লেখক, গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিবৃতিতে তিনি মরহুম সৈয়দ আবুল মকসুদ-এর আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন করেন। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Author: jatvadmin
জানা গেছে, কয়েকটি অপরাধী চক্র যৌথভাবে অন্ধ্র প্রদেশে গাধার মাংসের বেচাকেনা করছে। একটি দল গাধা বধ করে এবং অন্যটি মাংস সংগ্রহের কাজ করে। আরেকটি দল পরে ক্রেতাদের কাছে সে মাংস বিক্রি করার দায়িত্ব নিয়েছে। এতে অন্ধ্র প্রদেশ থেকে ব্যাপকহারে গাধা বিলুপ্তির কারণে রাজস্থান, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকেও প্রাণীটি আনা হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া জানায়, ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের বেশ কয়েকটি জেলার মানুষ গাধার মাংস খাচ্ছে। সেখানকার মানুষের ধারণা, এই মাংস খেলে নাকি শক্তি ও পুরুষত্ব বাড়ে। এদিকে, অন্ধ্র প্রদেশে অধিকাংশ স্থানেই গাধার দুধ বছরের পর বছর ধরে জনপ্রিয়। এর মধ্যে নতুন ধারণা থেকে তাই সাম্প্রতিক সময়ে প্রাণীটির মাংসের…
অক্ষয় কুমার মানেই কোটি কোটি টাকার খেলা। চিত্রনির্মাতা আনন্দ এল রাইয়ের পরের তিন দুর্দান্ত প্রকল্পের জন্য দেখা দেবেন এই বলিউড সুপারস্টার। আর সে জন্য একটা বড়সড় চুক্তিপত্র স্বাক্ষর করেছেন তিনি। কিছুদিন আগে বলিউড পাড়ায় খবর ছিল, অক্ষয় কুমার আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ছবির জন্য ১২০ কোটি রুপি বা ১৪০ কোটি টাকা নিচ্ছেন। তবে এখন এই খবরের সত্যতা উঠে এসেছে। এই বলিউড তারকা আনন্দের সঙ্গে তিনটি ছবি করতে চলেছেন। ইতিমধ্যে আনন্দের ‘আতরঙ্গি রে’ আর ‘রক্ষাবন্ধন’ ছবির কথা প্রকাশ্যে এসে গেছে। তবে এই তিন ছবির তৃতীয় ছবিটির বিষয়ে এখনো কোনো খবর জানা যায়নি। ‘আতরঙ্গি রে’ ছবির প্রথম পর্যায়ের কাজ শেষ। ১৫…
কাপুর পরিবারে বউ এবং মেয়েদের অভিনয় জগতে আসার রীতি ছিলো না। এমনকি নিষেধাজ্ঞাও ছিল, তা সত্ত্বেও মা ববিতার হাত ধরে অভিনয় জগতে পা রাখেন কারিশমা। অভিনয় দিয়ে নিজের প্রমাণ দিয়ে সফল হন পেশাগত জীবনে। কারিশমা সাফল্যের একেবারে শীর্ষে থাকার সময়ই ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে ২০০৩ সালে বিয়ে করেন। তারপর সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে, অভিনয় থেকে বিরতি নিয়ে নেন। পরে নতুন করে অভিনয় জগতে ফিরতে চাইলেও দর্শক তাকে গ্রহণ করেনি। অনেক দিন হলো তার হাতে কোনো ছবিই নেই। অন্য দিকে ২০১৬ সালে স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গেও তার বিচ্ছেদ হয়। তারপর থেকে ২ সন্তানকে একাই বড় করে তুলছেন কারিশমা। তারকাদের…
তিন বছর আগে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অধীনে ৩৪ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে নিয়োগ দেয় সরকার। তবে, ওই ডিএজিদের মধ্য থেকে ছয়জনের কার্যক্রম এবং বেতন-ভাতা বন্ধ রয়েছে। এছাড়া তাদের কাজ ও বেতন-ভাতার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো আদেশ বা নির্দেশনাও জারি হয়নি। সেজন্য ছয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছেন অনেকটা অন্ধকারে। তাদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধাও রয়েছেন। জানা যায়, ২০১৯ সালের ১ জুলাই থেকে তাদের বেতন দেয়া হচ্ছে না। যদিও সরকারের নিয়োগের (অ্যাপয়েন্টমেন্ট) চিঠি তাদের হাতে রয়েছে। নিয়োগপত্রে বলা হয়, পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তাদের নিয়োগ কার্যকর থাকবে।…
বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পূর্বঘোষিত এই অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেশনজট দূর করার জন্য তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হলেও পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা থেকে গেছে। ঢাকা কলেজের ম্যানেজমেন্ট বিভাগের এমবিএর শিক্ষার্থী নাজমুল হোসেন বাংলানিউজকে বলেন, আমাদের সেশনের পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা সবাই তাদের এমবিএ শেষ করে ফেলেছে। কিন্তু আমরা এখনও ক্লাস-পরীক্ষায় কিছুই ঠিকমতো পাচ্ছি না। এর দায়ভার কে নেবে? আমাদের বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান রয়েছে। কিন্তু গতকাল হুট করে সব বন্ধ করে দেওয়া হয়েছে।…
নুসরাত ফারিয়া নিজের চুল নিজেই বাঁধেন। আশপাশের সবাইকে তিনি নিজ দায়িত্বে সাজিয়ে–গুছিয়ে রাখেন। কেবল নিজের চুল বেঁধেই ক্ষান্ত দেন না। আরেক ঢালিউড তারকা, নুসরাত ইমরোজ তিশার চুলও বেঁধে দেন। গতকাল শনিবার ছিল তিশার জন্মদিন। কিন্তু জন্মদিনে দেশে নেই তিনি। বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিংয়ের জন্য তিনি রয়েছেন ভারতের মুম্বাই। সেখানেই রয়েছেন ফারিয়াও।শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিতে তিশাকে দেখা যাবে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা রেণুর চরিত্রে। আর বড় পর্দায় ফারিয়া হবেন তাঁর কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্দার এই মা–মেয়েকে দেখা গেল একটি ছবিতে। সেখানে ‘মেয়ে’ ‘মায়ের’ চুল বেঁধে দিচ্ছেন। এই ছবির গল্প জানতে ফোন করা হলো ফারিয়াকে। বললেন, ‘এটা একেবারেই মজা করে তোলা।…
বিকাশ। ডিজিটাল মানি লেনদেনের কোম্পানি। অর্থ লেনদেনের সবচেয়ে বড় ডিজিটাল প্লাটফর্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ডিজিটাল বাংলাদেশের অন্যতম রূপকার মানি ট্রান্সফার। জনগনের দ্বারে দ্বারে আর্থিক লেনদেন সেবা পৌঁছে দেয়া। কিš‘ বিকাশ ডিজিটাল প্লাটফর্মের সুযোগ নিয়ে নিত্য প্রতারণা, গোপন প্রসেডিং এবং কোম্পানির তথ্য উপাত্ত প্রকাশ না করে একচেটিয়া ব্যবসা করছে। লাইসেন্সের শর্ত ভঙ্গ, মানি লন্ডারিং, জঙ্গি অর্থায়ন, লাভ নিয়ে লুকোচুরির ঘটনায় অভিযোগ উঠেছে। বিকাশ কাগজেপত্রে ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি পায় ২০১০ সালে। কোম্পানির ৫১ ভাগ শেয়ার তথা মূলধন মালিকানা দেশি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাকের থাকার নিয়ম ছিল। বাকি ৪৯ ভাগ-শেয়ার বিদেশী বিনিয়োগের জন্য ছাড় দেয়ার অনুমতি ছিল।…
ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করায় তামিমা তাম্মির সাবেক স্বামী রাকিব হাসানের পাশে দাঁড়িয়েছে ‘এইড ফর মেন ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। পুরুষ অধিকার নিয়ে কাজ করা সংগঠনটির নেতৃবৃন্দ ইতোমধ্যে রাকিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাকে আইনগত সহায়তা দেওয়ার পাশাপাশি যেকোনো যৌক্তিক সহায়তায় পাশে থাকার আশ্বাস দিয়েছে সংগঠনটি। এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম গণমাধ্যমকে বলেন, রকিব হাসানের স্ত্রী তামিমা তাম্মী তার স্বামীকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। যা আইনত দ-নীয় অপরাধ। এ ইস্যুতে নাসির ও তামিমা প্রভাবশালী হওয়ায় রাকিবকে বিভিন্ন রকমের হুমকি ধমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা রাকিব হাসানের পাশেই আছি। তিনি আরও বলেন,…
করোনাভাইরাস অতিমারির কারণে প্রায় এক বছর ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না, তা পর্যালোচনা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই আন্তমন্ত্রণালয় সভা করে বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। মন্ত্রিসভার বৈঠকটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।