Author: jatvadmin

প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পদ্মশ্রীসহ নানা পুরস্কারে ভূষিত পেয়েছেন তিনি। হলিউডে অভিনয় করেও কুড়িয়েছেন খ্যাতি। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা মোটেও সহজ ছিল না। বলা যায়, বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা শুরু থেকেই অনেকের ‘চোখের বালি’ ছিলেন বলে মন্তব্য করেছেন তার ম্যানেজার অঞ্জুলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার ম্যানেজার অঞ্জুলা বলেন, “মনে আছে আমি যখন প্রথম প্রিয়াঙ্কার সঙ্গে চুক্তি করেছিলাম, তখন অনেকে বিশেষ করে অনেক ভারতীয় নেতিবাচক মন্তব্য করেছিলেন। নিউ ইয়র্কে আমার বন্ধু মণীশ গোয়েলের বাড়িতে ডিনারে গিয়েছিলাম, সেখানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশকিছু বিশিষ্ট ব্যক্তি প্রিয়াঙ্কার বিষয় নেতিবাচক মন্তব্য করেছিলেন। তারা বলেছিলেন, ‘প্রিয়াঙ্কা…

Read More

নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছেন, এক চরিত্রে যদি একাধিকবার অভিনয় করতে হয়, তাহলে একঘেয়েমি চলে আসবে। আর একঘেয়ে লাগলে দু’বছরের মধ্যে আমি সিনেমা জগত থেকে সরে যাব। এই বলিউড অভিনেতা আরও বললেন, দুই-একটা সিনেমা হিট করলেই অভিনেতা হওয়া যায় না। বরং প্রতিটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করলেই, অভিনেতার আসল সত্তা বজায় থাকে। আসলে চরিত্র নিয়ে পরীক্ষা করতে পছন্দ করেন নওয়াজ। তার প্রতিটা কাজ যাতে মানুষের মন ছুঁয়ে যায়, যাতে একবারও তাকে দেখে একঘেয়ে না লাগে, সেই চেষ্টাই সবসময় করেন তিনি। এক সাক্ষাৎকারে নবপ্রজন্মের অভিনেতাদের উদ্দেশ্যে নওয়াজ বলেন, একটা ম্যাচে শতরান করলে, পরের ম্যাচগুলোতেও মন দিয়ে খেলা উচিত। একটা সিনেমা হিট করলে,…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা ১লা মার্চে হলে প্রবেশ করতে চায় । সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে লাগাতার বিক্ষোভ কর্মসূচিতে এই ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘোষণা শেষে ২৩ ফেব্রুয়ারি হল খোলা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে ইউজিসির বৈঠক এবং আগামী ২৪ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের’ স্টিয়ারিং কমিটির নির্বাচন উপলক্ষে দুই দিনের জন্য আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, আগামীকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যেহেতু হল খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে মিটিংয়ে বসবে। আমরা আশা করি মিটিংয়ে একটা যৌক্তিক সিদ্ধান্ত আসবে। ইউজিসি যদি যৌক্তিক সিদ্ধান্তে এসে হল খুলে দেয়। তাহলে আমরা আমাদের আন্দোলন থেকে সরে আসবো। আর…

Read More

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগ মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কান পেসার লাহিরু কুমারা। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট। বিবৃতিতে বলা হয়, রোববার পিসিআর পরীক্ষায় লাহিরু কুমারা করোনা পজিটিভ হয়েছেন। তাকে সরকারের কভিড-১৯ নীতিমালা মেনে চলতে বলা হয়েছে। করোনার কারণে ক্যারিবীয় সফর অনিশ্চিত হয়ে পড়েছে কুমারার। মার্চের ৩ থেকে ১৪ তারিখের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে দুদল। করোনা থেকে সুস্হ্য হয়ে গেলে ২১ মার্চ থেকে শুরু হওয়া টেস্ট সিরিজে খেলতে পারেন এই পেসার।

Read More

সৌদি আরবের রিয়াদে জ্বালানি কাঠ বিক্রির অভিযোগে ৫ বাংলাদেশি ও এক সুদানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে মজুদ থাকা স্থানীয় ১০৭৫ টন জ্বালানি কাঠ জব্দ করেছে স্পেশাল ফোর্সেস ফর এনভায়রনমেন্টাল সিকিউরিটির (এসএফইএস) সদস্যরা। খবর আরব নিউজের। খবরে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন নিরাপত্তা বিষয়ক এজেন্সি এবং পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ওই অভিযোন চালানো হয়। এসএফইএসের মুখপাত্র মেহর রায়েদ আল মালিকি বলেছেন, আইন ভঙ্গকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে। তারাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জব্দ করা কাঠ পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read More

