Author: jatvadmin

টিকা নেয়ার ১২ দিন পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন। তিনি জানান, সচিব স্যার অসুস্থবোধ করলে ১৮ই ফেব্রুয়ারি করোনার পরীক্ষার নমুনা দেন। এরপর ১৯শে ফেব্রুয়ারি করোনা পজেটিভ হওয়ার খবর আসে। এর আগে, গত ৭ই ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি করোনার টিকা নিয়েছিলেন। বর্তমানে তার সামান্য কাশি আছে। জ্বর নেই। শরীর দুর্বল। গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনার গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ২৬ লাখের বেশি…

Read More

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে শাহবাগে আসেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিতকৃত পরীক্ষা গ্রহণের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল।পরীক্ষার দাবিতে শাহবাগে আন্দোলন শুরু করার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, ৮-১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেওয়া হয়েছে। তাদের কোনও অপরাধ পাওয়া না গেলে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।

Read More

খেলার জীবন ও ব্যক্তিগত জীবন পুরোপুরি আলাদা। তবে সম্প্রতি বাংলাদেশের কিছু খেলোয়াড় মেয়েদের সাথে জড়িয়ে পড়ছে। ফলে একদিকে যেমন নিজেদের ব্যাক্তিগত জীবনে ঝামেলার মুখে পড়ছে, অন্যদিকে ক্রিকেট ক্যারিয়ারেও ক্ষতির মুখে পড়ছে। আর এমনই কিছু বাংলাদেশী ক্রিকেটারদের নিয়ে আমাদের আজকের লেখা। রুবেল হোসেন: ২০১৫ সালে ক্রিকেট পাড়ায় সবচেয়ে আলোচিত খবর ছিল রুবেল-হ্যাপি কাহিনী। ২০১৪ সালের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপী, যাতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনা হয়। পরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রুবেল। কিন্তু শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার ছাদাত জামিন নাকচ করে রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৩…

Read More

টানা ১২ বছর, মোট ১৭ বছরের প্রধানমন্ত্রী তিনি। বাংলাদেশ তো বটেই, উপমহাদেশে সবচেয়ে বেশি সময় সরকার পরিচালনার অভিজ্ঞতা তার ঝুলিতে। সততা, ন্যায় নিষ্ঠা, পরিশ্রমে তিনি এখন বিশ্বের অন্যতম সেরা রাষ্ট্রনায়ক। শেখ হাসিনার একটি অনন্য গুন হলো, অকপটে সত্য কথা বলা। স্পষ্টবাদী হিসেবে তার সুনাম সর্বজনবিদিত। যেটা বিশ্বাস করেন তা রাখঢাক না রেখেই বলেন। আগে বলা হতো এটা রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনার বড় সমস্যা। কিন্তু সময়ের সাথে সাথে তিনি প্রমাণ করেছেন, তার এই ভনিতাহীন সত্য প্রকাশের সাহসই তার শক্তি। আর এজন্যই জনগণ তাকে বিশ্বাস করে আপন ভাবে। এদেশের প্রায় সব মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা যা বলেন তা করেন। শেখ হাসিনা…

Read More

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। জামুকার সদস্য ও এমপি মোশাররফ হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন এমপি শাজাহান খান ও মো. রশিদুল আলম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য। এ হত্যার ষড়যন্ত্রে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে বরাবরই অভিযোগ করা হয়। জামুকা যেসব অপরাধের জন্য জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংবিধান লঙ্ঘন, সংবিধানের মূলনীতি বাতিল, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মদদ দেওয়া ও ঘনিষ্ঠ…

