Author: jatvadmin

পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার কুমারপাড়া-বাবুপাড়ায়। এ ঘটনায় নিহতের পুত্রবধূ ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, নিহত নারীর নাম যমুনা পাল। গ্রেফতার দু’জন হলেন- যমুনা পালের পুত্রবধূ পলি রানী পাল ও তার কথিত প্রেমিক মেহেদী হাসান। মেহেদি সদর উপজেলার গোবরাতলা মহিপুরের গুলজার হোসেনের ছেলে। বুধবার রাতে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শাশুড়ি যমুনা পালকে গলাকেটে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পুত্রবধূ পলি রানী পাল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরকীয়া দেখে ফেলায় এ হত্যার…

Read More

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্ত কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর নির্যাতনের বর্ণনা দিয়ে হেফাজতে নিবারণ আইনে মামলার আবেদন করেছেন। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি মামলাটি করেন। মামলার আরজিতে বাদী বলেন, “গত বছরের ২ মে বিকেল সাড়ে ৫টায় বাসার কলিং বেলে আমার ঘুম ভাঙে। দরজা খুলতেই অপরিচিত একজন লোক আমাকে বলে, ‘দরজা খোলেন না কেন?’ এরপর বলেন, ‘পরনের লুঙ্গি খুলে প্যান্ট পরে নেন এবং সঙ্গে একটা ভালো শার্ট পরেন।’ তখন আমি তাদের পরিচয় জিজ্ঞেস করলে, তারা আমাকে পরিচয় দেয় নাই। তাদের আলাপ-আলোচনায় তাদের একজনকে জসিম বলে ডাকতে শুনি। সবাই ঘরে ঢুকেই তল্লাশি শুরু করেন।…

Read More

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, বসুরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মেয়াদ গতকাল বুধবার রাত ১২টায় শেষ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে ১৪৪ ধারা জারি না করে প্রশাসনের পক্ষ থেকে বসুরহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা এবং টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে জন্য মোতায়েন করা হয়েছে ৩০০ পুলিশ (১০০ জন করে পর্যায়ক্রমে) এবং ১৬ জন র‌্যাব সদস্য। জেলা পুলিশের পাশাপাশি রাঙামাটি থেকে আনা হয়েছে ২০০ জন পুলিশ সদস্য। রয়েছেন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আজ বৃহস্পতিবার সকাল থেকে বসুরহাটের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। বসুরহাটে থাকা…

Read More

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অংশ নিতে করোনা নেগেটিভ সনদ লাগবে বুধবার (১০ মার্চ) সচিবালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভা শেষে কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী ধারাবাহিকভাবে অনুষ্ঠান আয়োজন হবে। অনুষ্ঠানস্থলে নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক উপ-কমিটি নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘অনুষ্ঠানে কোভিড-১৯ মহামারির কারণে সরকারের নেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হলো।…

Read More

তামাকপণ্যে সুনির্দিষ্ট করারোপসহ মূল্যবৃদ্ধির দাবি জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মা। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট সভায় এই দাবি জানিয়েছে গণমাধ্যম কর্মীদের সংগঠনটি। সভায় আত্মার পক্ষ থেকে জানানো হয়, দাবি বাস্তবায়ন করা হলে প্রায় আট লাখ অকাল মৃত্যু রোধ হবে এবং তিন হাজার ৪০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে। সাম্প্রতিক বছরগুলোতে সিগারেটের ব্যবহার তুলনামূলকভাবে প্রায় একই রকম রয়েছে। করের ভিত্তি এবং করহার খুবই কম হওয়ায় সিগারেট, বিড়ি এবং ধোঁয়াবিহীন তামাকপণ্য (জর্দা ও গুল) অধিক সহজলভ্য থেকে যাচ্ছে। দেশের বর্তমান তামাক কর অত্যন্ত জটিল, যা মূল্যবৃদ্ধির মাধ্যমে তামাক ব্যবহার নিরুৎসাহিতকরণে যথেষ্ট নয়। ফলে বিদ্যমান তামাক কর ব্যবস্থা প্রধানমন্ত্রীর…

