ইলিশ রক্ষায় আজ রোববার রাত ১২টা থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় দুই মাস (মার্চ ও এপ্রিল) মাছ ধরা বন্ধ থাকবে। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রম উপলক্ষে জেলেদের জন্য ওই দুই মাস ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হবে। জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী বলেন, আগামী দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধসহ জাটকা ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ থাকবে। এই আইন অমান্য করলে নৌ পুলিশ, জেলা পুলিশ, কোস্টগার্ড ও জেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে এ নিয়ে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, মাইকিং, পোস্টারিং ও ব্যানার লাগানো হয়েছে। এ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা প্রথম কিস্তিতে ৪০ হাজার ৫টি…
Author: jatvadmin
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ কমিটি গঠন করে এক আদেশ জারি করেছে। আদেশের অনুলিপি ঢাকার কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক, গাজীপুর জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের একান্ত সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের উপ-সচিব মনিরুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ গঠিত কমিটি গঠন করা হয়। কমিটিকে হাজতি বন্দির মৃত্যুর বিষয়ে সরেজমিনে তদন্ত করে একটি…
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে। জাতিসংঘের এ সংক্রান্ত পাঁচ দিনব্যাপী এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। গত ২২-২৬ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলডিসি স্ট্যাটাস পর্যালোচনা করে বাংলাদেশ, নেপাল ও লাওসকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণের সুপারিশ করা হয়। পাঁচ দিনব্যাপী বৈঠকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সূচক পর্যালোচনা করা হয়। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে সব ধরনের সূচকের অগ্রগতি হয়েছে। বাংলাদেশের মাথাপিছু আয় এখন ১ হাজার ৮২৭ মার্কিন ডলার। তবে কোনো দেশ উন্নয়নশীল দেশ হতে হলে জাতিসংঘের মান অনুযায়ী…
‘জিয়াউর রহমানই খুনিদের পুনর্বাসন করেছিলেন, বিভিন্ন দূতাবাসে দিয়েছেন চাকরি এবং খুনিদের বিদেশে পালিয়ে যেতেও সহযোগিতা করেছেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক।’ আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্ট পৃথিবীর ইতিহাসে নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রধান বেনিফিশিয়ারি জিয়াউর রহমান। জিয়াউর রহমানই খুনিদের পুনর্বাসন করেছিলেন, বিভিন্ন দূতাবাসে দিয়েছেন চাকরি এবং খুনিদের বিদেশে পালিয়ে যেতেও সহযোগিতা করেছেন। জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক। জিয়াউর রহমান স্বাধীনতার…
আহমেদাবাদ টেস্টের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। মাইকেল ভন এক কাঠি সরেস। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেটকে ভন শুধু ‘জঘন্য’ই বলেননি, এর সঙ্গে তিনি দুষেছেন আইসিসিকেও। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে ‘নখদন্তহীন’ মনে করেন ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক। ভনের চোখে আইসিসিকে এমন মনে করার কারণও আছে। ভারতের মতো ‘শক্তিশালী দেশগুলো’ যখন যা খুশি তা–ই করবে, তখন আইসিসিকে এর বাইরে অন্য কিছু মনে হওয়ার তো কারণ নেই। উইকেট নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংও প্রশ্ন তুলেছেন। টেস্ট ক্রিকেটের জন্য এমন উইকেট নেতিবাচক বিজ্ঞাপন তৈরি করে বলে মনে করেন যুবরাজ। আহমেদাবাদে দ্বিতীয় দিনে খেলার প্রায় ২৫ ওভার বাকি থাকতে ১০ উইকেটের জয় পায় ভারত। দিবারাত্রির…
