ফের পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তোপ দাগলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার অভিযোগ, মেয়ে মরিয়ম নওয়াজের ওপর প্রাণঘাতী হামলা হতে পারে। আর এমনটা হলে, দায়ী হবেন ইমরান খান ও পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষকর্তারা। করোনা মহামারী থেকে শুরু করে সন্ত্রাসবাদ ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়ছে দেশটির ওপর। সব মিলিয়ে রীতিমতো বেকায়দায় পড়ে মরিয়া ইমরান খানের প্রশাসন ও পাকিস্তান সেনাবাহিনী। গণতন্ত্রের আড়ালে দেশটিতে সরকার চালাচ্ছে সেনাবাহিনী তা সবার জানা। এমন পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলার আশঙ্কা বাড়ছে। কারণ, বরাবরই গণতান্ত্রিক সরকারের কাজে ‘সর্বশক্তিমান’ সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরোধিতা করে আসছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কার্যত তার নেতৃত্বেই ইমরান সরকারকে গদিচ্যুত করার চেষ্টা চালাচ্ছে ১১টি…
Author: jatvadmin
সুজান খান, বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশানের প্রাক্তন স্ত্রী। বিচ্ছেদের মাধ্যমে দীর্ঘ ১৪ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন এই দম্পতি। এবার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সুজান খান। ‘বিগ বস’ রিয়েলিটি শো খ্যাত আলি গনির ভাই আর্সলান গনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই ইন্টেরিয়র ও ফ্যাশন ডিজাইনার। খবর পিংকভিলা ডটকমের। আর্সলান পেশায় অভিনেতা। গত ছয় মাসের বেশি সময় ধরে সুজানের সঙ্গে তার পরিচয়। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “টেলিভিশন জগতের একজন বন্ধুর মাধ্যমে তাদের পরিচয়। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। তাদের চলাফেরা দেখে মনে হচ্ছে তাদের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে একটু বেশি। টিভি জগতে তাদের বন্ধুদের সঙ্গে প্রায়ই ঘুরতে…
দুই বছর আগে কেবল ‘অনুমানের’ ওপর ভিত্তি করে ৮৮০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। খেলার মাঠ, পার্ক, পদচারী–সেতুসহ বিভিন্ন নাগরিক সুবিধা বাড়ানোর এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করতে গিয়ে দেখা যাচ্ছে, আসলে পরিকল্পনাই ঠিকমতো হয়নি। অথচ এরই মধ্যে প্রকল্প–সংশ্লিষ্ট ব্যক্তিদের বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা দিতেই খরচ হয়ে গেছে ৪ কোটি ৮৫ লাখ টাকা। ‘ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্ট’ নামের এ প্রকল্প নেওয়া হয়েছিল অপেক্ষাকৃত পিছিয়ে থাকা রাজধানীর কামরাঙ্গীরচর, খিলগাঁও, লালবাগ ও সূত্রাপুর এলাকার জন্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা বলছেন, প্রকল্পের আওতায় ঢাকার পিছিয়ে থাকা ওই চার এলাকায় তিনটি খেলার মাঠ, আটটি শৌচাগার, নয়টি…
পাঁচ শতাধিক বন্দির জন্য চিকিৎসক রয়েছেন মাত্র একজন। স্বাভাবিক কোনো রোগবালাই হলে একজন চিকিৎসকই দেন চিকিৎসাসেবা।আর কোনো কারাবন্দি বেশি অসুস্থ হলে, তাকে নিয়ে নিতে হয় হাসপাতালে। চুয়াডাঙ্গা জেলা কারাগারে চিকিৎসক সংকটের পাশাপশি রয়েছে ওষুধের স্বল্পতাও। তবে কারা কর্তৃপক্ষ বলছে, স্বল্পসংখ্যক বন্দির জন্য এ চিকিৎসাসেবা সন্তোষজনক। মেডিক্যাল অফিসারের পাশাপাশি কারাগারে সার্বক্ষণিক একজন ফার্মাসিস্ট দায়িত্ব পালন করেন। কোনো বন্দি বেশি অসুস্থ হলে তাকে নেওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। অসুস্থ বন্দিদের বিশেষ নজরে রাখা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, রোববার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দির সংখ্যা ৪৯১ জন। গড়ে মোট পাঁচ শতাধিক বন্দি এ কারাগারে থাকেন। এতো বন্দির জন্য চিকিৎসক রয়েছেন মাত্র…
করোনারভাইরাস মহামারি চলাকালীন বন্ধ হয়ে যাওয়া নিজস্ব সংস্কৃতির প্রতি সমর্থনের আহ্বানে ‘ফরাসি অস্কার’ খ্যাত ‘সিজার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে নগ্ন হয়ে প্রতিবাদ করেছেন দেশটির অভিনেত্রী করিনে মাসিয়েরো। মূলত, সরকারের প্রতি নিজেদের সংস্কৃতি রক্ষার দাবি ছিল তার। প্রতিবাদের অংশ হিসেবে তিনি রক্তের দাগযুক্ত একটি গাধার পোশাক পরেন। গতকাল শুক্রবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে ৫৭ বছর বয়সী এ অভিনেত্রীকে সেরা পোশাক-পরিচ্ছদ ক্যাটাগরিতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে তিনি যে পোশাক পরেছিলেন, সেটির সামনের অংশে লেখা ছিল- ‘সংস্কৃতি নেই তো ভবিষ্যতও নেই’। পরে যখন তাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয়, তিনি একটি গাধার চেহারার পোশাক পরে মঞ্চে উঠে পড়েন। পোশাকে রক্তের…
