জেলা কমিটিতেও স্থান পেলেন উল্লাপাড়ার দুই স্বেচ্ছাসেবী
মো:কোরবান আলী, মাল্টিমিডিয়া রিপোর্টার উল্লাপাড়া, সিরাজগঞ্জ:
মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাকিব সরকার মাসুম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান (মুক্তপঠন)।
এদিকে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটিতেও উল্লাপাড়া উপজেলা থেকে স্থান পেয়েছেন শাহাদত হোসেন ও হিমেল আহম্মেদ সজিব। তাঁদের এ অর্জনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গতকাল রাতে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি র. ই. মানিকের উপস্থিতিতে উল্লাপাড়া উপজেলার অধিকাংশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়।
নতুন নেতৃত্বের কাছে স্থানীয় স্বেচ্ছাসেবীদের প্রত্যাশা, পারস্পরিক সমন্বয় ও ঐক্যের মাধ্যমে উপজেলার মানবিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করা হবে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির হাত ধরে উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবার নতুন সম্ভাবনা তৈরি হবে এবং মানবিক কর্মকাণ্ড আরও বেগবান হবে।









