Author: jatvadmin

ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রথমে ফুটবলার সোহেল রানার বন্ধু হন তামিলা। প্রথম দিকে তামিলার সেই ফেসবুক আইডিকে ‘ফেক আইডি’ ভাবতেন সোহেল রানা। তবে তামিলার কাছ থেকে আসা মেসেজগুলো ঠিকই মনোযোগ দিয়ে পড়তেন তিনি। ফেসবুকে ছয় মাসের পরিচয় শেষে ধানমন্ডির এক রেস্তোরাঁয় তারা দেখা করেন। প্রথম দেখাতেই তামিলাকে ভালো লেগে যায় সোহেলের। এরপরই প্রেম! ছয় বছরের প্রেম পূর্ণতা পেয়েছে বিয়ের মাধ্যমে। রবিবার দুপুরে ধানমন্ডির এক রেস্তোরাঁয় সোহেল ও তামিলার বিয়ে সম্পন্ন হয়। জানা যায়, ঘটনাটি ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারির। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছিলেন মিডফিল্ডার সোহেল রানাও। ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ২-৩ গোলে। সেদিন গ্যালারিতে…

Read More

বগুড়ার সোনাতলা উপজেলায় একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগের দুই পক্ষের সমাবেশ ডাকায় সহিংসতার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার দিগদাইর ইউনিয়নের মহিচরণ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ সকাল ১০টায় সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন প্রথম আলোকে বলেন, ১৩ মার্চ সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার মহিচরণ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আজ দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে পাল্টাপাল্টি সমাবেশ অহবান করা হয়। কর্মসূচি থেকে সরে আসার জন্য উভয় পক্ষকে বোঝানো হয়েছে। এতে তারা রাজি হয়নি। এ…

Read More

মাসিক সম্মানী ও বিভিন্ন ভাতা পাওয়া ১ লাখ ৯৩ হাজার বীর মুক্তিযোদ্ধার নাম গত বছরের অক্টোবরে একটি সফটওয়্যারে যুক্ত করার পরই হঠাৎ সংখ্যাটি ২১ হাজার কমে যায়। যাঁদের নাম বাদ পড়েছিল, তাঁদের গত ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়োজনীয় তথ্যপ্রমাণসহ নাম অন্তর্ভুক্তির সুযোগ দেওয়া হয়। কিন্তু চার মাস পরও ১৩ হাজার জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অনেকে হয়তো একাধিক নামে, নয়তো জাল সনদে এত দিন ভাতা তুলেছেন। ওই ১৩ হাজার ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আর নেই বলে মনে করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাঁরা বলছেন, এত বছর ওই ব্যক্তিরা যে সুবিধা নিয়েছেন, তাতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় এক হাজার…

Read More

অভিনব কৌশলে কমলালেবুর মধ্যে চোরাচালান হচ্ছে ইয়াবা। আকারভেদে একেকটি কমলায় ঢোকানো হচ্ছে একশ থেকে দুইশোটি ইয়াবা। তারপর ঝুড়িতে কিংবা কার্টনে ইয়াবা-ভর্তি ফল সাজিয়ে কক্সবাজার থেকে ঢাকাসহ সারা দেশে সরবরাহ করা হচ্ছে একেকটি চালান। মাদক কারবারিদের অভিনব কৌশল ঠেকাতে সতর্ক থাকার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। জানা গেছে, কমলালেবুর মধ্যভাগে, নিচের অংশ থেকে উপরের দিকে আঙুলের চাপে তৈরি করা হচ্ছে ফাঁকা জায়গা। তারপর রাখা হচ্ছে পলিথিনে মোড়া ইয়াবা। ইয়াবা-ভর্তি কমলা থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে ঝুড়ি কিংবা কার্টনে। ইদানিং কক্সবাজার থেকে এভাবেই চালান সরবরাহের কৌশল নিয়েছে কারবারিরা। এরকমই একটি ইয়াবার চালান ধরতে রাজধানীর মতিঝিলে টানা বারো ঘণ্টা ওঁৎ পেতে থেকে কার্টন বহনকারী…

