সোমবার, ১০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সুচিত্রা সেনকে নিয়ে শাহিদ মাহমুদ জঙ্গির নস্টালজিক গান

তানিয়া আক্তার ফারজানা
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৭:০৯ pm
সুচিত্রা সেনকে নিয়ে শাহিদ মাহমুদ জঙ্গির নস্টালজিক গান

টঙ্গী, গাজীপুর প্রতিনিধি-

তানিয়া আক্তার ফারজানা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনকে ঘিরে নতুন একটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার শাহিদ মাহমুদ জঙ্গি। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন পার্থিবো ব্যান্ডের ভোকাল আশফাকুল বারী রুমন। ‘সুচিত্রা সেন’ শিরোনামের গানটি ৭ আগস্ট, শুক্রবার রুমনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি পাওয়া যাচ্ছে।

জঙ্গির কাছে গানটি সুচিত্রা সেনের জীবনী তুলে ধরার চেয়ে তাঁর অভিনয়কে ঘিরে বাঙালির এক নস্টালজিক সময়কে ফিরে দেখার প্রয়াস। স্কুলজীবনে সুচিত্রা সেনকে ঘিরে মানুষের যে মুগ্ধতা ছিল, সেই স্মৃতি থেকেই গানটি লেখার ভাবনা আসে বলে জানান তিনি। জঙ্গি বলেন, তাঁদের স্কুলজীবনে সুচিত্রা সেন ছিলেন এক বিশাল ঘটনা। সৌন্দর্যের প্রতীক হিসেবে তাঁকে দেখা হতো। সে সময় পছন্দের মানুষকে চলচ্চিত্রের

অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে তুলনা করার চলও ছিল। সেই সময়ের স্মৃতি হঠাৎ মনে আসায় সুচিত্রা সেনকে নিয়ে গান লেখার ইচ্ছা তৈরি হয়। ১৯৭৭ সাল থেকে গান লিখছেন শাহিদ মাহমুদ জঙ্গি। দেশের বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীর জন্য তিনি গান লিখেছেন। সোলস, রেনেসাঁ ও এলআরবির মতো ব্যান্ডের জন্য তাঁর লেখা গান শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘সময় যেন কাটে না’ এবং ‘হৃদয় কাদা মাটির কোনো মূর্তি নয়’।

অন্যদিকে, রুমনের জন্য এই গানটি ছিল দীর্ঘদিনের একটি ইচ্ছাপূরণের সুযোগ। এর আগে জঙ্গির লেখা গান গাইলেও তাঁর কোনো গানে সুর করার সুযোগ হয়নি বলে জানান রুমন। রুমন জানান, এক রাতে জঙ্গি তাঁকে ফোন করে জানান, তাঁর জন্য একটি গান লিখেছেন। এরপর তিনি জঙ্গির বাসায় গিয়ে গানটির কথা পড়েন এবং প্রথম দেখাতেই তাঁর ভালো লেগে যায়। পরে গানটির একটি ডেমো তৈরি করে জঙ্গিকে শোনান। জঙ্গি সেটি পছন্দ করার পরই গানটি চূড়ান্তভাবে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!