বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন: কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোহাম্মদ দুলাল হোসেন রাঙ্গামাটি বাঘাইছরি প্রতিনিধি
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ pm
১৪
বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন: কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

​কে এম দুলাল হোসেন রাঙ্গামাটি, বাঘাইছড়ি প্রতিনিধি:

​বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো ‘নজরুল বর্ষ’। এ উপলক্ষে আজ ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ক ও খ—দুই শাখায় বিভক্ত হয়ে শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা আবৃত্তি করে এবং চিত্রাঙ্কনে কবির প্রতিকৃতি ও গ্রামবাংলার প্রকৃতি ফুটিয়ে তোলে।

​প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সাক্ষ্যবধি চাকমা।

​প্রধান শিক্ষকের বক্তব্যে সাক্ষ্যবধি চাকমা বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা দেন। তাঁর সাহিত্যকর্ম ও জীবনাদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আজকের এই আয়োজন।"

​অনুষ্ঠানে অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান। সার্বিক আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!