পরমাণু বোমা বহনে সক্ষম দু’টি মার্কিন বি-৫২ বোমারু বিমান আবারও মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় ইসরায়েলি এফ-১৫ জঙ্গি বিমান মার্কিন বোমারু বিমান দু’টিকে সঙ্গ দিয়েছে। ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রবিবার প্রতিটি মার্কিন বোমারু বিমানকে চারটি করে ইসরায়েলি এফ-১৫ জঙ্গি বিমান স্কর্ট করে নিয়ে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বোমারু বিমানকে সঙ্গ দেয়ার এই ঘটনা মার্কিন সেনাবাহিনীর সঙ্গে তেল আবিবের কৌশলগত সহযোগিতার আরেকটি বড় প্রমাণ। মার্কিন বি-৫২ বিমান দু’টি সৌদি আরব ও কাতারের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় ওই দুই দেশের যুদ্ধবিমানও সেগুলোকে সঙ্গ দেয়। মার্কিন সেনাবাহিনী দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন…
Author: jatvadmin
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানকে মারধরের অভিযোগ উঠেছে। খিজির হায়াত বলেন, সোমবার বিকাল ৫টার দিকে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছিলেন। “সে সময় হঠাৎ করেই কাদের মির্জা ও তার ছোট ভাই শাহাদাত হোসেনসহ বেশ কয়েকজন এসে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে আমার পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলেন কাদের মির্জা। আমাকে বসুরহাট বাজারে আসতে নিষেধ করেন মির্জা।” তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।পাল্টা অভিযোগের তিনি বলেছেন, “খিজির হায়াত খানের লোকজন বসুরহাট বাজারের ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছে। তারা মুজিব শতবর্ষ উদযাপন…
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন অনুষ্ঠানে অশ্লীল নাচ-গান পরিবেশনার অভিযোগ উঠেছে। রবিবার রাণীশংকৈল থানা পুলিশের এ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য মো. ইয়াসিন আলী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার হোসেন মুন্না। তবে অশ্লীল নৃত্য চলাকালে অতিথিদের কেউ অনুষ্ঠানস্থলে ছিলেন না। জানা যায়, এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়। দুপুর ২টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও তা বিকাল গড়ালে মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। মুক্তিযোদ্ধারা চলে যাওয়ার পর বঙ্গবন্ধুর ছবিযুক্ত ব্যানারসংবলিত মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে অশ্লীল নাচ-গান পরিবেশনার অভিযোগ ওঠে…
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানকে মারধরের অভিযোগ উঠেছে। খিজির হায়াত বলেন, সোমবার বিকাল ৫টার দিকে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছিলেন। “সে সময় হঠাৎ করেই কাদের মির্জা ও তার ছোট ভাই শাহাদাত হোসেনসহ বেশ কয়েকজন এসে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে আমার পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলেন কাদের মির্জা। আমাকে বসুরহাট বাজারে আসতে নিষেধ করেন মির্জা।” তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।পাল্টা অভিযোগের তিনি বলেছেন, “খিজির হায়াত খানের লোকজন বসুরহাট বাজারের ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছে। তারা মুজিব শতবর্ষ উদযাপন…
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে আওয়ামী লীগের সাবেক নেত্রী ও অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানের মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক আগামী ২৬ এপ্রিল প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। গত বছরের ২৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ থেকে শারমিনকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালত থেকে জামিন পেয়ে তিনি মুক্তি লাভ করেন। সাবেক এ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে ২৩ জুলাই রাতে বিএসএমএমইউয়ের প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায়…
ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় প্রতিবন্ধী নারীকে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেয় বাসের হেলপার। ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার সকালে তাদের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান। গ্রেফতার দু’জন হলেন, বাসের চালক সবুজ মিয়া (৪০) এবং হেলপার হাসান (২২)। ওই বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে। তিনি বলেন, কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়েছে।বিকেলে কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।…
বাংলাদেশ ও ভারতের সীমান্তে ফেনী নদীর ওপর মৈত্রী সেতু উদ্বোধন করা হবে আজ মঙ্গলবার (৯ মার্চ)। আজ দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সেতুর উদ্বোধন করবেন। বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম কোনো নদী সেতু উদ্বোধন হতে যাচ্ছে। ফেনী নদীতে এই সেতুর নাম রাখা হয়েছে করা হয়েছে ‘মৈত্রী সেতু’। দুই দেশের প্রধানমন্ত্রী এই সেতু উদ্বোধন করবেন। একইসঙ্গে দুই দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ফেনী সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ৯ কিলোমিটার। এটা রামগড়ের সঙ্গে ভারতের ত্রিপুরার সাবরুমে যুক্ত হয়েছে। ১৩৩ কোটি টাকা ব্যয়ে ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন এই…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী পোশাকের কারণে নতুন করে আলোচনায় এলেন। জিম হোক বা ডিনার ডেট- খাটো পোশাক জাহ্নবীর বেশ পছন্দের। এবার ন্যুড ড্রেসে ভাইরাল হলেন তিনি। পোশাকটি একেবারে গায়ের সঙ্গে মিশে গেছে। স্কিন কালারের পোশাকটি নজর কাড়ছে সবার। মুম্বাইতেই তার এই ছবি উঠেছে। নিজের গাড়ি থেকে নেমে কোথাও যাচ্ছেন জাহ্নবী। এই পোশাকের সঙ্গে তার হাতে রয়েছে কালো রঙের একটি ব্যাগ ও সাদা স্নিকার। মুখে সামান্য মেকআপ আর খোলা চুল। সেই ছবিতেই এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে ভক্তদের পছন্দের তালিকায় আছেন তিনি। মায়ের পথ ধরেই পথ চলছেন তিনি। মায়ের হাত ধরে যাত্রা করেছিলেন। তবে তার অভিষেকটা দেখে যেতে…
চট্টগ্রাম শহরে ফ্ল্যাট ও প্লটের মালিক তিনি। সীতাকুণ্ডে জমি আছে, রয়েছে ব্যক্তিগত গাড়ি। আয় করেছেন কোটি টাকা। গোলজার বেগম নামের এক নারীর এই সফলতার পেছনে রয়েছে তাঁর পুলিশ কর্মকর্তা স্বামী। নাম মো. নওয়াব আলী। তিনি এখন ঢাকায় সিআইডির উপপরিদর্শক (এসআই) পদে আছেন। নওয়াব আলীর নামেও ফ্ল্যাট ও জমি আছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে এসেছে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে তাঁরা অর্জন করেছেন ১ কোটি ৩৮ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ। দুদক সূত্র জানায়, ১৯৯২ সালে কনস্টেবল পদে যোগ দেন নওয়াব আলী। দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকার মালিক সাজিয়েছেন স্ত্রী গোলজারকে। মাছ চাষ থেকে ১ কোটি ১০ লাখ আয় টাকা করেছেন…
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের সরকারি অনুদান প্রদান করার উদ্যোগ নেওয়া হলেও তা ১০ হাজার টাকা করে নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ মার্চ) এ নিয়ে এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় গুজব বিষয়ক সতর্কীকরণ করেছে। এতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা-২০২০ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অনলাইনে (www.shed.gov.bd) আবেদন আহ্বান করা হয়েছে। গত রোববার (৭ মার্চ) আবেদনের গ্রহণের শেষ দিন ছিল। কিন্তু কর্তৃপক্ষ আবেদনের সময় ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে। আবেদন যাচাই-বাছাই করে সীমিত সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হবে। ‘প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে- এ রকমের একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা…