করোনাকালে দুর্দশায় দিন কাটাচ্ছেন বিশ্বের সব প্রান্তের মানুষ। তবে তাঁদের মধ্যে নেই মার্কিন ধনকুবেররা। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ২০২০ সালেই দেশটির প্রযুক্তি খাতের ৯ শীর্ষ ধনীর সম্পদ ৩৬ হাজার কোটি ডলারের বেশি বেড়েছে। করোনাকালে ধনীদের তালিকার শীর্ষে ওঠেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। পরে তাঁকে চ্যালেঞ্জ জানান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। গত বছর তাঁর মোট সম্পদ অন্তত পাঁচ গুণ হয়েছে। এদিকে ফেসবুকের মার্ক জাকারবার্গ যোগ দিয়েছেন ১০ হাজার কোটি ডলার ক্লাবে। আর গুগলের দুই সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনের মোট সম্পদ বৃদ্ধির পরিমাণ ৬ হাজার ৫০০ কোটি ডলার। অ্যাপলের বাজারমূল্য ২ লাখ কোটি ডলার…
Author: jatvadmin
বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক জেনারেল ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা মাসিক সাকুল্যে দুই লাখ টাকা বেতন পাবেন। অন্যান্য কোনো সুযোগ-সুবিধা দেওয়া হবে না। এই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ ব্যাংক আবার প্রকাশ করেছে। পিএসসিসহ লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল সমমর্যাদার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার পদে আবেদন করতে পারবেন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। যোগ্য প্রার্থীদের ৩১ মার্চের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টসহ সিভি পাঠাতে হবে ‘মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০’ ঠিকানায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ মডেলের দুই প্লেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ নামে এই দুই প্লেন উদ্বোধন করেন তিনি। প্লেন দুটি উদ্বোধন করে বিমানের সেবা বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লেন দুটি উদ্বোধন উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি ভবনে অনুষ্ঠানের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেখান থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রণালয়ের সচিব এম মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান,…
বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে টাকা রেখে আটকে গেছে বাংলাদেশ কমার্স ব্যাংক। এসব প্রতিষ্ঠান থেকে মূল টাকা তো ফেরত আসছেই না, আবার সময়মতো সুদও পাওয়া যাচ্ছে না। এ রকম দুরবস্থার মধ্যেও রিলায়েন্স ফাইন্যান্সে নতুনভাবে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে ব্যাংকটি। সব মিলিয়ে বর্তমানে সাতটি আর্থিক প্রতিষ্ঠানে কমার্স ব্যাংকের ৭০৯ কোটি টাকা আটকে গেছে। এসব প্রতিষ্ঠানের কাছে সুদ পাওনা রয়েছে আরও ৫০ কোটি টাকা। এর মধ্যে বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের সংশ্লিষ্টতা ছিল, এমন প্রতিষ্ঠানের ঋণই ৬৮৯ কোটি টাকা। এভাবে ভুল পথে পরিচালনার কারণে তিন বছর ধরে লোকসান গুনছে কমার্স ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে এসব অনিয়মের বিষয় উঠে এসেছে।…
নৌকার পক্ষে কাজ করায় মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ নেতার বসতঘরসহ ৪টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। এসময় তাদের বাঁধা দিলে আওয়ামী লীগ নেতাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদেরকে উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বোমা বিস্ফরন ঘটিয়ে এ হামলা চালানো হয়। এ হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠুর কর্মী সমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে ভূক্তভোগী পরিবার জানান।…
