যুবকদের কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের জন্য ২০৯ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এটি ব্যাপক প্রযুক্তি নির্ভর সমম্বিত সম্পদ ব্যবস্থাপনা (৩য় পর্যায়) প্রকল্প। বাস্তবায়ন করবে যুব উন্নয়ন অধদিপ্তর। চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। পরিবেশবান্ধব পদ্ধতির মাধ্যমে লাখো যুবকের কাজের সুযোগ তৈরি করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (যুব উন্নয়ন ও ঋণ শাখা) মাসুদা আকন্দ বাংলানিউজকে বলেন, এ প্রকল্পের মাধ্যমে যুবকদের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও পরিবেশ উন্নয়ন করা হবে। খামারের পরিবেশ ঠিক রাখার প্রশিক্ষণ দেওয়া হবে। জ্বালানি ও জৈব সার তৈরি হবে। এর মাধ্যমে লাখো যুবকের কর্ম পরিবেশ তৈরি হবে। পরিবেশ দূষণমুক্ত রেখে যুবকদের…
Author: jatvadmin
গেল সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এ নিয়ে টানা দুই সপ্তাহ স্বর্ণের দামে বড় পতন হলো। এতে আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে স্বর্ণের দাম। স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহজুড়ে দরপতন হয়েছে রূপারও। স্বর্ণ ও রূপার পাশাপাশি বড় দরপতন হয়েছে আরেক দামি ধাতু প্লাটিনামের। গত এক সপ্তাহে স্বর্ণের দাম কমেছে ২ দশমিক ৬৯ শতাংশ। রূপার দাম কমেছে ২ দশমিক শূন্য ১ শতাংশ। অপরদিকে প্লাটিনামের দাম কমেছে ৬ দশমিক ৭০ শতাংশ। মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় কয়েক সপ্তাহ ধরেই বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী। বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী হওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স…
নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরের মিশরিখে। সন্ধ্যায় বাপের বাড়ি ফেরার পথে ওই তরুণীর জীবনে নেমে আসে অন্ধকার। পথে একজন ভ্যান চালককে দেখতে পেয়ে সাহায্য চান। আর তারপরই বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে পথের ধারে জঙ্গলের ভিতর জোর করে টেনে হিঁচরে নিয়ে গিয়ে তার ওপর পাশবিক অত্যাচার চালায় ভ্যানচালক ও তার ছেলে। ধর্ষণের পর ওই তরুণীকে পুরোপুরি প্রাণে মেরে ফেলার জন্য আগুন ধরিয়ে দেওয়া হয়। নির্যাতিতাকে ওই অবস্থায় রেখে পালিয়ে যায় ভ্যানচালক ও তার ছেলে। জঙ্গল থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন। স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানো হয়। তাদের থেকে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে…
বাইডেনের শপথ গ্রহণের দেড় মাসের মধ্যেই সিরিয়ায় ইরানের অনুগত মিলিশিয়া বাহিনীর উপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন অফিস জানিয়েছে, ‘প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি নিয়ে এই হামলা চালানো হয়েছে।’ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে উদ্দেশ্য করে বলেছেন, ‘এই হামলাকে একটি সতর্কবার্তা হিসেবে দেখা উচিৎ। তোমরা দায়সারা আচরণ করতে পারবে না। সাবধান হও!’ এছাড়াও ,বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি এই হামলাকে স্পষ্ট বার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘মার্কিনীদের রক্ষার্থে বাইডেন কাজ করছে এবং যখন কিছু হুমকিস্বরূপ মনে হবে তাতে তার পদক্ষেপ নেওয়ার অধিকার আছে।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নত দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিকেল ৪টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে ভার্চুয়ালি প্রেস কনফারেন্স যুক্ত হবেন প্রধানমন্ত্রী। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বের হতে দ্বিতীয় দফায় জাতিসংঘের আনুষ্ঠানিক পর্যালোচনার মুখোমুখি হয় বাংলাদেশ। ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এলডিসিগুলোর জন্য ত্রিবার্ষিক পর্যালোচনা বৈঠক করে। সিডিপি দ্বিতীয় দফায় এলডিসি থেকে বের হওয়ার প্রয়োজনীয় মানদণ্ড বাংলাদেশ পূরণ করতে পেরেছে কিনা তা নিয়ে পর্যালোচনা হয়। বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আ হ ম…
