Author: jatvadmin

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) প্রকৌশলী নিয়োগ দেবে। ১৮১ জন প্রকৌশলী নেবে পিজিসিবি। আগ্রহীরা এই পদে আবেদন করতে পারেন। যেসব পদে নিয়োগ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা: ৬০টি (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস -৫০টি, সিভিল –৫টি, মেকানিক্যাল -৫টি) মূল বেতন: ৫০,০০০ টাকা (বেতন গ্রেড-৭) যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বা সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদসংখ্যা: ১২১টি (ইলেকট্রিক্যাল -৯৩টি, ইলেকট্রনিকস -৮টি, সিভিল -১০টি, মেকানিক্যাল -৭টি, কম্পিউটার -৩টি) মূল বেতন: ৩৫,০০০ টাকা (বেতন গ্রেড-৮) যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিকস/ সিভিল/ মেকানিক্যাল বা কম্পিউটার টেকনোলজিতে কমপক্ষে ডিপ্লোমা ডিগ্রি। প্রার্থীরা অনলাইনে www.pgcb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০১৯ তারিখ পর্যন্ত।

Read More

পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে ২০২০-২১ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাজেট চূড়ান্ত করেছিল পরিকল্পনা কমিশন। এডিপির আকার ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা ধরা হয়েছিল। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা ও বৈদেশিক সহায়তা থেকে ৭০ হাজার ৫০১ কোটি ৭২ লাখ টাকা খরচ ধরা হয়। তবে সংশোধিত এডিপি বা চূড়ান্ত এডিপিতে বৈদেশিক সহায়তা খাতে কমছে সাড়ে ৭ হাজার কোটি টাকা। ফলে চূড়ান্ত উন্নয়ন বাজেট দাঁড়াচ্ছে ১ লাখ ৯৮ হাজার কোটি টাকা। মঙ্গলবার (০২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় চূড়ান্ত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হবে।…

Read More

রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ও-লেভেলের শিক্ষার্থী আনুশকা নুর আমিনের মৃত্যু বিকৃত যৌনাচারে হয় বলে জানিয়েছে সিআইডি। আজ রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সিআইডি বলেছে, আনুশকাকে হত্যা ও ধর্ষণ মামলার সূত্র ধরে কৃত্রিম যোনাঙ্গ বা ফরেন বডি সম্পর্কে জানতে পারেন তারা। পরে তদন্ত করতে গিয়ে দেখা যায় বিভিন্ন সামাজিক মাধ্যম ও ওয়েবসাইট ব্যবহার করে নিষিদ্ধ কৃত্রিম যৌন উদ্দীপক পণ্য অনলাইনে বিক্রি করা হচ্ছে। বৈধ পণ্য আমদানির নামে নিষিদ্ধ এসব পণ্য আমদানি করছিল বেশ কয়েকটি চক্র। তখন ৩২টির মতো ওয়েবসাইট চিহ্নিত করে সিআইডি। পরে, রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই চক্রের ছয়জনকে গ্রেফতার করেন তারা। এ ঘটনায় কাস্টমসের কেউ জড়িত…

Read More

পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ২৭ প্রার্থী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। ২৯টি পৌরসভার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী একজন এবং আওয়ামী লীগের বিদ্রোহী একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন একটি পৌরসভায়। ২৭ পৌরসভায় আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- কালীগঞ্জে (ঝিনাইদহ) আশরাফুল আলম আশরাফ, সিংগাইরে (মানিকগঞ্জ) আবু নাঈম মোহাম্মদ বাসার, চারঘাটে (রাজশাহী) একরামুল হক, নান্দাইলে (ময়মনসিংহ) রফিক উদ্দিন ভূঁইয়া, রায়পুরে (লক্ষ্মীপুর) গিয়াস উদ্দিন রুবেল, বারইয়ারহাটে (চট্টগ্রাম) রেজাউল করিম খোকন, মিরসরাইয়ে (চট্টগ্রাম) গিয়াস উদ্দিন, ভোলা সদরে মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশনে (ভোলা) মো. মোর্শেদ, ভৈরবে ইফতেখার হোসেন বিপুল, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মনে করে বলেছেন, এই দুঃখজনক মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন। তদন্তাধীন ইস্যুতে একটি কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে লেখক মুশতাকের মৃত্যুর রহস্য উন্মোচিত হবে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য একদিকে ডিজিটাল নিরাপত্তা যেমন জরুরি, তেমনি এ আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের…