আজ ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিকাশের অর্থ সহায়তায় জড়িত থাকার তদন্তপূর্বক শাস্তি ও আল-জাজিরা টেলিভিশনে রাষ্ট্রবিরোধী প্রচারণা বন্ধের দাবিতে মানববন্ধন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, পিডিপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) এর সভাপতি মোঃ সিরাজুল হক, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সহ-সভাপতি কমরেড আলী হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা প্রায়শই দেখতে পাচ্ছি বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ট্রান্সফার প্রাইসিং এর জনপ্রিয় পেমেন্ট মাধ্যম বিকাশ বাংলাদেশের একটি বৃহৎ সেবাদানকারী প্রতিষ্ঠান। যাদের ব্যবসা ও রাজস্ব উত্তোরোত্তর…
বলিউডের দাবাং খ্যাত নায়ক সালমান খানের নামে বদনাম যেমন রয়েছে, তেমনি রয়েছে সুনামও। তার দিলদরিয়া হওয়ার ঘটনা সবাই প্রায় জানেন। এবার অভিনেত্রী রাখী সাওয়ান্তের মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলেন সালমান খান ও তার ভাই সোহেল খান। রাখীর মা ক্যান্সারে আক্রান্ত। প্রায় ৪ বারের মতো কেমো থেরাপি হয়েছে তার। চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থ। রাখী আগেই জানিয়েছেন, মায়ের চিকিৎসা করার জন্যই বিগবসে এসেছিলেন তিনি। বিগবস থেকে পাওয়া অর্থেই মায়ের চিকিৎসা করবেন। একথা শুনেই সালমান এগিয়ে এলেন সাহায্য করতে। সালমান এবং সোহেলের এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাখীর মা। রাখী জানান, গোটা বিগবসের জার্নি নিয়ে আমি দারুণ খুশি। শেষ পর্যন্ত কেন আমি থাকিনি,…
সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়কার নিয়মিত খেলোয়াড় নাসির হোসেনকে নিয়ে কয়েকদিন ধরে সমালোচনার ঝড় চলছে। অল-রাউন্ডার ক্রিকেটার নাসির ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে তুমুল আলোচনা-সমালোচনা। নাসিরের নামে একাধিক ফেসবুক একাউন্ট ও পেজ থেকেও এব্যাপারে নানা তথ্য প্রচার করা হয়েছে। এবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজের কথা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এ ক্রিকেটার। নাসির হোসেন নামে একটিই অফিসিয়াল পেইজের কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া তার অন্য কোনও আইডি বা পেজ এবং তার স্ত্রী তামিমারও কোনও ফেসবুক আইডি বা পেইজ নেই বলে উল্লেখ করেন নাসির। নিজের অফিসিয়াল…
চট্টগ্রাম শহরে ২৪ ঘণ্টা ওয়াসার নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত হতে যাচ্ছে। দৈনিক ১৪ কোটি লিটার পানি উৎপাদন ক্ষমতাসম্পন্ন শেখ হাসিনা পানি শোধনাগার দ্বিতীয় প্রকল্পের কাজ শেষ হয়েছে। এখন উৎপাদিত পানির গুণগত মান পরীক্ষা (প্রকল্পের ট্রায়াল রান চলছে) করা হচ্ছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ প্রকল্প উদ্বোধন করবেন বলে প্রত্যাশা করছেন চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা। এ লক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ও সচিব হেলালুদ্দীন আহমদ আজ (২৭ ফেব্রুয়ারি) প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। তারা প্রকল্পের সর্বশেষ অবস্থা সরেজমিন দেখবেন এবং সংশ্লিষ্টদের কাছে সার্বিক বিষয়ে ধারণা নেবেন। এরপর মন্ত্রী ওয়াসার ‘পতেঙ্গা বুস্টিং পাম্প…
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। গাজীপুরের ডিসি এসএম তরিকুল ইসলাম শুক্রবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, দুই সদস্যের ওই কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা। ডিসি বলেন, আমরা যতটুকু জেনেছি বৃহস্পতিবার সন্ধ্যায় মুশতাক আহমেদ বাথরুমে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মুশতাক আহমেদের মৃত্যুর আগে তার চিকিৎসায় কারো কোনো অবহেলা ছিল কি না…