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও কাস্টম হাউজের কর্মকর্তারা। আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে আরব আমিরাতের আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের বিজি১২৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি ল্যান্ড করার পরপরই তল্লাশি শুরু করে কাস্টমস গোয়েন্দারা। সেখান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার বলেন, ফ্লাইটে সিটের পেছনের প্যানেলের মধ্য থেকে টেপ মোড়ানো অবস্থায় ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সব স্বর্ণবারের ওজন ১৭ কেজি ৪০০…

Read More

শিক্ষাসংক্রান্ত সমসাময়িক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমের কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাকালে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী অনলাইন সংবাদ সম্মেলন করবেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বর্তমানে করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল খুল দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছে। এ প্রেক্ষিতে আজ শিক্ষামন্ত্রীর এ জরুরি সংবাদ সম্মেলন। করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

Read More

বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস’-এর এবারের মৌসুম হয়েছে সবচেয়ে দীর্ঘ। আর লম্বা প্রতিযোগিতায় এতে জয়ীর খেতাব পেলেন ‘ছোটি বহু’খ্যাত টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলাইক। আয়োজনে রানারআপ হয়েছেন রাহুল বৈদ্য। প্রথম থেকেই ‘বিগ বস ১৪’র মাটি কামড়ে পড়ে ছিলেন রুবিনা দিলাইকই। শেষ পর্যন্ত ভাগ্যে জয়ের শিকে ছিঁড়েছে তারই। ফাইনালের পাঁচজন প্রতিযোগীর মধ্যে রাখি সাওয়ান্ত বেশ কয়েক সপ্তাহ পরে শো’তে যোগ দিয়েছিলেন। শোয়ের অপর প্রতিযোগী ভসিনের সমর্থনে আলি গোনিও ঘরে ঢোকেন প্রতিযোগিতার মাঝ পর্বে। রানারআপ হলেন যিনি, সেই রাহুল বৈদ্য মাঝে একবার শো ছেড়ে বেরিয়ে গিয়ে ফের ফিরে আসেন। বেশ নাটকীয়তা আর লড়াইয়ে জমে উঠেছিল ‘বিগ বস’। ঘটেছে মারামারির মতো ঘটনাও।…

Read More

নাটোরে মর্নিং ওয়ার্ক করতে গিয়ে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় কোর্ট পুলিশের কর্মকর্তা বিষ্ণুপদ পাল (৪২) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কে নাটোর শহরের বড়হরিশপুর পুলিশ লাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিষ্ণুপদ পাল বগুড়া সদর থানার সেকেরকোল গ্রামের অমুল্য পালের ছেলে। তিনি নাটোর কোর্ট পুলিশের এটিএসআই পদে কর্মরত ছিলেন। নাটোর সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, বিষ্ণুপদ পাল সকাল সাড়ে ৬ টার দিকে পুলিশ লাইনস থেকে বের হয়ে পায়ে হেটে শহরের দিকে আসছিলেন। পথে পুলিশ লাইনসের পাশেই বড়হরিশপুর শ্মশান গেটের সামনে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় বিষ্ণুপদ সড়কের পাশে গুরুতর আহত হয়ে পড়ে…

Read More

নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের ৭ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। এখনও চলছে উদ্ধার অভিযান। নাইজেরিয়া বিমান বাহিনীর বিবৃতি অনুসারে, রবিবার বেলা ১২টা নাগাদ হয় এ দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, ইঞ্জিনের ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় বিচ-ক্র্যাফট কিং এয়ারের বিমানটি। যাত্রাপথেই ‘ই- থ্রি ফাইভ জিরো আই’ ফ্লাইটটি আছড়ে পড়ে। ব্ল্যাকবক্স উদ্ধারে চলছে জোরালো চেষ্টা। কারণ ফ্লাইট রেকর্ডার থেকেই মিলবে দুর্ঘটনার মূল কারণ। নিরাপত্তার স্বার্থে বিকাল ৪টা পর্যন্ত ওই রুটের সব ফ্লাইটের চলাচল স্থগিত করা হয়েছে। তদন্ত চলছে; শিগগিরই বিমান দুর্ঘটনার আসল কারণ উদঘাটিত হবে- এমনটা আশ্বাস দিয়েছে বিমান বাহিনী।

Read More