মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের প্রশাসক পদে আলোচনার শীর্ষে এস এম শামসুল হক বাবুল; দলীয় মূল্যায়নে শতভাগ আশাবাদী

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের প্রশাসক পদে আলোচনার শীর্ষে এস এম শামসুল হক বাবুল; দলীয় মূল্যায়নে শতভাগ আশাবাদী
এস এম শামসুল হক বাবুল
Google পছন্দে যোগ করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন প্রবীণ বিএনপি নেতা এস এম শামসুল হক বাবুল। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় জেএটিভিকে (JA TV) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি প্রশাসক হওয়ার প্রস্তুতি এবং দলীয় শীর্ষ নেতৃত্বের মূল্যায়ন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত কি না এবং দলের হাইকমান্ডের মনোভাব সম্পর্কে জানতে চাইলে এস এম শামসুল হক বাবুল বলেন, "আমি বিএনপির সমর্থন নিয়ে পরপর দুইবার চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। দুইবারই বিপুল ভোটে জয়ী হওয়ার পরও তৎকালীন সরকারের হস্তক্ষেপে আমার নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছিল।"

রাজনৈতিক প্রতিহিংসার কারণে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে প্রবীণ এই নেতা আরও বলেন, "দুইবারের নির্বাচনে আমার বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, যার ফলে আমি চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছি। কেবল বিএনপি করার কারণে তৎকালীন সরকারের বিমাতাসুলভ আচরণে আমি চেয়ারম্যান হতে পারিনি। এমনকি আমার বর্তমান শারীরিক অসুস্থতাও সেই রাজনৈতিক নির্যাতনেরই ফল। তাই রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগ দেওয়া হলে, বর্তমান সংসদ সদস্য শ্রদ্ধেয় বড় ভাই শাহজাহান চৌধুরী এবং উপজেলা বিএনপি আমাকেই মূল্যায়ন করবেন বলে আমি শতভাগ আশাবাদী।"

কোনো প্যানেল বা ওয়ার্ডভিত্তিক দায়িত্ব চান কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি ইউনিয়ন পরিষদের প্রশাসক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি জানান, ওয়ার্ডভিত্তিক প্রশাসক বা সদস্য পদে দল যাকে যোগ্য মনে করবে তাকেই নিয়োগ দিক, এ বিষয়ে তাঁর কোনো আপত্তি নেই। জীবনের এই শেষ পর্যায়ে এসে দল তাঁকে প্রশাসকের সম্মানটুকু দেবে বলে তিনি প্রত্যাশা করেন এবং তাঁকে দায়িত্ব দিলে দলের কারো আপত্তি থাকবে না বলেও তিনি বিশ্বাস করেন।

দলীয় ভাবমূর্তি রক্ষার বিষয়ে সতর্ক করে এস এম শামসুল হক বাবুল বলেন, "আশা করি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে না। অতীতে যাঁরা বিএনপির ধানের শীষ প্রতীকের ভোট কেড়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন, এমন কাউকে যেন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া না হয়। এতে স্থানীয় জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং দল সমালোচনার মুখোমুখি হবে।

Link Copied