Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, June 26
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের সব সময় ভয়ের মতো এক ধরনের ঘোরের মধ্যে কাটছে তার।
বাংলাদেশ

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের সব সময় ভয়ের মতো এক ধরনের ঘোরের মধ্যে কাটছে তার।

March 8, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ডান কানের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের ওই কানে অস্ত্রোপচার করাতে হবে। না করলে তাকে কৃত্রিম যন্ত্র ব্যবহার করে কানে শুনতে হবে। এ ছাড়া তার চোখের ছানির অস্ত্রোপচারও জরুরি হয়ে পড়েছে।

কিশোরের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিম তার স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন গতকাল রবিবার বিশ্লেষণ করে। এ ছাড়া কিশোরের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত পর্যায়ে অর্থাৎ ৮-১২ মাত্রায় রয়েছে। সেই সঙ্গে তার রক্তচাপও ওঠানামা করছে বলে শনাক্ত হয়েছে।

কিশোর যে হাসপাতালে আছেন সেখানকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক গণমাধ্যমকে জানান, কিশোর যে অবস্থায় হাসপাতালে এসেছিলেন তখনকার চেয়ে এখন (গতকাল সন্ধ্যার পর) অনেকটা ভালো। কিন্তু এখনো তিনি বিপর্যস্ত মানসিক অবস্থা কাটিয়ে উঠতে পারছেন না, যা তার রক্তচাপ ও ডায়াবেটিস স্বাভাবিক পর্যায়ে আসতে বাধাগ্রস্ত করছে। সব সময় ভয়ের মতো এক ধরনের ঘোরের মধ্যে কাটছে তার। কিশোরের চোখের ছানির কারণে স্বাভাবিক দৃষ্টিশক্তি লোপ পেয়েছে। ফলে অস্ত্রোপচারের মাধ্যমে ছানি অপসারণ করা জরুরি। আর কানের অস্ত্রোপচারও করা দরকার।

কিশোরের ভাই আহসান কবির জানান, ‘চিকিৎসকরা আমাদের কাছে কিশোরের ডান কানের অস্ত্রোপচারের বিষয়ে মতামত চেয়েছেন। আমরা সিদ্ধান্ত জানালে দু-এক দিনের মধ্যেই হয়তো তারা অস্ত্রোপচার করতে পারবেন। আর না করলে হিয়ারিং এইড ব্যবহার করতে হবে। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে চিকিৎসকদের জানাব। এ ছাড়া চোখের ছানির অস্ত্রোপচারটাও করাতে হবে বলে আমাদের জানিয়েছেন চিকিৎসকরা। তবে পায়ের ব্যথা কিছুটা কমছে। আমরা সবচেয়ে বেশি চাই আমার ভাইয়ের চিকিৎসা, তাকে মেন্টাল ট্রমা থেকে বের করে আনা এবং যতটা সম্ভব একটা স্বস্তির পরিবেশ ফিরিয়ে দেওয়া।

প্রসঙ্গত, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় প্রায় ১০ মাস কারাগারে আটক থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

June 26, 2026

গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক

June 26, 2026

শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা

June 26, 2026

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.