ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ৬ মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বুধবার (৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত সোমবার (১ মার্চ) তার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করেন আদালত। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ছাড়াও কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের জামিন চেয়ে করা আবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির জন্য ছিল। হাইকোর্টের আবেদনের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। শুনানিতে আবেদনকারীদের আইনজীবী…
Author: jatvadmin
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। মঙ্গলবার বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজকের দিনটা ভোলার নয়: আমি ভ্যাকসিন নিলাম। মহামারি এখনও শেষ হয়নি। আরও অনেক মানুষ ভ্যাকসিন নেওয়ার আগ পর্যন্ত আমাদের অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। ‘ তিনি আরও লেখেন, ‘প্লিজ হাত ধোয়া জারি রাখুন এবং সম্ভব হলে ঘরেই থাকুন। যদি বাইরে যেতেই হয়, মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ভুলবেন না। আমরা যদি একে অন্যের ব্যাপারে চিন্তা করি এবং সহায়তা করি তাহলেই এটা সম্ভব। ’ পেলের বয়স এখন ৮০ বছর। ফলে…
গেল বছর মুক্তি পেয়েছে `ওয়ান্ডার ওম্যান : ১৯৮৪`। মুক্তির পর দর্শক মহলে প্রশংসায় ভেসেছেন ওয়ান্ডার ওম্যান খ্যাত নায়িকা গ্যাল গ্যাডট। দুই সন্তানের জননী এই নায়িকার পরিবারে আগন ঘটতে চলেছে তৃতীয় সন্তানের। এমন খবর নিজেই জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে। ছবিতে দেখা যাচ্ছে, নিজের দুই মেয়ে আলমা ও মায়া এবং স্বামী জ্যারোন ভার্সানোর সঙ্গে রয়েছেন গ্যাল। চারজনের মুখেই লেগে আছে হাসি। গ্যালের পেট আলগোছে ছুঁয়ে রয়েছেন তার স্বামী। ২০০৮ সালে ইসরায়েলের রিয়েল স্টেট ডেভেলপার ইয়ারন ভারসানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। তাঁদের প্রথম কন্যাসন্তান হয় ২০১১ সালে এবং দ্বিতীয় কন্যাসন্তান হয় ২০১৭ সালে।
দেশের রাজনীতিতে দীর্ঘদিন তেমন কোনো উত্তেজনা না থাকলেও বেশ কিছুদিন ধরে একটা আভাস পাওয়া যাচ্ছে যে রাজনীতির মাঠ আবার উত্তপ্ত হতে পারে। আর এর পূর্বাভাস হিসেবে মনে করা হয় আল জাজিরার প্রতিবেদনকে। আল জাজিরার বিতর্কিত প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর থেকে একটি মহল রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। আর এখন নতুন করে আলোচনায় এসেছে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি। এই পরিস্থিতিতে বাম ছাত্র সংগঠনগুলো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা এবং মুশতাকের মৃত্যুর নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেড়ড়াও এর মতো…
নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলকারী মিয়ানমারের জান্তা সরকার আরও বেশি আন্তর্জাতিক চাপের মুখে পড়তে যাচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির পরিস্থিতি নিয়ে আবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামী শুক্রবার এ বৈঠক আহ্বান করেছে যুক্তরাজ্য। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন–পীড়ন জোরদার হতে থাকায় নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান করা হয়েছে বলে এক কূটনৈতিক সূত্র জানিয়েছ। গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির সর্বময় ক্ষমতা কুক্ষিগত করেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। গ্রেপ্তার করা হয় স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে।…
খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি সদর থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে ছাত্রীর অভিযোগ গ্রহণ করে গত ১ মার্চ তদন্ত কমিটি গঠন করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধন থেকে অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও আইনি প্রক্রিয়া শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কমুক্ত করার দাবি জানানো হয়। খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশীদ মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে…
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবির থেকে পঞ্চম দফায় নোয়াখালীর ভাসানচর যাচ্ছেন আরও অন্তত ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা। আজ বুধবার সকাল নয়টার দিকে চট্টগ্রামের বোট ক্লাব থেকে ছয়টি জাহাজে রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশে রওনা হন। প্রথমে চারটি জাহাজে রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশে রওনা হন। আরও দুটি জাহাজ রওনা হওয়ার অপেক্ষায় আছে। বেলা একটার দিকে রোহিঙ্গাদের ভাসানচরে পৌঁছানোর কথা। মোহাম্মদ সোহেল হোসেন বলেন, তিনি কুতুপালং কেন্দ্রে তিন বছর ছিলেন। তাঁর আত্মীয় ভাসানচরে আছেন। সেখানে বাসস্থান ও নিরাপত্তাব্যবস্থা ভালো। তাই সানন্দে সেখানে যাচ্ছেন বলে জানান তিনি। ১৪ ফেব্রুয়ারি চারটি জাহাজে করে ২ হাজার রোহিঙ্গা ও ১৫ ফেব্রুয়ারি আরও ১ হাজার ৬০০ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর…
গবেষণায় চৌর্যবৃত্তির (প্ল্যাজারিজম) অভিযোগে পদাবনতি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান সংবাদ সম্মেলন করার এক দিন পর মঙ্গলবার (২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি অভিযোগ করে লিখেছেন, তাঁকে ধ্বংস করতে প্রতিশোধপরায়ণ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন উচ্চপদস্থ ক্ষমতাধর নারী। তবে তিনি ওই নারীর নাম উল্লেখ করেননি। ফেসবুকে সামিয়া রহমান লিখেছেন, ‘তিনি (ক্ষমতাধর নারী) এখন ভয়াবহ প্রতিশোধপরায়ণ হয়ে গতকাল সাংবাদিকদের ডেকে আমার বিরুদ্ধে নিউজ করার জন্য উসকাচ্ছেন। বলছেন যেকোনোভাবে সামিয়াকে ধ্বংস করে দিতে হবে। যেকোনো নিউজ দিয়ে, তা মিথ্যা হোক আর যা–ই হোক।’ সামিয়া আরো লেখেন, ‘সাংবাদিকদের কাছেই শুনলাম, যাঁদের তিনি ফোন দিয়েছিলেন।…
আগামী জুন মাসের আগে কোভ্যাক্স থেকে ১ কোটি ৯ লাখ ৮ হাজার টিকা পাবে বাংলাদেশ। কোভ্যাক্সের আওতায় বিশ্বজুড়ে বিনা মূল্যে টিকা সরবরাহের একটি পরিকল্পনা গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, জুনের আগে সবচেয়ে বেশি টিকা যে দেশগুলো পাবে, তার মধ্যে বাংলাদেশ আছে ৪ নম্বরে। এ ছাড়া অন্যদেশগুলো হলো নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ব্রাজিল। আর আগামী মে মাসের শেষ নাগাদ বিশ্বের ১৪২টি দেশে ২৩ কোটি ৮২ লাখ ডোজ টিকা সরবরাহ করা হবে। করোনা প্রতিরোধে দরিদ্র এবং মধ্যম আয়ের দেশগুলোকে বিনা মূল্যে টিকা সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ হলো কোভ্যাক্স। এই উদ্যোগে প্রথম টিকা পেয়েছে আফ্রিকার দেশ…
গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ ইমরান খান, এসআই পরিমল রায়, এএসআই রওশন আলী ও সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২ মার্চ ২০২১ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাদুল্লাপুরের জয়েনপুর গুচ্ছগগ্রাম এলাকা হতে মাদক ব্যবসায়ী আসামী ১.মোঃ আশরাফুল ইসলাম(৪৫), ২.লিখন মিয়া (৩৭)কে পৃথক অভিযানে ৫০০ গ্রাম +২০০ গ্রাম=৭০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। এ বিষয়ে সাদুল্যাপুর থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে। মামলা দুইটি তদন্তাধীন।