Read More

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিজ পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য আবেদনপত্র দিয়েছেন জানিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আশরাফুল আলম খোকন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘যাত্রাটা শুরু হয়েছিল ১৮ আগস্ট ২০১৩। বর্তমান সরকারের প্রথম মেয়াদের মাত্র ৫ মাস বাকি তখন। যুক্তরাষ্ট্রের আয়েশি জীবন ছেড়ে অনিশ্চয়তার পথে এসে হেঁটেছিলাম। কারণ তখন সবেমাত্র আওয়ামী লীগ ৫টা সিটি করপোরেশনে লক্ষাধিক ভোটের ব্যবধানে হেরেছে। হেফাজত, বিএনপি, জামাতের বাঁশেরকেল্লা বাহিনীর অপপ্রচারে ত্রাহি অবস্থা। ওই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছেন তার উপ-প্রেস সচিব হিসেবে কাজ করার। সরকারের কাজের প্রচার-প্রচারণা, গুজব প্রতিরোধ ও মিডিয়া সেক্টর নিয়ে…

Read More

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের উদ্যোগে আজ ২৮ ফেব্রুয়ারি ২০২১ইং রোজ রবিবার সকাল ১১.০০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “বিকাশের অ্যাপস তৈরীর নামে ৫-৭ শত কোটি টাকা বিদেশে পাচার অভিযোগ তদন্তের দাবিতে” এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এড. আবু বককর সিদ্দিক, অনলাইন এক্টিভিস্ট ফোরাম (বোআফ) এর সভাপতি কবির চৌধুরী তন্ময়, মোবাইল ব্যাংক রিচার্জ এসোসিয়েশন এর সভাপতি আমিনুল ইসলাম বুলু, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, জাতীয় কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, লোটাস জামিল, মিলনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিষযটি অধিকতর তদন্ত দাবী করে দূর্ণীতি দমন…

Read More

অর্থনৈতিক কার্যক্রমে নারী ও পুরুষের সমান অংশগ্রহণে বিশ্বব্যাংকের করা সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘উইমেন, বিজনেস অ্যান্ড দ্য ল ২০২১ ইনডেক্স’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১৯০টি দেশে আটটি সূচকের আলোকে ৩৫টি প্রশ্নের ভিত্তিতে এই সূচক প্রণয়ন করা হয়। মোট নম্বর ছিল ১০০। এই ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৪৯ দশমিক ৪। অর্থাৎ পুরুষের তুলনায় নারীরা গড়ে অর্ধেকেরও কম সুবিধা পাচ্ছেন। গত বছরের প্রতিবেদনেও বাংলাদেশ এই মানে ছিল। এবারের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থান নেপালের। ১০০ নম্বরের মধ্যে নেপাল পেয়েছে ৮০ দশমিক ৬। গত বছর নেপালের নম্বর ছিল ৭৩ দশমিক ৮। এ…

Read More

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্ত এবং কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্রদলের সমাবেশ করার কথা ছিল প্রেসক্লাব এলাকায়। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় পুলিশসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা আবুল বাশার বলেন, সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এখন প্রেসক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, কোনো ‍অনুমিত না নিয়ে সমাবেশ করতে চেয়েছিল তারা। তাই তাদের সমাবেশ করতে…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা শিক্ষাসহায়তা ট্রাস্টের মাধ্যমে সারাদেশের লাখ লাখ শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা দিয়ে যাচ্ছি। আমরা শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে বিত্তশালীরাও এগিয়ে আসবেন। আমাদের শিক্ষাসহায়তা ট্রাস্ট ফান্ডে সহায়তা করবেন বা নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা করবেন। নিজে যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন, সেটার উন্নয়নে ও সেখানকার শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসলেই তো হয়।’ আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী।…

Read More