Author: jatvadmin

মিয়ানমারের ১০৮৬ জন নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। গতকাল মঙ্গলবার মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে করে ওই নাগরিকদের ফেরত পাঠানো হয়। এর আগে ট্রাক ও বাসে করে এই অভিবাসন প্রত্যাশীদের বন্দরে নিয়ে আসা হয়। যদিও কুয়ালালামপুর হাইকোর্ট মিয়ানমারের এই নাগরিকদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিয়েছিলেন। ওই নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করতে একটি বিচারিক পর্যালোচনার আবেদন করা হয়েছিল। আজ বুধবার আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে তার আগেই এই ১ হাজার ৮৬ জনকে ফেরত পাঠানো হলো। তবে এর আগে ১২০০ বন্দিকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু পরে সেই সংখ্যা কেন কমিয়ে আনা হলো তা স্পষ্ট…

Read More

দক্ষিণ এশীয় ৬৫০০ শ্রমিকের মৃত্যু, বিশ্বকাপ আয়োজনের জন্য কাতারজুড়ে নানা অবকাঠামোগত নির্মাণকাজ চলছে । গত এক দশকে কাতারে দক্ষিণ এশিয়ার সাড়ে ছয় হাজারের বেশি অভিবাসী শ্রমিক মারা গেছেন। এ শ্রমিকরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে সেখানে কাজ করতে গিয়েছিলেন। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজক হওয়ার সুযোগ পাওয়ার পর থেকে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সরকারি তথ্য থেকে জানা যায়, ২০১০ সালের ডিসেম্বর মাস থেকে এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার এ পাঁচটি দেশ থেকে কাতার যাওয়া অভিবাসী শ্রমিকদের মধ্যে প্রতি সপ্তাহে গড়ে ১২ জন মারা গেছেন। ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার…

Read More

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার পর বহিষ্কার হওয়া নিরাপত্তা কর্মকর্তারা ওই ঘটনার পেছনে গোয়েন্দা কর্মকর্তাদের ব্যর্থতাকে দায়ী করেছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসি এ তথ্য জানায়। সিনেট কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার সময় নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, ‘দাঙ্গাকারীরা অস্ত্র, রেডিও এবং ওপরে বেয়ে ওঠার সরঞ্জামসহ যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিল। ’ ক্যাপিটল পুলিসের সাবেক প্রধান স্টিভেন সান্ড দাবি করেন, তিনি বিক্ষোভ প্রতিরোধের প্রস্তুতি নিয়ে এসেছিলেন, ‘সামরিক ধাঁচের সমন্বিত হামলার’ নয়। গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সশস্ত্র হামলায় চারজন নিহত হয়েছিলেন। ক্যাপিটলে হামলার এ ঘটনা যুক্তরাষ্ট্রের ইতহাসে নজিরবিহীন। সে সময় ক্যাপিটলে দায়িত্বরত তিনজন নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার…

Read More

দলে যে কোনো পর্যায়ে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা জানান তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন। দলের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে কেউ জড়িত থাকলে যত বড়ই নেতা হোক, কিউ পার পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কে কোথায়, কখন কী করছেন সবাই নজরদারিতে আছেন। শিগগিরই তাদের বিরুদ্ধে আগামী কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গুটিকয়েক লোক শৃঙ্খলাবিরোধী কাজ…

Read More

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সরকারি অফিসে ঢুকে সমর বিজয়া চাকমা (৩৮) নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত যুব সমিতির নেতা। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার জানিয়েছেন, ইউপি সদস্য সমর বিজয় চাকমা আমার সাথে প্রকল্পের বিষয়ে কথা বলছিলেন। এ সময় দু’তিনজন দরজার বাইরে উঁকি দিচ্ছিল। একজন রুমে প্রবেশ করে সমর বিজয়ের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় অবস্থিত। এই কার্যালয়ের তিন রুম পাশেই একটি কক্ষে…

Read More

অনিয়ম ও দুর্নীতির কারণে ২০১৯ সালে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি বন্ধে প্রভাবশালীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বেশিরভাগ ঋণেই পরিচালকরা জড়িত ছিলেন। বড় অঙ্কের ঋণ নিয়ে ফেরত দেননি কোনো টাকা। সব ঋণই এখন খেলাপিতে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) খেলাপিদের তালিকা আদালতে জমা দেয়ার কথা রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ঋণের নামে ১ হাজার ৮৩৮ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বর্তমানে যার প্রায় পুরোটাই কুঋণ। আদালতের নির্দেশে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ দেয়া বিশেষ নিরীক্ষায় এ তথ্য উঠে এসেছে। নিরীক্ষা প্রতিষ্ঠান একনাবিন এই নিরীক্ষার কাজ করেছে। প্রতিবেদনে বেশ কিছু প্রভাবশালীর নাম উঠে এসেছে। একই…

Read More

প্রশাসনের আশ্বাসে অবশেষে হল ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সব হলেই আবারো তালা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আন্দোলন স্থগিতের পর রাতে হল ছেড়েছেন তারা। পরে সব হলেই ফের তালা দিয়েছে প্রশাসন। এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য সব বিভাগ ও ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসের আল বিরুনীসহ চারটি হলের গেটে তালা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সিলগালা করা হয় আরো চারটি হল। এর আগে শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য হলে হলে যান প্রাধ্যক্ষসহ হলসংশ্লিষ্ট শিক্ষকরা। রাত ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ হল ছেড়ে চলে…

Read More

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনেতিক ক্ষতি মোকাবিলায় রপ্তানিমুখী শিল্পখাতের ঋণ পরিশোধের সময় আরও ছয়মাস বাড়ছে। ফলে চলতি বছরের সেপ্টেম্বর পযর্ন্ত সময় পাবেন শিল্প মালিকরা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন ভাতা দিতে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। এই ঋণ পরিশোধের সময় বাড়াতে অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হবে শিগগিরই। এতে ঋণ পরিশোধে এক বছরের গ্রেস পিরিয়ডসহ আড়াই বছর সময় পাবেন শিল্প মালিকরা। করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য গেলো বছরের এপ্রিল, মে ও জুন মাসের বেতন ভাতা দিতে সরকারের…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টায় এক জরুরি সভার আহ্বান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভার্চুয়াল এ সভায় যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষ বৃন্দ। এ দিকে, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ দ্বিতীয় দিনের মত রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সকাল ৯টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন…

Read More

করোনাকালীন সময় ২০২০ সালে প্রবাসী আয়ে শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ২০২১ সালে রেমিট্যান্স ৭ শতাংশ কমবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। প্রবাসী আয়ে রেকর্ড করা বাকি দুই দেশ মেক্সিকো আর পাকিস্তান। মহামারিতে ২০২০ সালের পুরোটাই বিপর্যস্ত ছিলো বিশ্ব অর্থনীতি। বন্ধ ছিলো আন্তর্জাতিক যোগাযোগ। বিভিন্ন দেশে প্রবাসী আয় ছিলো নিম্নমুখী। কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। ব্রিটিশ গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের রিপোর্ট বলছে, ২০২০ সালে প্রবাসী আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ, পাকিস্তান ও মেক্সিকো। প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ১৯শ’ ৮০ কোটি ডলার। যেখানে ২০১৯ সালে রেমিট্যান্স এসেছিলো ১৮শ’ ৪০ কোটি ডলার। গেলো…

Read More