Author: jatvadmin

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে খুলনার ৫টি উপজেলার ৩৩ ইউনিয়নে দলের সম্ভাব্য ১৭০ মনোনয়ন প্রত্যাশীর তালিকা কেন্দ্রে জমা দিয়েছে খুলনা জেলা আওয়ামী লীগ। তবে মনোনয়ন তালিকায় বিগত নির্বাচনের একাধিক বিদ্রোহী প্রার্থীর নাম রয়েছে। তালিকায় স্থান পেয়েছেন জেলা পরিষদে নির্বাচিত একাধিক সদস্যও। ফলে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের কেন্দ্রীয় নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। দলটির একাধিক জেলা নেতা বলেছেন, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্পষ্ট করে বিদ্রোহী প্রার্থীদের তালিকায় স্থান না দিতে নির্দেশ দিয়েছেন। জেলা কমিটিতেও বিষয়টি আলোচনা হয়েছে। তারপরও তালিকায় বিদ্রোহীদের রাখা হয়েছে। আবার তথ্য গোপন করে জেলা পরিষদে নির্বাচিত অনেক সদস্যই আবার চেয়ারম্যান প্রার্থী হতে চেয়েছেন। আজ…

Read More

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচনে সভাপতি পদসহ ৮টি পদে জয়ী হয়েছে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে, সম্পাদক পদসহ বাকি ৬টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। সভাপতি পদে সাদা প্যানেলের আবদুল মতিন খসরু ২ হাজার ৯৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. ফজলুর রহমান পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট। সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ৩ হাজার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের মো. আবদুল আলিম মিয়া জুয়েল পেয়েছেন ২ হাজার ২০৪ ভোট। বুধবার ও বৃহস্পতিবার (১০ ও ১১ মার্চ) দেশের সর্বোচ্চ আদালতের…

Read More

সাবেক স্বামীর মামলায় গ্রেফতার মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে আদালতে তোলা হয়েছে। শুক্রবার বিকালে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে হাজিরা করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য স্বর্ণাকে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে বলে মোহাম্মদ থানা সূত্র জানিয়েছে। এর আগে, নিত্য নতুন প্রতারণার মাধ্যমে সাবেক স্বামীর কাছ থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়া স্বর্ণাকে গ্রেফতার করে পুলিশ। গবিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল। রুমানার সাবেক স্বামী সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েল দাবি করেছেন, ‌‘আমার খালাতো ভাইয়ের মাধ্যমকে তার সঙ্গে পরিচয় হয়। পরিচয় হওয়ার এক পর্যায়ে…

Read More

গাইবান্ধার  সাদুল্লাপুরে রোকসানা খাতুন (২৩) নামে গৃহবধূকে চার দিনের নবজাতক মেয়ে কন্যা সহ তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।   এ ঘটনায় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থল থেকে পুলিশ নবজাতকসহ ওই মাকে উদ্ধার করে। তবুও পাষন্ড স্বামী তার  ঘরে থাকতে না দিলে সে বাধ্য হয়েছেন গৃহবধূ রোকসানা খাতুন বাবার বাড়ি যেতে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার  নলডাঙ্গা ইউনিয়নের ঘোমামারা গ্রামের স্বামীর বাড়ির উঠান থেকে নবজাতক ও গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী ও গৃহবধূ রোকসানার পরিবার জানায়, গত এক বছর আগে ঘোড়ামারা গ্রামের মহব্বর আলীর ছেলে রাজু মিয়ার সঙ্গে বিয়ে হয় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া গ্রামের লুৎফর মিয়ার মেয়ে রোকসানা…

Read More

এলডিসি থেকে উন্নয়শীল দেশের উত্তরণ ঘটলে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশ যে সকল সমস্যার মুখোমুখি হবে, তা সমাধানে আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্থাপিত কর্মপরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করে কমিটি। এছাড়া রাষ্ট্রদূতদের নেতৃত্বে পৃথিবীর যে কোন একটি বা দুটি দেশে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে অনাবাদি জমি চাষাবাদের বিষয়ে পাইলট প্রকল্প গ্রহনের সুপারিশ করা হয়। সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এ আশঙ্কা ও এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। পররাষ্ট্র…

