সিটি কর্পোরেশনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন–২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন জনাব তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ ও যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
উদ্বোধনের মধ্য দিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন–২) এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আয়োজকরা আশা প্রকাশ করেন, এবারের আয়োজন অংশগ্রহণকারী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করবে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
রিপোর্ট: মোঃ মহিন উদ্দিন
গাজীপুর প্রতিনিধি