রংপুর নগরীর নিউ জামাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানদারেরা দাবি করেছেন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বলেন, ওই মার্কেটের প্রায় সবাই কাপড় ব্যবসায়ী। আজ সকাল ছয়টার দিকে মার্কেটে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডে মার্কেটের ১৫টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে প্রথমে ১০টি ইউনিট, পরে আরও দুটি ইউনিটসহ মোট ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা…
Author: jatvadmin
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান তথা স্কুল-কলেজ-মাদরাসা খুলবে ৩০ মার্চ। আর বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে আরও দুই মাস পর ২৪ মে। করোনা মহামারির কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে বন্ধ ঘোষণা করা হলেও স্কুল-কলেজ-মাদরাসা কেন আগে খুলছে সেই প্রশ্ন অভিভাবক-শিক্ষকসহ সংশ্লিষ্ট অনেকের। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নিজেদের সতর্ক রেখে ক্লাসে ফিরতে পারলেও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বয়সের তুলনায় নিজেদের কতটা নিরাপদ রাখতে পারবেন-এ প্রশ্ন তুলেছেন সমালোচক মহল। শিক্ষা মন্ত্রণালয় বলছে, স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে হলে থাকার বিষয়টি যুক্ত নয়। এছাড়া বয়স কম হওয়ায় তাদের টিকা নেওয়ার বিষয়টিও বাধ্যবাধকতায় পড়ে না। এজন্যই স্কুল-কলেজ আগে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনি…
করোনাভাইরাসের ভিন্ন ভিন্ন ধরন আতঙ্ক বাড়াচ্ছে। প্রতিদিনই জানা যাচ্ছে নতুন নতুন তথ্য। এরইমধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর নতুন ধরন বি.১.১.৭ ছড়িয়ে পড়ায় দেশটিতে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সেন্টারের (সিডিসি) প্রধান র্যাচেল ওয়ালেনস্কাই এ আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। ওয়ালেনস্কাই বলেন, গত এক সপ্তাহে নতুন ৭০ হাজার রোগী শনাক্ত হয়েছে। এই সংখ্যাটি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি। একইসময়ে প্রতিদিন প্রায় ২ হাজার রোগী মারা গেছেন। সবাইকে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। বর্তমানে যেভাবে ফের…
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, ‘সৌর ব্যতিচার প্রাকৃতিক একটি স্বাভাবিক ঘটনা। সৌর ব্যতিচারের কারণে সব স্যাটেলাইটেরই সম্প্রচারে বিঘ্ন ঘটে।’ ব্যতিচার দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে সৃষ্ট নতুন তরঙ্গের বিস্তারের পর্যায়ক্রমিক হ্রাস-বৃদ্ধির ঘটনাকে বোঝানো হয়। ব্যতিচার যেকোন ধরনের তরঙ্গের ক্ষেত্রেই ঘটতে পারে। সৌর ব্যতিচার আলোর একটি ধর্ম, যা কণিকা তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা না করা গেলেও তরঙ্গ তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। বিএসসিএল জানায়, আগামী ৬ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ৭ মিনিট, ৭ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১১ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৪ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৪৯ মিনিট…
রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হবে আজ মঙ্গলবার বেলা দুইটায়। এই সমাবেশ কেন্দ্র করে গতকাল সোমবার থেকে রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ আছে। আজ সকালে বাস কাউন্টারগুলো খোলা থাকলেও কেউ টিকিট বিক্রি করছে না। কোনো গাড়িও রাজশাহী থেকে ছেড়ে যাচ্ছে না, বাইরে থেকেও রাজশাহীতে কেউ ঢুকছে না। এ অবস্থায় আগের দিনের মতোই যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। অঘোষিত বাস ধর্মঘটের দ্বিতীয় দিনে কার্যত সড়ক পথে অচল হয়ে পড়েছে বিভাগীয় শহর রাজশাহী। এতে যাত্রীদের মধ্য অসহনীয় দুর্ভোগ নেমে এসেছে। তাদের ভোগান্তি চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। গতকাল সকাল থেকে আকস্মিক পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।যদিও পরিবহন নেতারা বলছেন, বগুড়ায় তাদের দুই শ্রমিককে মারধর…
