভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। জনগণ থেকে সাড়া না পেয়ে বিএনপি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে যাবার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বাস্তবায়ন জাতীয়…

Read More

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষ তিন অনুপ্রেরণাদায়ী নারী নেতার একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৪ মার্চ কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে দেওয়া এক বিশেষ ঘোষণায় ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করে, কোভিড মহামারি মোকাবিলায় নিজ নিজ দেশে তাদের সফল নেতৃত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন। শুক্রবার (৫ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘কমনওয়েলভুক্ত দেশগুলোর মধ্যে তিনজন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। তারা হলেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারি মোকাবিলায় তারা নিজ…

Read More