Author: jatvadmin

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কোনো পরিকল্পনা যে এখন সরকারের নেই, সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে এ আইনের ‘অপব্যবহার বা দুর্ব্যবহার’ কীভাবে বন্ধ করা যায়, সরকার সেই চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদ কারাগারে মারা যাওয়ার পর ওই আইন বাতিলের দাবিতে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই আইনমন্ত্রীর এ বক্তব্য এল। এক অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার নিজের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গিয়েছিলেন আইনমন্ত্রী। পরে কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামে নিজের বাড়িতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এক সাংবাদিকের প্রশ্নে মন্ত্রী বলেন, “আইন সংশোধনের এখনও কোনো চিন্তা ভাবনা নাই। আমরা এই আইন সংশোধনের কোনো চিন্তাভাবনা করছি না।…

Read More

বিষয়ভিত্তিক বিশ্বসেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। এ তালিকায় বাংলাদেশের তিন বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তা হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গত ৪ মার্চ ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস বাই সাবজেক্ট ২০২১’ শীর্ষক এই র‌্যাংকিংয়ের তথ্য প্রকাশ করা হয়। বিশ্বের ৮৫টি দেশের ১ হাজার ৪৪০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশে এ তিনটি বিশ্ববিদ্যালয় বিষয়ভিত্তিক আলাদা আলাদা ক্যাটাগরিতে সেরা ৫০০ তালিকায় স্থান করে নিয়েছে। র‌্যাংকিংয়ে দুটি ভিন্ন ক্যাটাগরি করা হয়েছে। প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট এরিয়া) ক্যাটাগরিতে ৫টি বিষয় আছে। তা হলো যথাক্রমে-ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সোস্যাল সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট,…

Read More

টোপ হিসেবে সুন্দরী নারীদের ব্যবহার করে মানুষকে ধাপ্পা দিয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্রের নেতাসহ ১১ জন পুলিশের হাতে ধরা পড়েছে। চক্রের সুন্দরীরা রংপুরের সহজ-সরল মানুষকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন কায়দায় টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিল। শুক্রবার কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ এই তথ্য দিয়ে জানান, চক্রের নেতা বীণা রানী। গত বুধবার প্রতারণার মাধ্যমে নীলফামারীর ব্যবসায়ী রিয়াজুল ইসলামকে রংপুর নগরীর নূরপুর কবরস্থান এলাকার একটি চারতলা বাড়িতে নিয়ে আসে প্রতারক চক্র। সেখানে তাকে মেরে ফেলার ভয় দেখায়! মারপিট করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়। রিয়াজুলের বন্ধুর কাছ থেকে ৫ হাজার টাকা আদায় করে। এ ব্যাপারে মামলা হলে পুলিশ বৃহস্পতিবার দুপুরে নগরীর ধাপ এলাকা থেকে…

Read More

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে এ পর্যন্ত অন্তত ৫৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে অধিকাংশই তরুণ ও যুবক। তবে এ প্রাণহানিও আন্দোলনের গতি কমাতে পারেনি। প্রতিদিন ইয়াঙ্গুনসহ দেশটির বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। জান্তা সরকারকে যেতেই হবে- এমন সংকল্প নিয়ে মাঠে নেমেছেন বিক্ষোভকারীরা। মিয়ানমারে সামরিক অভ্যুত্থান নতুন কিছু নয়। দেশটির স্বাধীনতার ৭২ বছরে মাত্র ১৫ বছর শাসন করেছে বেসামরিক সরকার। বারবার সেনাশাসনের কবলে বিপর্যস্ত হয়েছে মিয়ানমার। তবে এবার ক্ষমতা দখল করে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী। নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েছে তাদের জান্তা সরকার। দেশটির তরুণ-যুবকরা যেভাবে বন্দুকের সামনে রাস্তায় নেমেছেন তাতে রীতিমতো তটস্থ শাসকগোষ্ঠী। তরুণ-যুবকদের সমন্বয়ে ‘জেনারেশন জেড’…

