মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সদরপুর স্টেডিয়াম মাঠে ২০ নভেম্বর ওয়াজ মাহফিলের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

সদরপুর স্টেডিয়াম মাঠে ২০ নভেম্বর ওয়াজ মাহফিলের   প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
Google পছন্দে যোগ করুন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুরে আব্দুস সামাদ মুন্সী ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ১৬তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর। এ উপলক্ষে রবিবার (১৫ নভেম্বর) সকালে সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইশারত, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুত জামান (বদু), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাহালুল মাতুব্বর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল কবির নিরবসহ ওলামায়ে কেরাম ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২০ নভেম্বর শুক্রবার সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা ক্বারী ইয়াসিন আলী। প্রধান আলোচক হিসেবে থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল আমিন। এ ছাড়া প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ইসলামিক কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেক।

অন্যান্য আলোচকের মধ্যে রয়েছেন, ভারতের মাওলানা ইবাদুর রহমান মাযহারী, মাওলানা মিজানুর রহমান ফরিদী, মুফতি আল আমিন যুক্তিবাদী, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা মহিউদ্দিন খান আযাদী ও মাওলানা আমির হোসেন।

মাহফিলে সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করবেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুন্সী ইশারত। পরিচালনায় থাকবেন মাওলানা রাশেদুল ইসলাম এবং আরজগুজারে থাকবেন মাওলানা ইয়াসিন আরাফাত।

আয়োজকরা জানান, মাহফিল সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।

Link Copied