Read More

ভুল বোঝাবুঝি, দীর্ঘদিনের কলহ, অতঃপর ভিডিও কলে এসে আত্মহত্রা করে স্বর্ণা সরকার নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী। ঘটনা রাজধানীর শনির আখড়া এলাকার। তবে পরিবারের অভিযোগ, ছেলেবন্ধুর প্ররোচনায় মেয়েটি আত্মহত্যা করেছে। গত ২৬ ফেব্রুয়ারির এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। স্বর্ণা সরকার, রাজধানীর শনির আখড়া এলাকার বর্ণমালা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে জয়ন্ত নামের এক ছেলে সঙ্গে। তবে, সেই সম্পর্ক বেশিদিন টিকেনি। ২০১৯ সালে স্বর্ণার বন্ধুত্ব হয় সঞ্জিত নামের আরেক ছেলের সাথে। স্বর্ণার নতুন সম্পর্কে ক্ষুব্ধ হয়ে জয়ন্ত তাদের ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ ছবি দেখে সঞ্জিতের…

Read More

‘অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেওয়া যাবে না’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১০ মার্চ) বিকেলে জয়পুরহাট জেলার কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ ময়দানে আয়োজিত এ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‌‌‌‘রাজনীতি একটি মহান ব্রত এবং দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ ও ত্যাগ স্বীকার করেছেন এমন নেতারাই এখন নেতৃত্বে আসবেন। অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেওয়া যাবে না। ’ বিএনপির ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন প্রসঙ্গে ড. হাছান বলেন, ‘জনগণের ওপর বিএনপির আস্থা নেই। সেজন্য জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে ইউপি নির্বাচনে…

Read More

আগামী বাজেট দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ ও রাজস্ব বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ জানিয়েছেন শতবর্ষী চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এসব প্রস্তাবনা তুলে ধরেন। সভায় প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। চেম্বার সভাপতি আয়কর সীমা ৪ লাখে উন্নীত করা, আয়কর ভ্যাট ও শুল্ক মামলার জন্য চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের আহ্বান জানান। তিনি আয়কর অধ্যাদেশ, কর, অর্থ সংক্রান্ত বিভিন্ন আইন, লোকাল এলসি, ভোগ্যপণ্য আমদানি, উৎসে কর, শিল্পগ্রুপের…

Read More

হাটহাজারীর মারকাজুল কোরআন ইসলামি একাডেমি মাদরাসায় মো. ইয়াসিন ফরহাদ (৭) নামে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বিষয়টি নজরে আনার পর বৃহস্পতিবার (১১ মার্চ) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন। রোববারের মধ্যে প্রশাসনকে এ বিষয়ে হাইকোর্টকে জানাতে হবে। বিষয়টি নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। পরে তিনি জানান, আদালতের নজরে আনার পর ওই ঘটনার সার্বিক বিষয়ে রোববারের মধ্যে জানতে চান হাইকোর্ট। ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ কী ব্যবস্থা নেওয়া হয়েছে, শিশুর চিকিৎসাসেবা ও নিরাপত্তায় ব্যবস্থা…

Read More

উপবৃত্তির পাশাপাশি এবার সরকার থেকে টিউশন ফিও পাবে শিক্ষার্থীরা। এ জন্য দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীর কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। ১৮ মার্চ থেকে আবেদন করতে পারবে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই সহায়তা দেবে সরকার। গত মঙ্গলবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে এই আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপবৃত্তি পাওয়া সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সুবিধা দেওয়া হবে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা পাওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় আসতে হবে। উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত হতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ১৮ মার্চের…

Read More