রবিবার, ১১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমে গতি আনতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ট্যাব বিতরণ

মোঃ সৌরভ হোসেন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ pm
৩২
মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমে গতি আনতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ট্যাব বিতরণ

প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ট্যাব বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও সংরক্ষণ কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) উপজেলার ১০ নম্বর আলিমাবাদ, ভাষানচর ও উত্তর উলানিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব ট্যাব বিতরণ করা হয়।

ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন জমাদার, সদস্যসচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা এবং মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব রিয়াজ উদ্দিন দিনু চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, ট্যাব ব্যবহারের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজ আরও সহজ, দ্রুত এবং সুশৃঙ্খল হবে। প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারীরা মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করবেন। এ সময় সম্ভাব্য উপকারভোগীদের তথ্যের নির্ভুলতা ও সত্যতা যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের ফলে তথ্য ব্যবস্থাপনার মান উন্নত হওয়ার পাশাপাশি উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!