Read More

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী পুরুষের সমতায় বিশ্বের নতুন ভাবে উন্মোচিত হবে। এবারের স্লোগান ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে সমতার বিশ্ব’। বাংলাদেশের সকল স্তরের নারী-পুরুষ বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করবে। রাজনীতি, কর্মক্ষেত্র, সমাজ, রাষ্ট্রের নানা পর্যায়ে নারীরা এখনো পিছিয়ে আছে। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থাকেই এর সবচেয়ে বড় প্রতিবন্দকতা হিসেবে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আজ ১২ বছরেও রাজনীতিতে নারীর ৩৩ শতাংশ অংশগ্রহন নিশ্চিত করতে পারেনি রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের পাশাপাশি সমাজের সকল ক্ষেত্রে একযোগে কাজ করার তাগিদ মানবাধিকার কর্মীদের। মানবাধিকার কর্মীরা বলছেন, ‘ছোটবেলা থেকেই বিয়ের বাজারে নারীর অবমূল্যায়ণ করে তোলাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে। গায়ের রং, শিক্ষাগত যোগ্যতা, স্বাবলম্বিতা, সাংসারিক…

Read More

সব কিছু ঠিক থাকলে ১২ এপ্রিল দু’টি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। ২০ মে ফিরতি সফরে ঢাকায় এসে তিন ম্যাচ সিরিজে ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দুই বোর্ড আলোচনা সাপেক্ষে সিরিজ দুটি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তবে, এ বছরের জুনে এশিয়া কাপ মাঠে গড়াবে কিনা এ ব্যাপারে পরিষ্কার কিছু বলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বছরে শ্রীলঙ্কা সফর করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু, লঙ্কান ক্রিকেট বোর্ডের কোয়ারেন্টাইন নিয়ে নাটকীয়তা শেষে টাইগারদের আর যাওয়া হয়নি শ্রীলঙ্কায়। এবারে আইসিসির সূচি অনুযায়ী তাদের মাটিতে দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ। করোনার আতঙ্কে কলম্বোর একই ভেন্যু…

Read More

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘জনগণের আস্থার প্রতিদান সেভাবে দিতে পারিনি। আমি চেষ্টা করেছি। তবে একটি বার্তা দিতে পেরেছি যে কেউই আইনের ঊর্ধ্বে নয়।’সোমবার (৮ মার্চ) সকাল ১১ টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বিদায়ী সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন।

Read More

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।সোমবার (৮ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জাতীয় অর্থনীতিকে জানান, তিনি বলেন, ‘দণ্ড স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর মতামত দিয়ে আমরা ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন বাকি সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই নেবে।’আগের সিদ্ধান্ত অনুযায়ী, বেগম জিয়ার ৬ মাসের মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ মার্চ।

Read More

কানাডার ভ্যানকুবারে চীনবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সেখানকার চীনা কনস্যুলেট অফিসের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।এতে ‘ফ্রেন্ডস অব কানাডা ইন্ডিয়া অর্গানাইজেশন’ ছাড়াও আরও বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়। এসব সংগঠনের মধ্যে রয়েছে- কানাডা তিব্বত কানাডা, পূর্ব তুর্কিস্তান অ্যাসোসিয়েশেন অব কানাডা,গ্লোবাল পিনয় ডায়াসপোরা কানাডা, ভ্যানকুবার স্যোসাইটি অব ফ্রিডম, ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস ফর চাইনা, ভ্যানকুবার স্যোসাইটি ইন সাপোর্ট অব ডেমোক্র্যাটিমুভমেন্ট(ভিএসএসডিএম), ভ্যানকুবারিটিস কনসার্নড অ্যাবাউট হংকং, ভ্যানকুবার ইউঘুর অ্যাসোসিয়েশন, থাই ডেমোক্র্যাটিক মুভমেন্ট ইন কানাডা এবং দ্য অ্যালায়েন্স অব দ্য গার্ড অব কানাডিয়ান ভ্যালুস। বিক্ষোভের সময় আন্দোলনকারী চীনবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে রয়েছে-‘ হংকংয়ের জন্য কমিউনিস্ট চীনের অসাংবিধানিক জাতীয় সুরক্ষা আইনকে না…

Read More

‘বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র। জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। কারণ মুজিব আদর্শের সৈনিকেরা রাজপথ ভয় পায় না।’ আজ সোমবার (৮ মার্চ) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব তৈরি করা। বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ এবং জীবনহানি ঘটানোর অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না।’ তিনি বলেন, ‘বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র। জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। কারণ মুজিব আদর্শের সৈনিকরা রাজপথ…

Read More