লিওনেল মেসি এবং নেইমারের পর এবার বাংলা ভাষায় CR7 খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে অ্যাপ তৈরি করলেন জহিরুল হক। বাংলা ভাষা সর্বত্র ছড়িয়ে দিয়ে ফুটবলপ্রেমীদের চমকে দেওয়ার জন্য জহিরুল হকের নিরন্তর প্রচেষ্টা চলমান। সেই ধারাবাহিকতার প্রেক্ষিতে জহির বাংলা ভাষায় ফুটবল লিজেন্ড রোনালদোকে নিয়ে “CR7 Biography & 4K Wallpaper 2021 (বাংলায়)” অ্যাপস তৈরি করেছেন। এর আগে তিনি লিওনেল মেসিকে নিয়ে “Messi Biography & Wallpaper in Bengali” এবং নেইমারকে নিয়ে “Neymar Biography & 4K Wallpaper (বাংলায়)” তৈরি করেন। অ্যাপ নির্মাতা জহিরুল হক CR7 Biography & 4K Wallpaper 2021(বাংলায়) অ্যাপ্লিকেশনটি কয়েক ভাগে ভাগ করে জীবনের বিভিন্ন পর্যায় বর্ণনা করেছেন। যেমন, প্রাথমিক পরিচিতি, শৈশব-কৈশোর, ব্যক্তিগত অর্জন,…
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন-সিডিপির চেয়ার টেফারি টেসফাসো শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নিউ ইয়র্কে সিডিপির পাঁচ দিন ব্যাপী ত্রিবার্ষিক পর্যালোচনা সভা শেষে এই ঘোষণা আসে। জাতিসংঘের নিয়মানুযায়ী, কোন দেশ পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়। বাংলাদেশ দ্বিতীয় বারের মতো মানদণ্ডগুলো অর্জন করেছে। ১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত পূরণ করে ২০১৮ সালে। সিডিপি তিনটি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে। তিনটি সূচকেই বাংলাদেশ…
গণপরিবহনে দ্রুত ও সহজ যোগাযোগের জন্য রাজধানীতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। ২০২২ সালের জুন মাসে গাজীপুর-বিমানবন্দর (ঢাকা) অংশের কাজ শেষ হবে। এই রুটটি চালু হলে সাড়ে ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে সর্বোচ্চ আধাঘণ্টা সময় লাগবে, যা রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতে দুর্ভোগের অবসান ঘটিয়ে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীতে যানজট নিরসনে গাজীপুর থেকে কেরানীগঞ্জ পর্যন্ত ৪২.৪ কিলোমিটার দৈর্ঘ্যের বিআরটি নির্মাণের কাজ চলছে। এর একটি অংশ গাজীপুর চৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত, যার দৈর্ঘ্য ২০ কিলোমিটার। বিমানবন্দর থেকে কেরানীগঞ্জ পর্যন্ত অপর অংশের দৈর্ঘ্য ২২.৪ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়ন শেষে সংরক্ষিত লেনের মাধ্যমে…
গত ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে গণটিকাদান শুরু হয়েছে, ৪০ বছরের বেশি বয়সীরা এখন টিকা নিতে পারলেও শিক্ষকদের জন্য কোনো বিধি-নিষেধ থাকছে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলার লক্ষ্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সারা দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে সাত লাখ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর তালিকা পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকাদানে সরকারের সুরক্ষা ওয়েবসাইটে বৃহস্পতিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা ক্যাটাগরিতে নিবন্ধনও শুরু হয়েছে। এর ফলে তালিকায় তথ্য থাকা চল্লিশের কম বয়সী শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীরাও ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে টিকা নিতে পারবেন। তবে ডেটাবেইজে তথ্য জমা না থাকলে টিকা পাওয়ার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কেউ অগ্রাধিকার…
রাজধানীর মানিকদীতে দুর্বৃত্তের গুলিতে আজমত আলী (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আজমত ১৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন তার স্বজনরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ঢামেক হাসপাতাল ক্যাম্পের সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়, সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতের বাবা হাজী ইস্রাফিল জানান, তারা পশ্চিম মানিকদী নামাপাড়ায় থাকে। রাত ১২টার দিকে খবর পান তার ছেলেকে দুর্বৃত্তরা ক্যান্টনমেন্ট মানিকদী বাজারের মোড়ে গুলি করেছে। তিনি জানান, এক আত্মীয়ের বাসা থেকে রাতে প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলো আজমত।…