একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। বঙ্গবন্ধু এয়ারবেজে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। জানা গেছে, বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন জয়শঙ্কর। এ দিন বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি বৈঠক করবেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সামনে রেখে ড. এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন। মোদীর সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা ও সমঝোতা স্মারক চূড়ান্ত করতেই তার এই সফর।
Author: jatvadmin
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম (হোসেন তৌফিক ইমাম)। বুধবার (০৩ মার্চ) রাত সোয়া ১টায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন এই রাজনীতিবিদ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এইচ টি ইমামের জন্ম ১৯৩৯ সালের ১৫ জানুয়ারি টাঙ্গাইল শহরে। বাবা তাফসির উদ্দীন আহমেদ বি এ বি এল ও মা তাহসিন খাতুন। বাবার চাকরি সূত্রে শৈশবে রাজশাহীতে অবস্থানের কারণে সেখানেই প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি। পরবর্তীকালে লেখাপড়া করেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও কলকাতায়। ১৯৫২ সালে ম্যাট্রিক পাস করেছেন ঢাকা কলেজিয়েট হাইস্কুল থেকে। এরপর ভর্তি হন পাবনা এডওয়ার্ড কলেজে। এখান থেকেই ১৯৫৪ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। এর পর ভর্তি হন…
মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি ও সংঘাতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বুধবার, যাকে জাতিসংঘ বর্ণনা করেছে সামরিক অভ্যুত্থানের পর ‘সবচেয়ে রক্তাক্ত দিন’ হিসেবে। এর মধ্যেই দেশটির গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা বৃহস্পতিবার নতুন করে বিক্ষোভে নামার অঙ্গীকার করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক মাস আগে মিয়ানমারের সেনাবাহিনী সে দেশের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই সেখানে বিক্ষোভ ও রক্তপাত ধারাবাহিকভাবে বাড়ছে। মঙ্গলবার দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলো মিয়ানমারের সামরিক বাহিনীকে সংযম দেখানোর আহ্বান জানানোর পরদিনই এক মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, বুধবার পুলিশ ও সৈন্যরা গুলি চালানোর আগে বিক্ষোভকারীদের সেভাবে সতর্কও করেনি। মং সংখ নামের…
রেলের একটি প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন না করায় গচ্চা যাচ্ছে ৪৬ কোটি টাকা। বাংলাদেশ রেলওয়ের গড়িমসির কারণে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি। জানা গেছে, ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ প্রকল্পটি ২০১৬ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন মেয়াদে বাস্তবায়নের কথা ছিল। নতুন করে আবারও ওই প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এতে ২০০ কোচ কিনতে ৪৬ কোটি ৬৬ লাখ টাকা বাড়তি গুণতে হবে সরকারকে। পুনর্গঠিত ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) দেখা যায়, প্রতিটি ক্যারেজের দর ধরা হয়েছে ৬ কোটি ৫৯ লাখ ৪৮ হাজার টাকা, যা আগের ডিপিপিতে ছিল ৬ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা। পূর্বের ডিপিপির তুলনায় পুনর্গঠিত ডিপিপিতে প্রতি…
শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো গ্রিসে। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টা নাগাদ রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পরই কয়েকটি ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে তা অনুভূত হয়েছে পার্শ্ববর্তী দেশ আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া, কসোভা ও মন্টেনিগ্রোতেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের এপিসেন্টার ছিল এলাসোনা শহর থেকে ২০ কিলোমিটার দূরে। তীব্র ভূমিকম্পের আঘাতের পর একাধিক শক্তিশালী আফটার শক অনুভূত হয়। ইআরটি স্টেস টেলিভিশনকে মধ্য গ্রিসে লারিসার এক বাসিন্দা জানান, তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প এটি।…
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসা ঠিকমতো করতে না পারায় তার পরিবারের পক্ষ থেকে সাজা স্থগিতের মেয়াদ আরও বাড়ানোর আবেদন করা হয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর এ আবেদন করা হয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বছরের ২৫ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের জন্য পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়। এর পর গত বছরের সেপ্টেম্বর মাসে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়। মুক্তির পর…
বিএনপির সমাবেশের কারণে বাসমালিকরা জ্বালাও-পোড়াওয়ের ভয়ে বাস চালানো বন্ধ করে দেয়। এতে সরকারের কোনো হাত নেই। বিএনপি লাঠিসোটা দিয়ে পুলিশকে পেটাচ্ছে এটি জনগণ দেখছে। এটিই বিএনপির রাজনীতি। বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির ধারা থেকে বের হয়ে আসতে পারেনি। বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পরিচিতিসভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে মিলে বিএনপির স্বাধীনতা দিবস পালন তামাশা ছাড়া কিছু নয়।সাম্প্রতিক নির্বাচনে বিএনপি দেখেছে তাদের কোনো ভোট নেই, জনভিত্তি নেই। তাই তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার পাঁয়তারা করছে। তিনি বলেন, অনেকেই উপকমিটিতে…
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন বন থেকে ট্যাংক বিধ্বংসী রকেট গোলা উদ্ধার করেছে বিজিবি। অভিযানকালে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট গোলা উদ্ধার করা হয়। বুধবার বেলা ১১টায় বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টিম সাতছড়ির গহীন অরণ্যে সীমান্তবর্তী পাহারের গর্তের ভেতর থেকে এ গোলা উদ্ধার করে। তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, গহীন জঙ্গলে গোলাবারুদ রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিপুল পরিমাণ গোলাবারুদের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এগুলো অনেক পুরোনো। তবে গোয়েন্দা তথ্য ছিল যে…
আফগানিস্তানে তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁরা গণমাধ্যমকর্মী ছিলেন। দেশটিতে গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে প্রায়ই হত্যার ঘটনা ঘটে। ওই তিন নারী যে টেলিভিশন চ্যানেলে কাজ করতেন, সেই চ্যানেল তাঁদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। খবর এএফপির। সন্ত্রাসী সংগঠন আইএসের স্থানীয় সহযোগী একটি সংগঠন ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেছে, ওই তিন সাংবাদিক আফগান সরকারের প্রতি অনুগত গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করছিলেন। তাই তাঁদের হত্যা করা হয়েছে। আফগানিস্তানে সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব, মানবাধিকারকর্মী ও বিচারকদের ওপর হামলা ও হত্যার ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। এতে অনেকে আত্মগোপন করতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ দেশ ছেড়েই পালাচ্ছেন। ওই তিন নারী স্থানীয় এনিকাস টিভিতে কাজ করতেন।…
এবার পবিত্র হজ পালন করতে হলে করোনাভাইরাসের টিকা নিতে হবে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। দেশটির একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এই তথ্য জানিয়েছে। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রীর স্বাক্ষর করা একটি পরিপত্রের উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে খবর প্রকাশ করেছে দেশটির ‘ওকাজ’ নামের সংবাদপত্র। খবরে বলা হয়, যাঁরা করোনার টিকা নেবেন, এবার শুধু তাঁরাই পবিত্র হজ পালন করতে পারবেন। পরিপত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, যাঁরা এবার পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে আসতে চান, তাঁদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক। ২০২১ সালে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে অনুমোদন (পারমিট) পাওয়ার ক্ষেত্রে করোনার টিকা…