চালের বাজার ঊর্ধ্বগতির প্রবণতা রোধ করতে বেসরকারি পর্যায়ে নতুন করে আরও ৫৭ ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এক লাখ ৮০ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর আগে খাদ্য মন্ত্রণালয় বিভিন্ন শর্তে বেসরকারি পর্যায়ে সর্বমোট ৩২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১০ লাখ ১৪ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেয়। সোমবার (০১ মার্চ) অনুমতির এই চিঠি খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙ্গা দানাবিশিষ্ট বাসমতি নয় এমন সিদ্ধ চাল শর্তসাপেক্ষে আমদানির জন্য অনুমতি দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এরমধ্যে যারা ১৫ ফেব্রুয়ারির মধ্যে এলসি খুলতে ব্যর্থ হয়েছিল, তাদের চাল আমদানির অনুমতি বাতিল করেছে…
সিরিয়ায় ১০ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় বাছবিচার ছাড়াই বন্দি হওয়া লাখো বেসামরিক লোক এখনও নিখোঁজ রয়েছেন বলে জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন। তাদের দেওয়া নতুন একটি প্রতিবেদনে যুদ্ধে অংশগ্রহণকারী সব দলের মাধ্যমে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিস্তারিত অভিযোগ তুলে ধরা হয়েছে, কয়েক হাজার বন্দিকে নির্যাতন করা হয়েছে বা হত্যা করা হয়েছে বলে এতে বলা হয়েছে। নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীরা ‘অকল্পনীয় দুর্ভোগের’ বর্ণনা দিয়েছেন, এসবের মধ্যে ১১ বছর বয়সী পর্যন্ত বালক ও বালিকাদের ধর্ষণের মতো ঘটনাও আছে। এসব ঘটনা ‘জাতীয় মানসিক আঘাত’ হয়ে আছে এবং এগুলোকে অবশ্যই চিহ্নিত করতে হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে, জানিয়েছে বিবিসি। মার্চ, ২০১১ এ সরকারবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ…
প্রধানমন্ত্রী বলেন, বিমা মূলত একটি সেবামূলক পেশা, বিমা সেবাকে জনপ্রিয় করে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সরকারি ও বেসরকারি বিমা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। গ্রাহকের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিমা কোম্পানিগুলোকে বিমার সেবা দিতে হবে। সোমবার (১ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় বিমা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, এ বিষয়ে একটা কথা আমি বলতে চাই, যারা বিমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তাদের একটি বিষয়ে একটু সতর্ক থাকা উচিত। ব্যবসা করতে যেয়ে তারা বিমা করছেন কিন্তু অনেক সময় কোনো…
জাতীয় প্রেস ক্লাবে পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পুলিশকে কেন প্রতিপক্ষ বানানো হয়? এই প্রশ্ন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের প্রতি। যারা দেশের ও পুলিশের সমালোচনা করে তাদের মুখে ছাই পড়ুক। দেশের মধ্যে যে একটা ছোট অংশ আছে সেটা দেখলেই বোঝা যায়। কারণ দেশের কোনো ভালো কিছুর প্রতি তাদের আগ্রহ নেই। ভিন্ন সংস্কৃতির, ভিন্ন চেতনার মানুষগুলো আমাদের দেশের মানুষ হিসেবে দাবি করে। এই মানুষগুলোকে আমাদের দেশের বৃহত্তর জাতিসত্তা থেকে আলাদা করার সময় এসেছে। এরা আমাদের জাতির অংশ নয়।’ সোমবার (১ মার্চ) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে…
গবেষণায় চৌর্যবৃত্তির ঘটনায় শাস্তি হিসেবে পদাবনতি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান বলেছেন, তাকে ষড়যন্ত্র করে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। তাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষের কাছ থেকে ন্যায়বিচার পাননি। এ বিষয়ে প্রকৃত সত্য উদ্ঘাটন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার মধ্যেও আছেন। আজ সোমবার (১ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামিয়া রহমান জানান, তার বিরুদ্ধে একটি মহল নানা রকমের ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। এর ফলে তার ব্যক্তিগত এবং পারিবারিক মর্যাদা নষ্ট হচ্ছে।…