সোমবার, ১২ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ লিটন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৩ pm
৪১
কুমারখালীতে দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
ছবি: পুরস্কার বিতরণ শেষে আয়োজকদের সাথে বিজয়ীরা

কুষ্টিয়ার কুমারখালীতে শিশু-কিশোরদের সংগীতচর্চায় উৎসাহিত করা এবং তাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত দেশাত্মবোধক গান প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার  সকালে ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে প্রতিষ্ঠানটির দ্বিতীয় তলায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কুমারখালী-খোকসা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সরুজ আলী বিশ্বাসের সঞ্চালনা ও ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীর সভাপতি থেকে প্রধান অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাংবাদিক জাকের আলী শুভ, সাংবাদিক মোশারফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, চিকিৎসক, অভিভাবক ও বিজয়ী শিক্ষার্থীরা।

এ বিষয়ে একাধিক অভিভাবক বলেন, এ ধরনের সৃজনশীল আয়োজন শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সংগীতচর্চার প্রতি তাদের আগ্রহ বাড়ায় এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে সহায়তা করে। শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা প্রয়োজন বলে তারা মনে করেন।

প্রতিযোগিতায় বিজয়ীরা বলেন, নিয়মিত সংগীতচর্চার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তাদেরকে আরও অনুপ্রাণিত করে। নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি এ আয়োজন তাদের মনোবল বাড়িয়েছে এবং ভবিষ্যতে সংগীতচর্চা অব্যাহত রাখতে উৎসাহ জুগিয়েছে।

অনুষ্ঠানের আয়োজন ও ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী বলেন, দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার প্রদান করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে শিশুদের প্রতিভা বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ফ্যামিলি কেয়ার হাসপাতালের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, এ ধরনের আয়োজন একদিকে যেমন শিশুদের আত্মবিশ্বাসী করে তেমনি তাদেরকে দেশাত্মবোধক গানের চর্চায় আগ্রহী করে তুলবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মাসব্যাপী অনলাইনে ‘দেশাত্মবোধক’ গান প্রতিযোগিতা ‘বিজয়ের সুর-২০২৫’-এর আয়োজন করে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!