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ৭৫৮ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করা হবে। শনিবার (১৩ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে শ্বেতপত্র প্রকাশ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে উপাচার্যবিরোধী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ। পরিষদের আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, ‘নাজমুল আহসান কলিমউল্লাহ এই বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে যোগদানের পর থেকে প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি করেছেন। যেসব দুর্নীতির ডকুমেন্ট আমাদের কাছে আছে শুধু সেগুলো প্রকাশ করা হচ্ছে। এগুলো তার দুর্নীতির খণ্ডিত অংশ, সামনে আরও তালিকা প্রকাশ করা হবে।’ শ্বেতপত্রে অন্তর্ভুক্ত উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, উপাচার্য ইউজিসির নির্দেশনা…
সময়টা ভাল যাচ্ছে না চীনা ধনকুবের জ্যাক মা’র। গত কয়েক মাসে সেভাবে জনসমক্ষে দেখা যায়নি তাকে। পাশাপাশি তার সংস্থা আলিবাবা’র অধীনে থাকা ছোট সংস্থা ‘অ্যান্ট গ্রুপ কো’র লাগাম টেনে ধরেছিল চীনা প্রশাসন। আর এবার জানা গেছে, প্রায় ১০০ কোটি মার্কিন ডলার জরিমানা করা হতে পারে জ্যাক মা’র সংস্থাকে। চীনের বাণিজ্যে একাধিপাত্য বিস্তার করে একচেটিয়া ব্যবসা করার অভিযোগ আনা হয়েছে আলিবাবার বিরুদ্ধে। প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে চিপ নির্মাতা সংস্থা কোয়ালকমের বিরুদ্ধেও এমনই অভিযোগ এনেছিল বেইজিং। তাদের জরিমানা করা হয়েছিল ৯৭ কোটি মার্কিন ডলার। সেই হিসেবে তাদের চেয়েও বেশি জরিমানা হতে চলেছে চীনের সবচেয়ে বড় অনলাইন শপিং পোর্টালের। গত বছরের অক্টোবরে…
করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে থাকায় পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩০ মার্চ খোলার কথা। আর বিশ্ববিদ্যালয় খোলার কথা ২৪ মে এবং হলগুলো খোলার কথা রয়েছে ১৭ মে থেকে। গত এক বছরে যে পর্যবেক্ষণ করেছি, আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবকসহ সবার স্বাস্থ্য ঝুঁকি, সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা সিদ্ধান্ত নেব। কাজেই আমরা পর্যবেক্ষণ করছি।’ এদিকে গতকাল সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক সংবাদ…
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনীর ওপর ভিত্তি করে নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’। এটিএন এন্টারটেইনমেন্টের উদ্যোগে এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মার্চ) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজকাহন হলে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। সঙ্গীতশিল্পী অনন্য রুমা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভার্চ্যুয়ালি মহরত অনুষ্ঠানের উদ্বোধন করেন। মহরত অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। এছাড়াও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মহরত অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’ শিরোনামের এই চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমাদের প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা। বঙ্গবন্ধুকন্যার জীবনের বিভিন্ন দিক…
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। বিএনপিকে এ নিয়ে দাবি-দাওয়া পেশ করতে হবে।বিএনপির নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে ও খালেদা জিয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া বলেছিলেন ‘পাগল এবং শিশুছাড়া কেউ নিরপেক্ষ নয়, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অবান্তর। ’ শুক্রবার (১২ মার্চ) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জনরায় মেনে নেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে। বিএনপির উদ্দেশ্যহীন এবং ভুল রাজনীতিতে কর্মীরাই এখন তাদের নেতাদের ওপর ক্ষুব্ধ। বিএনপির আন্দোলনের রঙ-রূপ এদেশের মানুষের অজানা নয়।…