সম্প্রতি আল-জাজিরায় “অল দা প্রাইম মিনিষ্টার ম্যান” শীর্ষক বিতর্কিত প্রতিবেদনে বিএনপি ও জামাত-শিবিরের লবিষ্ট বার্গম্যান এর Money in motion এর ম্যানেজার তথা শেয়ার হোলাডার জড়িত বলে অভিযোগ উঠেছে। তিনি ডঃ কামাল হোসেনের মেয়ে ব্যারিষ্টার সারা হোসেনের স্বামী। ডেভিড বার্গম্যান Money in motion অংশীদারিত্বের মালিকানার সূত্রে বিকাশেরও অন্যতম অংশিদার। ডেভিড বার্গম্যান সুইডেন থেকে প্রকাশিত “নেত্র নিউজের” বাংলা সংস্করণের সম্পাদক তাসনিম খলিলের সহায়তায় দেশ বিরোধী বিবিধ কার্যকলাপ বহুদিন থেকে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আল-জাজিরা কর্তৃক All the Prime Minister’s man শীর্ষক ডকুমেন্টারীটি সম্প্রচার করে। ষড়যন্ত্রের রূপরেখা দেশ বিরোধী এই ধরনের আন্তর্জাতিক প্রচারণায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। এই কার্যক্রমে Money in motion…
অশ্লীল কন্টেন্ট প্রচারের অভিযোগে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক আবারও নিষিদ্ধ করল পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির একটি আদালত টিকটক নিষিদ্ধের এই আদেশ দিয়েছেন। জানা গেছে, অশ্লীল কন্টেন্ট প্রচারের অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা করেছিলেন পাকিস্তানের এক ব্যক্তি। ওই মামলার প্রেক্ষিতেই পেশোয়ার হাইকোর্ট চীনা অ্যাপটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের প্রধানসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা জানিয়েছেন, পাকিস্তান সরকার ইতোমধ্যে টিকটককে তাদের প্ল্যাটফর্ম থেকে সবধরনের বেআইনি কন্টেন্ট সরিয়ে ফেলতে বলেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এসময় পাকিস্তানের প্রধান বিচারপতি কায়সার রশিদ খান বলেন, টিকটক দেশটির সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী অশ্লীলতা ছড়াচ্ছে। যতক্ষণ না তারা…
মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর লুকিয়ে থাকা রাজনীতিবিদরা ঘোষণা দিয়েছেন, সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলবে। তারা নিজেদের মিয়ানমারের বৈধ সরকার বলে দাবি করেছেন। লুকিয়ে থাকা রাজনীতিকদের নিয়ে গঠিত একটি কমিটির প্রধান মাহন উইন খিয়াং থান বলেছেন, ‘এটা জাতির জন্য সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত। তবে খুব তাড়াতাড়ি আলোর দেখা পাওয়া যাবে।’ একদল সংসদ সদস্যকে নিয়ে লুকিয়ে রয়েছেন খিয়াং থান, যারা গত মাসের অভ্যুত্থান মেনে নেননি। খবর বিবিসির। এনএলডির যে এমপিরা গ্রেফতার এড়াতে পেরেছেন, তারা পালিয়ে নতুন একটি গ্রুপ তৈরি করেছেন, যার নাম কমিটি ফর রিপ্রেজেন্টিং পাইডুংসু হলত্তু (সিআরপিএইচ), যার ভারপ্রাপ্ত প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন মাহন উইন খিয়াং থান। মিয়ানমারের বৈধ সরকার হিসেবে…
সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সকলের মাস্ক পরা নিশ্চিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি দিয়েছে সরকার। শনিবার (১৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের হার রোধের জন্য সর্বক্ষেত্রে সকলের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা প্রয়োজন। এমতাবস্থায় সকলের মাস্ক পরিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিং করার জন্য বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওদের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। সংক্রমণ পরিস্থিতি নিম্নগামী থেকে চলতি সপ্তাহে হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আবারও নানা আতঙ্ক তৈরি হয়েছে।…
সরকারি গুদামে চালের মজুত অস্বাভাবিক মাত্রায় কমেছে। এর নেতিবাচক প্রভাবে দামও বেড়েছে বাজারে। তবে মজুত বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে আমদানি চলছে। এরই মধ্যে একই ধারায় যুক্ত হয়েছে আরেক প্রধান খাদ্যশস্য গম। সরকারি গুদামে গমের মজুত লাখ টনের নিচে নেমেছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এখন সরকারের গুদামে মাত্র ৯৬ হাজার টন গমের মজুত রয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় এক-চতুর্থাংশের মতো। গত বছরের মার্চের শুরুতে সরকারের গুদামে তিন লাখ ৩৬ হাজার টন গম ছিল। এমন পরিস্থিতিতে বাজারে আটা-ময়দার দামও বেড়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এক বছরের ব্যবধানে বাজারে আটার দাম বেড়েছে ১১ শতাংশ। পাশাপাশি ময়দার দাম বেড়েছে সাড়ে…