বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বদলগাছীতে শিয়ালের তাড়া খেয়ে পাওয়ার টিলারে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সুবাস চন্দ্র
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ pm
৩৩
বদলগাছীতে শিয়ালের তাড়া খেয়ে পাওয়ার টিলারে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সুবাস চন্দ্র, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছর বয়সী সোহাগী নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৪টার দিকে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর মণ্ডলাপাড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সোহাগী ওই এলাকার বাসিন্দা।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে সোহাগীর বাবা বাড়ির ২০০ গজ উত্তরে মো. বুলবুল হোসেনের খালি জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ (হাল চাষ) করতে যান। বাবার পিছু পিছু শিশু সোহাগীও জমিতে যায় এবং পাশেই খেলাধুলা করতে থাকে।

​একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পাশের ধানখেত থেকে হঠাৎ দুটি শেয়াল একসাথে বেরিয়ে আসলে তা দেখে শিশুটি ভয় পেয়ে দৌড় দেয়। এ সময় জমিতে পাওয়ার টিলার চাকা ঘুরিয়ে হাল চাষরত অবস্থায় সোহাগী দৌড়ে সেটির নিচে পড়ে যায়। এতে পাওয়ার টিলারের ফলা ও চাকার আঘাতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।

​ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় কোনো আইনি জটিলতা নেই এবং কোনো মামলা দায়ের করা হয়নি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!