বরিশাল জেলা পুলিশের সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নে ক্যাটাগরি ‘বি’-তে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মমিন উদ্দিন।
অক্টোবর ২০২৬ মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। এ উপলক্ষে বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, অক্টোবর মাসে সামগ্রিক দায়িত্ব পালনের পারফরম্যান্স বিবেচনায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন। বরিশাল জেলা পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মমিন উদ্দিনের এ স্বীকৃতিতে থানা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।