Read More

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। আত্মঘাতি এই বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৩০ জন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বন্দর নগরী মোগাদিসুর লুল রেস্তোরাঁর সামনে এই গাড়ি বোমা হামলার এ ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। খবর রয়টার্স ও আফ্রিকা নিউজের। দেশটির পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে মোগাদিসুর বন্দরের কাছে লুল ইয়ামিনি নামের একটি রেস্টুরেন্টের বাইরে বোমা হামলার ঘটনাটি ঘটে। একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বিবরণে জানান, “আমি তখন রেস্তোরাঁয় ঢুকতে যাচ্ছিলাম। এ সময় একটি গাড়ি বেপরোয়া গতিতে রেস্তোরাঁর দিকে ঢুকে পড়ে। আমি দ্রুত সেখান থেকে সরে…

Read More

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম হাউস। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। আবুল খায়ের নামে সৌদি আরব ফেরত এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ২২০ গ্রাম ওজনের এই স্বর্ণ আটক করে প্রিভেন্টিভ টিম। আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস জানায়, কাস্টমস হাউস ঢাকা বিভাগের কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। পরে বুধবার রাতে সৌদি আরব থেকে আসা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট নং- এসভি-৮০৪-এর মাধ্যমে আসা ওই যাত্রীর কাছে থাকা কালো রঙয়ের ছোট একটি ব্যাগ থেকে…

Read More

বিশেষ প্রতিনিধি গাইবান্ধা : ৯ কোটি ৬৮ লক্ষ ৬৮ হাজার টাকার দায়দেনা নিয়ে গাইবান্ধা পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছেন মেয়র মো. মতলুবর রহমান ও পৌর পরিষদের কাউন্সিলররা। বুধবার পৌর মিলনায়তনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। মতবিনিময়কালে পৌরসভার অতিরিক্ত সচিব মো. রেজাউল হক জানান, বর্তমান মেয়র মো. মতলুবর রহমান ও তাঁর পৌর পরিষদ ৯ কোটি ৬৮ লক্ষ ৬৮ হাজার টাকার দায়দেনা নিয়ে শূন্য তহবিলে এই পৌরসভার দায়িত্ব গ্রহণ করেন। তিনি আরও বলেন, শুধু বিদ্যুৎ বিল খাতেই বকেয়া রয়েছে ৮ কোটি টাকা। এসময়ে পৌরসভার তহবিল বলতে এলজিএসপি’র অবকাঠামো উন্নয়ন তহবিল খাতে শুধুমাত্র ৩ কোটি ৪২…

Read More

দেশে ডিজিটাল ডিভাইস উৎপাদন এবং উৎপাদিত ডিভাইস রফতানির ওপর গুরুত্ব দিতে গবেষক ও উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, এনএসটি ফেলোশিপ এবং গবেষণা-অনুদান প্রদান অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রফতানি খাতে আমরা শুধু একটা বা দুইটা পণ্যের ওপর নির্ভরশীল না হয়ে বহুমুখী পণ্য উৎপাদন করে রফতানি করতে পারি। তার মধ্যে যেমন ডিজিটাল ডিভাইসগুলো। অর্থাৎ এখন আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ, কাজেই এ ক্ষেত্রে যা যা প্রয়োজন আমরা কিন্তু সেগুলো করতে সক্ষম, আমরা…

Read More

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮২৯ পিস ইয়াবা, ২১৬ গ্রাম হেরোইন, ৪৬৫ বোতল ফেন্সিডিল, ৩ বোতল দেশী মদ ও ২ কেজি ১৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা হয়েছে।

Read More

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (০৩ মার্চ) রাতে আলাদা শোক বার্তায় তারা এ দুঃখ প্রকাশ করেন। বঙ্গভবন প্রেস উইং জানায়, শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে এইচ টি ইমামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে আজীবন কাজ করে গেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে সদ্য স্বাধীন দেশে সরকার পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। রাষ্ট্রপতি মরহুম এইচ টি ইমামের রুহের মাগফিরাত কামনা…

Read More