গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ৫জন শিক্ষককে মরনোত্তর সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন- অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ মুঃ ইউসুফ মিয়া, সহকারী অধ্যাপক(অর্থনীতি) মোঃ কামাল হোসেন, প্রভাষক(ইংরেজি) রামানন্দ দেবনাথ, প্রভাষক (ব্যবস্থাপনা) মোঃ জাহাঙ্গীর কবির এবং প্রদর্শক(কৃষি শিক্ষা) মোঃ আঃ হালিম।
গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিংবডির সভাপতি ডাঃ মোঃ নুরুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী অধ্যক্ষ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মিয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুঃ নিজাম উদ্দিন, উলানিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ এমদাদ হোসেন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসাইন, কলেজ গভর্নিংবডির সদস্য মেহেদী হাসান সিজার, অভিভাবক সদস্য গাজী আঃ রহিম। অধ্যক্ষের বিদায়ে তার উপর স্মৃতিচারণ করেন গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক মোঃ হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক আবু হেনা মোঃ শোয়েব, একাদশ শ্রেণির শিক্ষার্থী মোসাঃ নুর নাহার। মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী রাইসা মনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আউয়াল।
অনুষ্ঠানের শেষ পর্বে গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের বিদায়ী অধ্যক্ষকে নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি ফিচার নিউজের ফ্রেম তাঁর হাতে তুলে দেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ও কলামিস্ট নিয়ামুর রশিদ শিহাব।