শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে ছয় মন্ত্রণালয়ের বৈঠক আজ শনিবার অনুষ্ঠিত হবে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শনিবার বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ কক্ষে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এবং আইজিকে উপস্থিত…
Author: jatvadmin
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী খুলনায় আজ শনিবার বিএনপির বিভাগীয় মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। দুপুর আড়াইটায় নগরীর শহীদ মহারাজ চত্বরে এ সমাবেশ হবে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, সমাবেশের অনুমতি চেয়ে কয়েক দফায় আবেদন করলেও কোনো জায়গায় অনুমতি পাওয়া যায়নি। এ ছাড়া পরিবহন বিভাগের মালিকদের ডেকে নিয়ে খুলনার ১৮টি সড়কে সব ধরনের গাড়ি চলাচল ২৪ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির অন্তত ৩০ নেতাকর্মীকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক করা হয়েছে। তবে খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, শনিবার বিএনপির সমাবেশকে কেন্দ্র…
বেশিরভাগ সময় এক জন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগাতে পারছিল না রিয়াল মাদ্রিদ। ভুগছিল আতালান্তার জমাট রক্ষণ ভাঙতে। আচমকা দূর পাল্লার শটে প্রতিরোধ ভাঙলেন ফেরলঁদ মঁদি। ইতালি থেকে জয় নিয়ে ফিরল জিনেদিন জিদানের দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সপ্তদশ মিনিটে মঁদিকে ফাউল করায় লাল কার্ড দেখেন রেমো ফ্রয়লার। প্রতিশ্রুতি অনুযায়ী আক্রমণাত্মক শুরু করে আতালান্তা। চোটের জন্য অনেক শক্তি হারানো রিয়ালের মনোযোগ ছিল খেলার গতি কমিয়ে রাখার দিকে। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে ভুগছিল দুই দলই। এরই মধ্যে সপ্তদশ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আতালান্তা। ডি-বক্সের বাইরে মঁদিকে ফাউল করলে ফ্রয়লারকে…
সংবাদ আধেয় প্রকাশের জন্য স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানকে ফেসবুক-গুগলের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের অর্থ দেওয়ার বিধি রেখে আইন পাস করেছে অস্ট্রেলিয়া। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্ট আইনটি পাস করে। এই আইন পাসের ফলে ফেসবুক-গুগল তাদের প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদ আধেয় প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানকে অর্থ দেবে। আইনটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, এমন আইন বিশ্বে এই প্রথম। এখন অন্যান্য দেশেও একই ধরনের আইন করা হতে পারে। ইতিমধ্যে কানাডাও জানিয়েছে, অস্ট্রেলিয়ার মতো পদক্ষেপ তারাও নেবে। প্রথমে আইনটির তীব্র বিরোধিতা করেছিল ফেসবুক ও গুগল। এমনকি এই আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে গত…
কর্মক্ষেত্রে সততা, দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে মেরিন ক্যাডেটসহ প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫ ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের ক্যাডেটরা নতুন জীবনে পদার্পণ করবে। সেখানে দেশে বিদেশে দেশের মান রক্ষা করে চলতে হবে। আর সেই সাথে যখন যে দেশে যাবে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, সেটাও আদান-প্রদান করতে পারবে। অন্য জায়গা থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে আসতে হবে।…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সকল পর্যায়ের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা গ্রহণ শুরু হবে। ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ স্থগিত পরীক্ষা এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহ অন্যান্য সকল প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪ মে (২৪/০৫/২০২১) থেকে শুরু হবে। এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম আগামী ৮ জুন (০৮/০৬/২০২১) থেকে শুরু হবে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিস্তারিত…
বিয়ে নিয়ে বিতর্কের মুখে গণমাধ্যমের সঙ্গে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। তারা দাবি করেছেন, আমরা দু’জনই প্রাপ্ত বয়স্ক। আমরা আইনগতভাবে, ধর্ম অনুযায়ী বিয়ে করেছি। নাসির বলেন, ‘আমি ওর (তামিমা) ব্যাপারে আমি সব জানতাম। ওর আগে বিয়ে হয়েছে, বাচ্চা আছে। ডিভোর্স হয়েছে। বিয়ের আগে লিগ্যাল ডিভোর্স পেপার দেখেই বিয়ে করেছি।’ আর তামিমা দাবি করেন, ‘রাকিবের সঙ্গে তালাকের জন্য ২০১৬ সালে আবেদন করি এবং ২০১৭ সালে তা সম্পন্ন হয়েছে। এদিকে, তাদের সংবাদ সম্মেলনের পরই এই ঘটনায় নতুন মাত্রা দিয়ে যাচ্ছেন নাসিরের সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবাহ। সুবাহ হাজির হলেন তামিমার পাসপোর্টের কপি…
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দাপটের সঙ্গে জয়রথ ছুটছে বসুন্ধরা কিংসের। অস্কার ব্রুজনের শিষ্যরা এবার ৪-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। বসুন্ধরা কিংস বড় জয় পেয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা ও ব্রাজিলিয়ান উইঙ্গার রবিনহো জোড়া গোলে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর এ নিয়ে টানা তিন ম্যাচে জয় পেলো আসরের ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়রা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বসুন্ধরা কিংস। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। রবিনহোর পাস থেকে ২৩তম মিনিটে দলকে এগিয়ে দেন বেসেরা। বিরতিতে যাওয়ার আগে ব্যবধানটা বাড়িয়ে নেয় কিংস। তৌহিদুল আলম সবুজের পাস…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার গ্রিন কার্ড আবেদনকারীদের ফের মার্কিন নাগরিকত্ব লাভের সুযোগ করে দিয়েছেন। বৈধ অভিবাসনের বিষয়ে বিদ্যমান বাধাও দূর করেছেন। অভিবাসন নিয়ে এসব বাধা তৈরি করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করেছে। ট্রাম্পের ওই আদেশ অনেক গ্রিন কার্ড আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিয়েছে। করোনাভাইরাস মহামারিতে মার্কিনীদের বেকারত্বের হার কমাতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ট্রাম্প। সেসময় ট্রাম্প এই নিষেধাজ্ঞা জারি করে বলেছিলেন, করোনাভাইরাস মহামারিজনিত কারণে উচ্চ বেকারত্বের মধ্যে মার্কিন শ্রমিকদের রক্ষা করা দরকার ছিল। প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করেছেন। বাইডেন বলেছেন, ট্রাম্পের এই…
ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা দাবি করেছেন, আগের স্বামী রাকিব হাসানকে তিনি যথাযথভাবে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর ডিভোর্স দিয়েছেন। তাই রাকিবকে ডিভোর্স না দিয়ে নাসিরকে বিয়ে করার অভিযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন। গতকাল বুধবার বনানীতে সংবাদ সম্মেলনে তামিমা এ সংক্রান্ত তালাক নোটিশের কপি সাংবাদিকদের কাছে প্রকাশ করেন। তবে সংবাদ সম্মেলনের পরই সোশ্যাল মিডিয়ায় তামিমার পাসপাের্টের ছবি ভাইরাল হয়। সেটি ২০১৮ সালের ৪ মার্চ ইস্যু করা। তাতে দেখা যায় তামিমার স্বামী হিসেবে রাকিব হাসানের নাম। এ নিয়ে নেটিজেনরা বিভিন্ন প্রশ্ন তুলছেন। এরই মধ্যে তথ্যের এই পাসপোর্ট ও তালাক নোটিশের স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেও দেখা যাচ্ছে। বুধবার…