রাজশাহী থেকে হঠাৎ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়া এ বাস ধর্মঘটে সাধারণ যাত্রীদের মধ্যে দুর্ভোগ নেমে এসেছে।মঙ্গলবার (২ মার্চ) বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ। সে কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের দাবি, বাস চলাচল করলে হামলার আশঙ্কা আছে। তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বাস চলাচল আপাতত বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে তারা আবারও বাস চলাচলের সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বাংলানিউজকে বলেন, যেহেতু আগামীকাল রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। এর…
Author: jatvadmin
১৯৭১ সালের মার্চ মাস । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আনুষ্ঠানিক সূচনার মাস । বিশ্বকাঁপানো গৌরবগাঁথার এক একটি দিন বাঙ্গালী জাতির ইতিহাসে এক একটি হীরক খন্ড । মার্চের এই দিনে তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক বেতার ভাষনে ৩রা মার্চের গণপরিষদের সাধারন অধিবেশ স্থগিত ঘোষনা করলে পূর্ব বাংলার ছাত্র সমাজ প্রথম স্লোগান তুলে,” বীর বাঙ্গালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর “। বিক্ষুব্ধ ছাত্রদের দাবীর মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ ও ৩ মার্চ তৎকালীন পাকিস্তানে সর্বাত্মক হরতাল এবং ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ঘোষনা দেন । আন্তর্জাতিক একাদশ ও বিসিসিপি একাদশের মধ্যেকার টেস্ট ম্যাচ পণ্ড হয়ে যায় ইয়াহিয়ার ঘোষণার পরপরই। ঢাকা এবং আশেপাশের…
গাইবান্ধা শহরের ডিবি রোডে ফোরলেন প্রকল্প বাস্তবায়নে গতকাল রোববার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করছে সড়ক ও জনপথ বিভাগ। এ সময় সংশ্লিষ্ট স্থাপনার মালিকেরা তাদের মালামালসহ অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেয়ার সময় শ্রমিকদের সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন। তার এ মানবিক মনোভাবের কারণে উপস্থিত সকলের কাছে তিনি প্রশংসিত হন। এ সময় সংশ্লিষ্ট স্থাপনার মালিকেরা সাংবাদিকদেরকে অভিযোগ করে বলেন,আমাদেরকে ক্ষতিপূরণ না দিয়ে সড়ক ও জনপদ বিভাগের এ অভিযান অনুচিত। এমনকি আমাদেরকে মালামাল অন্যত্রে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এ দিকে সড়ক ও জনপথ বিভাগ বলছেন অন্য কথা।সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আকতার আমাদের কন্ঠে…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আড়াই বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখোমুখি হয়েছেন। `অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগের বিষয়ে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে অনুসন্ধান কর্মকর্তা সেলিনা আক্তার তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। ২০১৮ সালের ১৬ অগাস্ট `অবৈধ লেনদেন, অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আমীর খসরুকে তলব করে নোটিস দিয়েছিলেন দুদকের তৎকালীন পরিচালক কাজী শফিকুল। ওই নোটিসে একই বছরের ২৮ অগাস্ট বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। আমীর খসরুর বিরুদ্ধে ‘বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে…
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গ্রেফতারকৃত আট নেতাকর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যাচ্ছে বাম জোটের ছাত্র সংগঠনগুলো। সোমবার (১ মার্চ) দুপুর ১২টায় শুরু হয় মিছিল। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনার, দোয়েল চত্বর ও হাইকোর্টের মোড় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন। মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফাসহ কয়েকজন। সরকারবিরোধী লেখালেখির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছর ৬ মে লেখক মুশতাক আহমেদকে গেফতার করে র্যাব। বন্দী অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়। এরপর…
ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালু করতে কম উচ্চতার ১৬টি সেতু ভেঙে ফেলার পরিকল্পনা করছে সরকার। কিন্তু বৃত্তাকার নৌপথ এলাকার মধ্যেই এখন কম উচ্চতার আরও দুটি সেতু নির্মাণ করছে সরকারেরই দুই সংস্থা। একটি টঙ্গীতে তুরাগ নদের ওপরে কামারপাড়া সেতু। এটি নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। দ্বিতীয়টি রেলসেতু। টঙ্গীতেই তুরাগের ওপর এই সেতু নির্মাণ করছে বাংলাদেশ রেলওয়ে। সেতু দুটি নির্মাণে প্রায় ১১০ কোটি টাকা ব্যয় হচ্ছে। যে উচ্চতায় সেতু দুটি নির্মিত হচ্ছে তাতে এর নিচ দিয়ে বর্ষায় নৌযান চলাচল করতে পারবে না। ফলে বৃত্তাকার নৌপথ চালু করতে হলে দুটি সেতুই ভাঙতে হবে। অথবা বৃত্তাকার নৌপথ চালু হওয়ার পর সেতু দুটির…
কামাল হোসেন থেকে হয়েছেন আরমান হোসেন। পাল্টেছেন বাবা-মাসহ স্থায়ী ঠিকানাও। চাচার ক্ষমতাবলে নিয়োগ পেয়েছেন কারারক্ষী হিসেবে। সাত বছরের বেশি সময় চাকরির মেয়াদ হলেও এতো দিন সবই ছিলো অন্তরালে। এই আরমান হোসেনের পিতা সিদ্দিকুর রহমান। ঠিকানা শঙ্করপুর বাসস্ট্যান্ড, চাচড়া, যশোর। কুষ্টিয়া জেলা কারাগারে ৪২৭১০ নং কারারক্ষী সে। তার ক্ষমতাবান চাচা সাবেক কারারক্ষী নোয়াব আলীর হাত ধরে ২০১৩ সালে নিয়োগ পান। খুলনার অধীনে প্রেষণে বাগেরহাট ও বর্তমান বদলি হয়ে কুষ্টিয়া কারাগারে কর্মরত তিনি। আরমানের আসল নাম কামাল হোসেন। জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে মেলে, আরমান হোসেনের বাড়ি যশোর নয়; ঝিনাইদহের মহেশপুর উপজেলার উজ্জলপুর গ্রামে। কিন্তু, ভোটার আইডি কার্ডের সাথে মেলে না বর্তমান আরমান…
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের জন্য ২০ কোটি টাকার বাজেট পাশ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনের নাম করা হয়েছে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০’। গতকাল রবিবার সাংগঠনিক কমিটির ভার্চুয়াল সভায় এই বাজেট পাশ করা হয়। আগামী ১ এপ্রিল থেকে শুরু হয়ে দেশের সর্ববৃহৎ এই ক্রীড়াযজ্ঞ চলবে ১০ এপ্রিল পর্যন্ত। খেলোয়াড়, টিম অফিসিয়াল ও খেলা পরিচালনার জন্য টেকনিক্যাল অফিসিয়ালসহ আনুমানিক ৮ হাজার ৫০০ জন অংশগ্রহণ করবেন এতে। অংশগ্রহণকারী ডিসিপ্লিনের খেলাগুলোর মধ্যে দুটি ডিসিপ্লিনের খেলা কুমিল্লায় এবং গাজীপুর জেলায় আয়োজন করা হবে। গেমস উপলক্ষে বিদেশ হতে আমদানিকৃত মালামালসহ গেমসের জন্য বরাদ্দকৃত অর্থের ভ্যাট ও ট্যাক্স মওকুফ করা হবে।
ফেসবুকে শুক্রাণুদাতা খুঁজে নিচ্ছেন ব্রিটেনের নারীরা। মূলত যেসব দম্পতির সাভাবিক প্রক্রিয়ায় সন্তান হচ্ছে না, তারা গর্ভধারণের জন্য ফেসবুকের বিভিন্ন গ্রুপের মাধ্যমে স্পার্ম ডোনার খুঁজে নিচ্ছেন। বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নিঃসন্তান দম্পতিদের অনেকে ফেসবুকের মাধ্যমে স্পার্ম ডোনার খুঁজছেন। বিবিসি তাদের প্রতিবেদনে কেস হিসেবে ক্লো নামে এক নারীর কথা উল্লেখ করেন। সেখানে বলা হয়েছে, ক্লো নামের এক নারী এক বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তার গর্ভসঞ্চার হচ্ছিল না। এরপর তারা ডাক্তারের শরণাপন্ন হন। সেখানে গিয়ে নানা পরীক্ষার পর দেখা গেল, ক্লোর সঙ্গীর শুক্রাণুর কিছু সমস্যা রয়েছে এবং গর্ভধারণ করতে হলে তাকে কোনো একজন দাতার শুক্রাণু নিতে হবে।…
স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রেস থেকে প্রশ্ন ফাঁস করে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করা চক্রের ১৪ জনের ৯৯ কোটি ৮১ লাখ ৪৪ হাজার ৪৯৩ টাকার সম্পদের খোঁজ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রের হোতা জসিম উদ্দিন ভুইয়া মুন্নু, তাঁর খালাতো ভাই স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রেসকর্মী আব্দুস সালাম খানসহ ১৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শেষে মানি লন্ডারিং মামলা করা হয়েছে। গতকাল রবিবার রাজধানীর ধানমণ্ডি থানায় এ মামলাটি করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, মেডিক্যালে ভর্তি জালিয়াতির মাধ্যমে শত কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ লেনদেন ও রূপান্তর হয়েছে। মামলায় জসিম, সালাম সিন্ডিকেটে জড়িত দুজন চিকিৎসক, কোচিং সেন্টারের শিক্ষকসহ মেডিক্যালের শিক্ষার্থীদেরও আসামি…