গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাম্পসহ ১১টি স্যালো মেশিন জব্দ করেছে ভ্র্যামমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। গত ১ মার্চ সোমবার রাতে উপজেলার তারাপুর ইউনিয়নের লাঠশালার চরের মতিন সরকারের খেয়াঘাট থেকে পাম্পসহ ১১টি স্যালো মেশিন জব্দ করেন বিচারক। ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা নদী পার হয়ে পালিয়ে যায়। যার কারণে তাদের নাম জানা যায়নি। এর আগে গত রোববার উপজেলার বেলকা ইউনিয়ন হতে পাম্পসহ ৪টি স্যালো মেশিন জব্দ করেন উপজেলা নিবার্হী অফিসার। গত এক বছরের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকা হতে প্রায় ৩০০টি পাম্পসহ মেশিন জব্দ ও জরিমানা করা হয়। সহকারি কমিশনার ভুমি অফিসের…
Author: jatvadmin
হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় চৌধুরী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ মার্চ সোমবার বিকাল ৪ টায় ৪,৫,৬,নং ওয়ার্ড মহিলা কাওন্সিলর ৪ বারের বিপুল ভোটে নির্বাচিত জেলা আওয়ামিলিগের সহ,সভাপতি বেগম খালেদা জুয়েলকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন মহিলালীগ কর্মী শান্তনা আক্তার।এসময় নাতিরাবাদ এলাকার স্হানীয় পুরুষ মহিলা ভোটাররা অনুষ্টানে অংশ গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রাম বাংলার অনলাইন টিভির সম্পাদক শাহ্ মোঃ মামুনুর রহমান কাউন্সিলর কে ফুলের শুভেচ্ছা জানান। অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কাজী মোঃ সমসর উদ্দীন,মহি উদ্দীন,মোঃ জালাল উদ্দিন,মোঃ ফারুক মিয়া, মোঃ হুসাইন এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ। অনুষ্টানে মহিলা কাউন্সিলর খালেদা জুয়েলকে মিষ্টি মুখ করান মহিলালীগ কর্মী শান্তনা ।
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে দুই সপ্তাহ আগে তিনি সিএমএইচে ভর্তি হন। গতকাল মঙ্গলবার থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সূত্র জানিয়েছে, এইচটি ইমাম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হয়ে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচটি ইমাম নামেই বেশি পরিচিত।
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়ার পদত্যাগপত্র কার্যকর না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাঁর পদত্যাগসংক্রান্ত কোনো স্মারক পর্ষদ সভায় উত্থাপনের ব্যাপারেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এমন স্মারক উত্থাপনের আগে প্রতিষ্ঠানটিতে নিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসকের অনুমোদন নিতে বলা হয়েছে। ফলে আব্দুল হামিদ মিয়া চাইলেও এখনই প্রিমিয়ার লিজিং ছাড়তে পারছেন না। তিনি ২০১৬ সালের এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির এমডির দায়িত্বে। এর আগে তিনি ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন। এখন আবার ন্যাশনাল ব্যাংকে ফিরে যেতে চান। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গত কয়েক বছরে প্রিমিয়ার লিজিংয়ের আর্থিক অবস্থা খারাপ হয়েছে। প্রতিষ্ঠানটিও গ্রাহকদের টাকা ঠিকমতো ফেরত দিতে…
অদ্য মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও স্টেশন সেন্টমার্টিন্স কর্তৃক টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকায় যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মধ্যরাতে টেকনাফ এর শাহপরী দ্বীপ সংলগ্ন এলাকা দিয়ে সমুদ্রপথে মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে লেঃ এম সালেহ আকরাম, (এক্স), বিএনভিআর (স্টেশান কমান্ডার টেকনাফ) এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান…
ফেসবুক ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেছিল। ২০১৫ সালে শিকাগোর অ্যাটর্নি জেনারেল জে অ্যাডেসন ফেসবুকের বিরুদ্ধে এ মামলা করেন। এই কারণেই ৬৫ কোটি ডলার জরিমানা দিতে হচ্ছে ফেইসবুককে। বিচারের সময় প্রমাণ হয়েছিল, ফেসবুক ফেস-ট্যাগিং ফিচারের জন্য ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই মানুষের মুখের ডিজিটাল স্ক্যান বায়োমেট্রিক ডাটা সংরক্ষণ করে ইলিনয় আইন লঙ্ঘন করছে। এরপর ২০১৯ সালে ফেসবুক ফেসিয়াল রিকগনিশন ফিচারকে ঐচ্ছিক করে। ইলিনয় অঙ্গরাজ্যের ১৬ লাখ বাসিন্দাকে যত দ্রুত সম্ভব এ অর্থ পরিশোধ করতে ফেসবুককে নির্দেশ দিয়েছেন বিচারক। দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে আদালতের বাইরেই নির্ধারিত হয়েছে জরিমানার এ পরিমান। মামলায় দাবি করা হয়েছিল, ২০০৮ সালের ইলিনয় গোপনীয়তা…
ক্রিকেট দুনিয়ায় বিরাট কোহলিই সবচেয়ে বড় তারকা। গত এক দশকের সেরা ক্রিকেটার। ভারতের মতো সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট শক্তির দেশের অধিনায়ক। বলিউডের শীর্ষ এক অভিনেত্রী আনুশকা শর্মার স্বামী। সব মিলিয়েই ব্র্যান্ডের দুনিয়া কোহলির ধারেকাছে নেই। প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এক চুক্তিতেই ১০০ কোটি রুপির চুক্তি করেছেন পণ্য দূতিয়ালিতে। এখন পর্যন্ত যা বলা হলো, তার সবই বলার জন্য একটি মাত্রা ঠিক করে রাখা হয়েছে—ক্রিকেটের ক্ষেত্রে। বিশ্বের সব খেলাধুলার ক্ষেত্রে কোহলি বেশ পিছিয়েই আছেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার তালিকায় ক্রিকেটের বেশ পিছিয়ে থাকা তারকা হিসেবে ক্রিকেটারদেরও পিছিয়ে দেয়। ফোর্বসের সবচেয়ে ধনী অ্যাথলেটদের তালিকায়ও তাই যেখানে শীর্ষে নিয়মিত ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিকে দেখা যায়,…
নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেবেল প্লেয়িং ফিল্ড) থাকছে না। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় প্রার্থী জয়ী হয়ে যাচ্ছেন। আগের রাতে ভোট হয়ে যায়। এমন নানা অসংগতি তুলে ধরে আজ মঙ্গলবার এক আলোচনা সভায় বক্তৃতা করেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। ইসি মাহবুব তালুকদারের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। পাল্টা হিসেবে সিইসি বলেছেন, মাহবুব তালুকদার কমিশনকে হেয়, অপদস্থ ও নিচে নামানোর জন্য যা করা দরকার সবই করে চলেছেন। তিনি (মাহবুব তালুকদার) ব্যক্তিগত স্বার্থে ও উদ্দেশ্য প্রণোদিতভাবে কমিশনকে হেয় করছেন। আজ মঙ্গলবার ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে নির্বাচন ভবনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় এমন পাল্টাপাল্টি…
কক্সবাজার সমুদ্র সৈকতে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। তার চোখে লাগানো কন্টাক্ট লেন্স কড়া রোদের তাপে গলে গিয়েছে। যার ফলে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সব কাজ বন্ধ রেখে বিশ্রামে রয়েছেন এই তারকা। পুরো ঘটনার বর্ণনা দিয়ে তানহা তাসনিয়া সাংবাদিকদের বলেন, ‘গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজারে রোদের মধ্যে ফটোশুট করছিলাম। একে তো কড়া রোদ এরপর লাইট বোর্ডের তাপ! শুটে যাওয়ার কিছুক্ষণ পরই আমি বুঝতে পারি তীব্র তাপে আমার চোখের কন্টাক্ট লেন্স গলে গেছে। সঙ্গে সঙ্গে আমি লেন্স খুলে ফেলি। তৎক্ষণাৎ কিছুই দেখতে পারছিলাম না। দৃষ্টি একেবারে ঘোলা হয়ে যায়। এরপর শুটিং থেকে ওইদিনই…
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নব নির্বাচিত পরিষদ নতুনদের দখলে। গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ২০ জন প্রার্থীর মধ্যে মেয়র সহ ১২ জনই নতুন মুখ। এর মধ্যে মেয়র পদে বিজয়ী প্রার্থী নতুন হওয়ার সাথে একজন নারী। ৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন এবং ১৫টি ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদেও ৮ জন নতুন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ হিসেব অনুযায়ী এবারের পরিষদে নতুনরাই সংখ্যাগরিষ্ঠ। স্বাধীনতা উত্তর সৈয়দপুর পৌরসভার একাদশতম পরিষদের এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ জনের ৪ জনই ছিল পুরুষ। যাদের ৩ জন ইতোপূর্বে এ পদে প্রার্থী ছিলেন। কিন্তু কখনো মেয়র হননি। এর একজন হলেন, ধানের শীষের প্রার্থী জেলা…