Read More

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান সদস্যদের সঙ্গে পরামর্শ করতে প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন মিয়ানমারের ক্ষমতা দখলকারী জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মং লুইন। থাই পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন লুইন। গেল ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখলের পর এটি প্রথম শীর্ষ আন্তর্জাতিক নেতাদের সঙ্গে কূটেনৈতিক বৈঠক। তবে প্রতিবেশী দেশগুলোর এই উদ্যোগ সন্দেহের চোখে দেখছেন মিয়ানমারে গণতন্ত্রের দাবিতে আন্দোলনকারীরা। তারা মনে করছেন এই উদ্যোগের মাধ্যমে জান্তা সরকারকে বৈধতা দেওয়া হতে পারে। এদিকে, দুই সপ্তাহ পরও আন্দোলন অব্যাহত রয়েছে মিয়ানমারে। নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভে উত্তাল দেশটি। এরইমধ্যে কূটনৈতিক উপায়ে সংকট উত্তরণের উদ্যোগ নিয়েছে আসিয়ান জোটের…

Read More

বিয়ে নিয়ে বিতর্কের জেরে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি বলেছেন, সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি। ২০১৭ সালে তাকে তালাক দেই। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তামিমা। এ সময় তার পাশে নাসিরও উপস্থিত ছিলেন। তাম্মি বলেন, ‘রাকিবের সঙ্গে তালাকের জন্য ২০১৬ সালে তালাকের আবেদন করি এবং ২০১৭ সালে সেই তালাক সম্পন্ন হয়েছে। ফেসবুকে আমার নামে কিছু অ্যাকাউন্ট থেকে নানারকম বার্তা ছড়াচ্ছে। সত্য হলো আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এমনকী নাসিরেরও এখন ফেসবুক অ্যাকাউন্ট নেই। ওর একটি পেইজ আছে। তিনি আরও বলেন, রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটি সন্তান আছে। এছাড়া,…

Read More

দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিন শেষে বৈদেশিক মুদ্রার রির্জাভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ দশমিক ০২৮ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, দেশে বৈদেশিক মুদ্রার যে রির্জাভ রয়েছে, তা দিয়ে আগামী ১১ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে রপ্তানি আয় বেড়েছে। এ কারণে রির্জাভের পরিমাণ ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রথমবারের মতো দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করে গত বছরের ২৩ জুন। এর আগে ৩ জুন রির্জাভ ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করে। গত বছরের ১ সেপ্টেম্বর…

Read More

পিলখানা ট্রাজেডির এক যুগ পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি)। এ ট্রাজেডির পর দীর্ঘ সময়ে হত্যা মামলাটি বিচারিক আদালত ও হাইকোর্টে শেষ হয়েছে। তবে বিস্ফোরক আইনে হওয়া মামলা এখনো ঝুলছে। রাষ্ট্রপক্ষের এক হাজার ৩৪৫ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষী দিয়েছেন ১৮৫ জন। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ বকশীবাজার আলীয়া মাদ্রাসা ময়দানে স্থাপিত আদালতে এ মামলার বিচারকাজ পরিচালনা করেন। গত ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ ধার্য তারিখে পাঁচজন আদালতে সাক্ষ্য দেন। আগামী ২৩ ও ২৪ মার্চ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। আসামিপক্ষের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটি শেষ করতে যথাযথ তৎপরতা নেই রাষ্ট্রপক্ষের। তাই বিচার শেষ হতে…

Read More

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সন্ত্রাসীরা গুলি করলে সেটা প্রতিহত করতেই সরকার পুলিশকে অস্ত্র দিয়েছে। প্রয়োজনের নিরিখে জীবন রক্ষার জন্যই সরকারি অস্ত্র ব্যবহার করা হয়। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রায় পাঁচমাস পর মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) কক্সবাজারে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বন্দুকযুদ্ধ হলে কি আমাদের লোকজন বন্দুক ফেলে পালিয়ে চলে আসবে? জকির ডাকাত, ভয়াবহ ডাকাত, যান কক্সবাজারে গিয়ে খবর নেন। গত তিন বছরে তার কাছ থেকে কমপক্ষে দেড়শ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল যখন গুলিতে…

Read More