Read More

‘তুমি আছো তুমি নেই’ ছবির মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে দীঘির। চলচ্চিত্রে দারুণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। দীর্ঘ বিরতির পর এবার নায়িকা হিসেবে অভিনয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীঘি জানিয়েছেন আগামী ৫ বছরে তিনি নিজেকে একজন পরিপক্ক ও ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চান। তিনি নায়িকা হতে চান না। কয়েকজন অপছন্দের অভিনেতার নাম জানতে চাইলে দীঘি প্রথমেই বলেন হিরো আলমের কথা। দীঘি বলেন, ওকে অভিনেতা বলা যায় না। ওকে অভিনেতা হিসেবে ধরিও না। নামের আগে হিরো শব্দটা যুক্ত করে রেখেছে। আসলে আমি এ বিষয়ে কথাই বলতে চাই না। আমি অপছন্দ কাউকে করবো না।…

Read More

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার (Earl R. Miller) আজ রেলভবনে রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন এমপি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়েতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগীতা করতে পারে সে-সব বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে রেলপথ মন্ত্রী যুক্তরাষ্ট্রের তৈরী চল্লিশটি (৪০) ব্রডগেজ লোকোমোটিভ বিষয়ে উল্লেখ করেন। তিনি জানান, পাঁচটি লটে চল্লিশটি লোকোমোটিভ আসবে ইতোমধ্যে প্রথম লটের আটটি বাংলাদেশে চলে এসেছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম যে একশতটি লোকোমোটিভ বাংলাদেশে সরবরাহ করবে সেগুলোও আমেরিকার একই কোম্পানী প্রগ্রেস রেল যন্ত্রপাতি সরবরাহ করবে। এ সব লোকোমোটিভ চালানোর জন্য দক্ষ জনবল তৈরীর জন্য প্রশিক্ষনের ব্যবস্থা নেয়া সহ এসবের যন্ত্রাংশ যাতে…

Read More

করোনাভাইরাসের হানায় লণ্ডভণ্ড ব্রাজিল। দেশটির বেশিরভাগ শহরের হাসপাতালগুলো করোনা রোগীর চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদনে নিশ্চিত করে ফিয়োক্রুজ ইনস্টিটিউট। রিও ডি জেনেরিও ভিত্তিক ইনস্টিটিউট বলছে, ব্রাজিলে ২৭টি রাজ্যের ২৫টির রাজধানীতে ৮০ শতাংশের বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড খালি নেই। ফিয়োক্রুজ ইনস্টিটিউটটির প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের ১৫টি রাজ্যের রাজধানীতে আইসিইউ রয়েছে, যা রিও ডি জেনেরিও, ব্রাসিলিয়া এবং সাও পাওলোসহ ৯০ শতাংশ বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন। তবে পোর্তো আলেগ্রে এবং ক্যাম্পো গ্র্যান্ডে এই দুটি শহরের আইসিইউগুলোর ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে। মঙ্গলবারেও ব্রাজিলে করোনায় ১ হাজার ৯৭২ জন মারা গেছে। করোনায় এখন পর্যন্ত ২ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ…

Read More

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আজ বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের (বাদল) অনুসারীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘোষণা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। এর আগেও গত ২২ ফেব্রুয়ারি দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সকাল সাড়ে আটটার দিকে ইউএনও মো. জিয়াউল হক মীর প্রথম আলোকে…

Read More

আলোচিত মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে পাপুলের শূন্য হওয়া আসনে (লক্ষ্মীপুর-২) উপনির্বাচনে নৌকার প্রার্থী হওয়ার দৌড়ে আছেন আওয়ামী লীগ-যুবলীগের অন্তত ১৬ নেতা। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন মনোনয়নপ্রত্যাশী নেতা ও তাঁদের অনুসারীরা। আওয়ামী লীগ গত শুক্রবার এই আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। গত সোমবার পর্যন্ত ১৬ জন মনোনয়নপত্র কিনেছেন। আজ বুধবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম এক্স শাহীন অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদুল বাকীন ভূঁইয়া, কেন্দ্রীয় যুবলীগের…

Read More