২০২১-২০২২ সেশনে দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শুরু হয়েছে। আজ সকাল ১০টার পর থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচন আজ ও আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে মাঝখানে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘণ্টার বিরতি থাকবে। ১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৫১ জন। আর ভোটার রয়েছেন সাত হাজার ৭২১ জন আইনজীবী। নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, দুই সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা ও মো.…
Author: jatvadmin
দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৪১ টাকা কমেছে। মঙ্গলবার (৯ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১০ মার্চ) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে। চলতি বছরে একটানা তিন ধাপে স্বর্ণের দাম মোট কমলো ৫ হাজার ৫৪০ টাকা। সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয় চলতি বছরের ৩ মার্চ। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় নতুন দাম অনুযায়ী দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ১০৯ দশমিক ২০ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম…
কুয়েতে চার বছর দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী শহিদুল ইসলাম পাপুলসহ তার পরিবারের ছয় সদস্য ও দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং (অর্থপাচার) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২১ এপ্রিল ধার্য করেছেন আদালত। বুধবার (১০ মার্চ) সিআইডিতে তদন্তাধীন থাকা এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নতুন এই দিন ধার্য করেন। গত ২২ ডিসেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সহকারী পুলিশ সুপার (অর্গানাইজ ক্রাইম) আল আমিন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- পাপুলের শ্যালিকা জেসমিন…
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদার ও তার ৩৭ সহযোগীর বিরুদ্ধে আরও দশটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে পিকে হালদারের সহযোগী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোয়াজ্জেমসহ ৪৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুদক। মঙ্গলবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে দুদক প্রধান কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার। তিনি বলেন, পি কে হালদার ও তার ৩৭ সহযোগীর বিরুদ্ধে ১০টি পৃথক পৃথক মামলা অনুমোদন করা হয়েছে। ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই ১০টি মামলা করা হবে। একই সঙ্গে পি কে হালদারের ৩৩ সহযোগীর সম্পদ বিবরণীর নোটিশ জারি করার…
আগামী এপ্রিল, মে ও জুন মাস ঘিরে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কায় নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। তাই করোনা সংক্রমণ রোধে তিনটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে করোনা সংক্রান্ত আলোচনায় এ বিষয়গুলো উঠে এসেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদসচিব বলেন, প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন আমি সব জায়গায় বলছি আমরা খুব কমফোর্ট জোনে আছি এটা যেন চিন্তা না করি। হ্যাঁ, আমরা অনেক দেশ থেকে ভালো অবস্থায় আছি, কিন্তু এটা সম্পূর্ণ নিশ্চয়তা দেয় না যে আমরা একেবারে কমফোর্ট জোনে আছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তিনটা জিনিস বলেছেন আমরা যেন অবশ্যই মাস্ক ব্যবহার করি, যথা সম্ভব আমরা যেন…
মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলীয় দেশ নিরক্ষীয় গিনির একটি সামরিক ঘাঁটিতে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে ৩১ জনের মৃত্যুর কথা বলা হলেও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপের ভেতরে আরও অনেক মৃতদেহ খুঁজে পান বলে সোমবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার দেশটির বৃহত্তম শহর বাটায় একটি সামরিক ঘাঁটিতে ঘটা এসব বিস্ফোরণ অন্তত ৬১৫ জন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স মন্ত্রণালয়টির বরাত দিয়ে জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আগুন থেকে নকোয়ানটোমা সামরিক ঘাঁটিতে ওই বিস্ফোরণ ঘটা শুরু হয়। ভাইস প্রেসিডেন্ট তেওদোরো এঙ্গেমা ওবিয়াং মাঙ্গের উদ্ধৃতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যা ৯৮ জন বলে জানায়। প্রাথমিকভাবে যা হিসাব করা…
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২৮৭ ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন ও ৫ কেজি ৮৮৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করে বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে না পারলেও লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, টেকনাফের নাফ নদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে একটি ইয়াবার বড় চালান প্রবেশ করবে এমন তথ্যে আজ ভোররাতে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালালে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে গোলাগুলি থেমে গেলে ৩…
দুই মাস পর ফাঁস হওয়া ধর্ষণের একটি ভিডিও থেকে জানা গেল রংপুরের বদরগঞ্জের এক স্কুলছাত্রীর আত্মহত্যার কারণ। প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের সময় গোপনে বন্ধুকে দিয়ে ওই ভিডিও ধারণ করেছিল প্রতারক প্রেমিক। সেই ভিডিও অন্যদের হাতে চলে যাওয়ায় লজ্জা-অপমানে বিষপান করে দুই মাস আগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় মেয়েটি। জীবন দিয়েও ক্ষমা মেলেনি, প্রেমিক কর্তৃক ধর্ষণের সেই ভিডিও এখন হাতে হাতে ছড়িয়ে গেছে। এখন লোকলজ্জার ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভাগ্যাহত মেয়েটির মা। পুলিশ বলছে, মেয়েটি রংপুর মেডিক্যালে মারা গেছে। নিয়ম অনুযায়ী, এ ব্যাপারে রংপুর কোতোয়ালি থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা থাকলেও আর কোনো…
যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘৭৫ পরবর্তী বাংলাদেশে যত সরকার এসেছে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার প্রমাণ করেছেন তার সরকার নারী বান্ধব সরকার। আজ মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এসময় ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি তাদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী।’ এদেশের নারীরা নাকি অধিকার বঞ্চিত, বিএনপির এ কথার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকারের উদ্যোগ দেশ-বিদেশে…