মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পর্যটক দিবসে উৎসবমুখর সাজেক র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পর্যটন সম্ভাবনা ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার আহ্বান

মোহাম্মদ দুলাল হোসেন রাঙ্গামাটি বাঘাইছরি প্রতিনিধি
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ am
২৮
পর্যটক দিবসে উৎসবমুখর সাজেক র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পর্যটন সম্ভাবনা ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার আহ্বান

কে এম দুলাল হোসেন, (রাঙামাটি) বাঘাইছড়ি প্রতিনিধি:

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নৈসর্গিক পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে সাজেকজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সাজেকের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করা, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু), জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ মামুন ও সুপন দেব বর্মন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. খাজা, সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী বাবুল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুর হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাজেক শুধু রাঙামাটি নয়, দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। এর প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পর্যটন অবকাঠামোর উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ানো গেলে সাজেকের পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে।

বিশ্ব পর্যটন দিবসের এ আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!